To see the other types of publications on this topic, follow the link: কাহিনী.

Journal articles on the topic 'কাহিনী'

Create a spot-on reference in APA, MLA, Chicago, Harvard, and other styles

Select a source type:

Consult the top 50 journal articles for your research on the topic 'কাহিনী.'

Next to every source in the list of references, there is an 'Add to bibliography' button. Press on it, and we will generate automatically the bibliographic reference to the chosen work in the citation style you need: APA, MLA, Harvard, Chicago, Vancouver, etc.

You can also download the full text of the academic publication as pdf and read online its abstract whenever available in the metadata.

Browse journal articles on a wide variety of disciplines and organise your bibliography correctly.

1

আমীনুর রহমান. "স্পৃশ্য অস্পৃশ্য : হিন্দি সাহিত্য ও ‘রঙরেজিনী' কবিতার কাহিনী-উৎস". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 40, № 2 (1996): 61–86. https://doi.org/10.62328/sp.v40i2.5.

Full text
Abstract:
এ প্রবন্ধে মূলত প্রায়-বিচ্ছিন্ন তিনটি চিন্তাকে একটি কার্যকারণসূত্রে গ্রথিত করা হয়েছে। চিন্তাগুলো বিচ্ছিন্ন কিন্তু সম্পর্কহীন নয় বলেই এ-প্রচেষ্টা। প্রথমত, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের উপাত্ত্যে রচিত গদ্যছন্দের কবিতাবলিতে কেন কাহিনীর প্রভূত ব্যবহার করেছেন তার কার্যকারণ নির্ণয় করা হয়েছে। দ্বিতীয়ত, পুনশ্চ-এর ছ'টি কবিতাকে নির্বাচন করা হয়েছে যাদের কাব্য-বক্তব্যে রয়েছে 'স্পৃশ্য অস্পৃশ্য' বিষয়ে রবীন্দ্র-মানসিকতার পরিচয়। ঐ কবিতা ছ'টির মধ্যে পাঁচটির ('রঙরেজিনী' ব্যতীত) কাহিনী-উৎসে যে মধ্যযুগের হিন্দি সাহিত্যের সম্ভ কবিদের, যাঁরা জীবনে ও দর্শনে ছিলেন সম্পূর্ণ শ্রেণীহীন মানবিকতাবাদী, জীবন-বৃত্তের প্
APA, Harvard, Vancouver, ISO, and other styles
2

আবুল খায়ের মোঃ আশরাফউদ্দিন. "জীবনানন্দ দাশের মাল্যবান". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 36, № 3 (1993): 179–92. https://doi.org/10.62328/sp.v36i3.10.

Full text
Abstract:
আপাতদৃষ্টিতে নাটক ও উপন্যাসে এবং কোন কোন কবিতায় ধারাবাহিক কাহিনীর গতিময় আবর্ত পরিলক্ষিত হলেও এ কথা সত্য কবিতা কবিতাই, উপন্যাস নাটকও স্বতন্ত্রধর্মী শিল্পপ্রকরণ, শুধু বাহ্যত নয়, আভ্যন্তরীণ দিক থেকেও একের সঙ্গে অন্যের পার্থক্য প্রগাঢ়, অবশ্য এ কথা একেবারে অসার নয়, কখনো সখনো এই বিশিষ্টধর্মী সাহিত্যশিল্পপ্রকরণেই আবার পরিলক্ষিত পারস্পরিক সহ-অবস্থান, কোন কোন কাব্যকাহিনীতে যেমন উপন্যাসের ব্যাপ্তি-বৈচিত্র্য পরিদৃষ্ট, তেমনি উপন্যাসের গদ্যদেহে মাঝে মধ্যেই বাঙ্ময় হয় কবিতার শব্দলালিত্য, চিত্রকল্পের ঘনপিনদ্ধ অবস্থানের দ্রুত পট পরিবর্তনের গতিবেগ, আর উপন্যাসে, কাহিনী কাব্যের ঘটনা বিন্যাসে প্রায়শ প্রয়ো
APA, Harvard, Vancouver, ISO, and other styles
3

মাহবুব সাদিক. "বুদ্ধদেব বসুর কবিতায় পুরাণের ব্যবহার". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 33, № 3 (1990): 19–42. https://doi.org/10.62328/sp.v33i3.734.

Full text
Abstract:
একক মানবসত্তা তার অন্ত গূঢ় মর্মমূলে শুধু নিজস্ব স্মৃতি-অভিজ্ঞতা এবং সমকালীন বিশ্ব-পরিশ্রুত অভিজ্ঞান বহন করে না, নিজের জীবকোষে বহন করে নৃ-তাত্ত্বিক অভিজ্ঞান ৷ মিথ তার নৃতাত্ত্বিক অভিজ্ঞানেরই অংশ। এ জন্যেই মিথের প্রতি সৃষ্টিশীল ব্যক্তি স্বভাবতই আকর্ষণ বোধ করেন । তাছাড়া, প্রকাশমাধ্যম হিসাবে সাহিত্যে মিথ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। সৃষ্টিক্ষম প্রতিভার সামসময়িক জীবনচেতনা শাশ্বত মিথ-অভিজ্ঞানের সংগে সমন্বিত হয়ে সাহিত্যে তৃতীয় মাত্রার সংযোজন ঘটায়। ব্যক্তি-অভিজ্ঞতা ও পুরাণ-অভিজ্ঞানের সংযোজন - সমন্বয়ে সাহিত্য পায় শাশ্বত কাল মাত্রা ৷ আধুনিক সাহিত্যে মিথ প্রয়োগের প্রবণতা বিংশ শতাব্দীতে উল্লেখযো
APA, Harvard, Vancouver, ISO, and other styles
4

সৈয়দ আলী আহসান. "রবীন্দ্র-কাব্যপাঠ (কণিকা-কথা-কাহিনী)". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 34, № 1 (1990): 1–20. https://doi.org/10.62328/sp.v34i1.1.

Full text
Abstract:
একজন কবি বিভিন্ন সময়ে কবিতা রচনা থেকে বিশ্রাম গ্রহণ করেন, কিন্তু বিশ্রামটি কর্মহীন বিশ্রাম হয় না। বিশ্রামের সময়ও লঘুভাবে কিছু রচনা করতে চান, অতি সাধারণ বস্তুকে স্পর্শ করে আনন্দিত হতে চান। রবীন্দ্রনাথ যখন ‘কণিকা করলেন তখন তিনি কাব্যকর্ম থেকে কিছুটা অবসর নিয়েছিলেন মনে হচ্ছে। প্রভাতকুমার মুখোপাধ্যায় তাঁর 'রবীন্দ্র জীবনী'তে উল্লেখ করেছেন যে, রবীন্দ্রনাথ যখন ‘কণিকা’রচনা করেন তখন মূলত তিনি কাব্য হিসেবে কিছু লিখছিলেন না, লিখবার প্রেরণাও তাঁর ছিল না। জমিদারী ও ব্যবসা সংক্রান্ত নানাবিধ জটিলতার মধ্যে তিনি তখন ছিলেন। সে সব কিছুর হিসেব-নিকেশ করা, পুত্র বলেন্দ্রনাথের পীড়াজনিত উদ্বেগ, পুত্র-কন্যাদের জ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
5

গোপিকানাথ রায় চৌধুরী. "রবীন্দ্রনাথের ছোটগল্প : পরিবেশের প্রয়োগ-শিল্প". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 39, № 1 (1995): 119–38. https://doi.org/10.62328/sp.v39i1.2.

Full text
Abstract:
মার্ক স্ক্রোরার কথিত জীবনের যে 'Selective Interpretation'১-এর রূপচিত্র চোখে পড়ে উপন্যাসে, জীবন কাহিনীর নানা নির্বাচিত খণ্ডাংশের সমবায়ে জীবন-বোধের যে একটি 'টোটালিটি' ক্রম পরিস্ফুট হয় পাঠকমনে, উপন্যাসের সেই শিল্পবিন্যাসের সঙ্গে ছোটগল্পের পার্থক্য আদৌ দুর্লক্ষ্য নয়। উপন্যাসে প্রতিফলিত জীবনের ওই সব খণ্ডাংশ ছোটগল্পের চেয়ে সংখ্যায় ও আয়তনে অনেক বেশি এবং অনেক দূরপ্রসারী । তবু এক অর্থে কথাসাহিত্যের এই দুটি প্রধান 'জার'-এর অনেক উপাদানই মূলত এক। দুটিতেই আছে কাহিনী, চরিত্র, সংলাপ এবং পরিবেশ। কিন্তু এই দুই সাহিত্যশাখায় অন্যান্য উপকরণের মতো পরিবেশ-এরও, যা আমাদের বর্তমান আলোচনার বিষয়, একটি বিশিষ্ট অ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
6

Mukherjee, Sourav. "অষ্টম গর্ভ: পৌরাণিক উপমায় অলংকৃত সমাজ বাস্তবতার কাহিনী". ATMADEEP 1, № 4 (2025): 1033–39. https://doi.org/10.69655/atmadeep.vol.1.issue.04w.101.

Full text
APA, Harvard, Vancouver, ISO, and other styles
7

মোবাশ্বের আলী. "বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যান". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 41, № 2 (1998): 167–74. https://doi.org/10.62328/sp.v41i2.7.

Full text
Abstract:
বাংলা সাহিত্যের সূচনা চর্যাপদ দিয়ে। চর্যাপদ ধর্মভিত্তিক সাহিত্যের পর্যায়ভুক্ত। কেননা চর্যাগুলো বৌদ্ধ সহজযান মতবাদকে ভিত্তি করে রচিত। “বৌদ্ধ সিদ্ধাচার্যদের উদ্দেশ্য ছিল, তাহাদের ধর্মের তত্ত্বকথা লোকায়ত ভাষায় জনসাধারণের চিত্তে পৌছাইয়া দেওয়া।” (বাঙ্গালীর ইতিহাস, নীহাররঞ্জন রায়)। চর্যাপদের পরিপূর্ণ বিকাশ বৌদ্ধ পাল রাজাদের আমলে - গোপাল (৭৫০ ) থেকে রামপাল ( আ. ১০৭৭-১১২০) পর্যন্ত। পালরা দুর্বল হয়ে পড়লে সেনরা বাংলায় আসন গেড়ে বসে। বার শতকের মাঝামাঝি সমগ্র বাংলা সেনদের আয়ত্তে আসে। সেন আমলে ব্রাহ্মণ্য সংস্কৃতির এবং সংস্কৃত ভাষা ও সাহিত্যের পৃষ্ঠপোষকতা করা হয়েছে। ব্রাহ্মণ্য-আধিপত্যে রাষ্ট্রীয
APA, Harvard, Vancouver, ISO, and other styles
8

ফয়েজুন্নেছা বেগম. "কবি ভারবি ও তাঁর কাব্য". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 36, № 1 (1992): 65–76. https://doi.org/10.62328/sp.v36i1.3.

Full text
Abstract:
কালিদাসের যুগে সংস্কৃত সাহিত্যজগতে পদ্যকাব্যের ধারায় যে কয়জন প্রথিতযশা কবি তাঁদের কবি-প্রতিভার মৌলিকত্বে সংস্কৃত সাহিত্যকে ঋদ্ধ করেছেন, কবি ভারবি তাঁদের অন্যতম। কাব্যশিল্পের সৌন্দর্যে ভারবি- বিরচিত অমর কাব্য কিরাতার্জনীয়ম্ সংস্কৃত সাহিত্যের ইতিহাসে একখানি কালজয়ী মহাকাব্য। এই কাব্যে আঠারটি সর্গ রয়েছে। মহভারত-এর বন- পর্বের অন্তর্গত একটি ক্ষুদ্র কাহিনী এই মহাকাব্যের উৎস। মহাশিবপুরাণ-এ এই কাহিনী আছে। কিরাতার্জনীয়ম্ অলঙ্কারশাস্ত্রসম্মত মহাকাব্য। কাব্যের নায়ক সদ্বংশজাত ক্ষাত্রবীর অর্জুন। এর অঙ্গীরস বীররস, তার সাথে শান্তরস অঙ্গরস হিসাবে রয়েছে। ভারবি একটি মাত্র কাব্য রচনা করেছেন, কিন্তু একটি ক
APA, Harvard, Vancouver, ISO, and other styles
9

অমৃতলাল বালা. "সতীময়না ও লোর-চন্দ্রানী কাব্যের শিল্পরূপ". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 41, № 1 (1997): 73–89. https://doi.org/10.62328/sp.v41i1.4.

Full text
Abstract:
মধ্যযুগের অন্যতম শক্তিশালী কবি দৌলত কাজী (আনুমানিক ১৬০০-১৬৩৮ খ্রিস্টাব্দ)। তাঁর একমাত্র কাব্য 'সতীময়না-লোর-চন্দ্রানী' অসমাপ্ত হলেও এ কাব্যে কবির একটি পরিণত শিল্প-প্রতিভার পরিচয় পাওয়া যায়। চরিত্র চিত্রণ, কাহিনী ধারার বর্ণনা, ঘটনার দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি, ভাষা রীতিতে সঙ্গীত তরঙ্গ সৃষ্টি, ছন্দের প্রয়োগসিদ্ধি এবং আলঙ্কারিক বর্ণনার নৈপুণ্যে দৌলত কাজীর পূর্ণাঙ্গ শিল্প-প্রতিভার পরিচয় আছে।
APA, Harvard, Vancouver, ISO, and other styles
10

রাশিদা জামান. "বেগম রোকেয়ার পদ্মরাগ". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 40, № 3 (1997): 51–64. https://doi.org/10.62328/sp.v40i3.3.

Full text
Abstract:
আধুনিক যুগ ও জীবনের সঙ্গে প্রাসঙ্গিকতাই পদ্মরাগ উপন্যাসের বিশিষ্টতা। ১৯২৪ সালে (১৩৩১ বঙ্গাব্দ, বেগম রোকেয়ার পদ্মরাগ উপন্যাসটি প্রকাশিত হয়। এটি তাঁর লেখা একমাত্র উপন্যাস। এ উপন্যাসের মূলকাহিনীর সঙ্গে সংযুক্ত হয়েছে অনেকগুলো শাখা-কাহিনী। উপন্যাসের পরিসমাপ্তিতেও নাটকীয়তা বিশেষভাবে লক্ষণীয়। রেল স্টেশনে উপন্যাসটির শুরু এবং রেল স্টেশনেই উপন্যাসটি শেষ হয়েছে। উপন্যাসের শুরু ও শেষ দেখলে মনে হয়, জীবনের গতিপথের বৈচিত্র্যই এখানে মুখ্য উপাদান।
APA, Harvard, Vancouver, ISO, and other styles
11

মোশাররফ হোসাইন ভূঁইয়া. "মীর মশাররফ হোসেন বিরচিত 'বিষাদসিন্ধু'র ঐতিহাসিকতা". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 40, № 2 (1996): 119–44. https://doi.org/10.62328/sp.v40i2.7.

Full text
Abstract:
ঊনবিংশ শতাব্দীতে বাংলাচর্চায় যে কয়জন মুসলিম সাহিত্য সাধক অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তাঁদের মধ্যে মীর মশাররফ হোসেন নিঃসন্দেহে সর্বাধিক খ্যাতিমান। 'বিষাদসিন্ধু' তাঁর সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ। ছোট বড় প্রায় ৪২ খানা গ্রন্থের রচনাকার মীর সাহেবের শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি কোনটি এ প্রশ্নে মতভেদ থাকলেও তাঁর খ্যাতি যে প্রধানত 'বিষাদসিন্ধু'র জন্যই একথা সর্বজনবিদিত। 'বিষাদসিন্ধু'র সংবেদনশীল কাহিনী আর বিস্ময়কর রচনাশৈলী বাঙালী পাঠকসমাজে তাঁকে অবিসংবাদী প্রতিষ্ঠা দান করেছে এবং দুদীর্ঘকাল তা অম্লান রয়েছে। মোটকথা 'বিষাদসিন্ধু' মশাররফ হোসেনকে কালজয়ী করেছে।
APA, Harvard, Vancouver, ISO, and other styles
12

জামরুল হাসান বেগ. "মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্যে শব্দের নামধাতুরূপে ব্যবহার". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 40, № 2 (1996): 145–208. https://doi.org/10.62328/sp.v40i2.8.

Full text
Abstract:
বাংলা কবিতাকে 'আধুনিক চেতনার অন্তর্লোকে' প্রবিষ্ট করানোর প্রারম্ভিক প্রয়াস কবি মাইকেল মধুসূদন দত্তের (১৮২৪-১৮৭৩) মাধ্যমে গৃহীত হয়েছিল। তিনি প্রাচ্য ও প্রতীচ্যের বিভিন্ন ভাষার সাহিত্য-বৈশিষ্ট্য (বিষয়, ভাব ও শৈলীগত ) সমন্বিত করে এ-প্রচেষ্টায় অবতীর্ণ হয়েছিলেন। তবে প্রাচ্য ও প্রতীচ্যের সমন্বয়ে তাঁর কাব্যাদর্শ নির্মিত হলেও তাঁর রচনার, বিশেষত তাঁর কাব্যের কাহিনী-কাঠামো মূলত ভারতীয় পুরোনো কাব্যসাহিত্য থেকে সংগৃহীত। “মা জাহ্নবী দেবীর স্নিগ্ধ সাহচর্যে বাংলা কাব্যলোকে তাঁর অন্তরঙ্গ অনুপ্রবেশ ঘটেছিল— কৃত্তিবাসের রামায়ণ, কাশীদাসের মহাভারত, কবিকঙ্কণের চণ্ডী হাতে।” শৈশবে বাংলা কাব্যলোকে অন্তরঙ্গ অনু
APA, Harvard, Vancouver, ISO, and other styles
13

ফাতেমা কাওসার. "মৈমনসিংহ গীতিকা'র জনজীবন". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 34, № 1 (1991): 161–98. https://doi.org/10.62328/sp.v34i1.730.

Full text
Abstract:
বাংলা সাহিত্যে এ যাবৎ সংগৃহীত গীতিকার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ‘মৈমনসিংহ-গীতিকা।’ চন্দ্রকুমর দে কর্তৃক সংগৃহীত মৈমনসিংহ অঞ্চলের ১০টি পালাগান ডঃ দীনেশচন্দ্র সেন কর্তৃক সংকলিত ও সম্পাদিত হয়ে ‘মৈমনসিংহ গীতিকা' নামে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম প্রকাশিত হয় ১৯২৩ খ্রীস্টাব্দে। ১৯২৩ সালে প্রথম আলোচ্য গাথাগুলির ইংরেজী অনুবাদ Eastern Bengal Ballads—Mymensingh নামে একত্রে প্রকাশিত হয় এবং তারপর ঐ একই বছরে মৈমনসিংহ গীতিকা নামে মূল গাথাগুলির সংগ্রহ প্রকাশিত হয়।’১ মৈমনসিংহ গীতিকা- -য় সংকলিত পালাগুলো ময়মনসিংহ অঞ্চলে রচিত, প্রচলিত এবং এ অঞ্চল থেকে সংগৃহীত বলে সংকলনটির নাম দেয়া হয়েছে ‘মৈম
APA, Harvard, Vancouver, ISO, and other styles
14

বিশ্বজিৎ ঘোষ. "বাংলাদেশের ছোটগল্প". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 36, № 2 (1993): 191–225. https://doi.org/10.62328/sp.v36i2.9.

Full text
Abstract:
রেনেসাঁস-উত্তরকালে, পুঁজিবাদী উৎপাদন-ব্যবস্থার পরম বিকাশের যুগে, আধুনিক মানুষের জীবনে দেখা দেয় বহুমাত্রিক বৈচিত্র্য এবং সীমাহীন জটিলতা। আধুনিক মানবচৈতন্যের সমুদ্রবিস্তৃতি ও বিভঙ্গতা, বহুভুজ বিসঙ্গতি ও বিপর্যয়, অন্তগূঢ় বেদনা ও উজ্জ্বল আশাবাদ— এইসব প্রবণতা প্রকাশের অনিবার্য মাধ্যম হিসেবে ঊনবিংশ শতাব্দীতে নতুন শিল্প - আঙ্গিকরূপে ছোটগল্পের আত্মপ্রকাশ। পুঁজিবাদী সভ্যতার অভ্যন্তর সীমাবদ্ধতার চাপে, সময়ের শাসনে মানুষ যতই যান্ত্ৰিক হয়েছে, ছোটগল্প-সাহিত্যের বিকাশ ততই হয়েছে ঋদ্ধ। পূর্ণ জীবন নয়, বরং বৈরী পৃথিবীতে জীবনের খণ্ডাংশই মানুষের কাছে প্রাধান্য পেল। এ- - অবস্থায় উপন্যাসের পরিবর্তে ছোটগল্প উ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
15

মোহাম্মদ জাহিদ হোসেন. "মুনীর চৌধুরীর 'কবর'". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 32, № 2 (1989): 47–63. https://doi.org/10.62328/sp.v32i2.788.

Full text
Abstract:
মুনীর চৌধুরীর একাংকিকা সংগ্রহ 'কবর' গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৬৬ সনে।” “মানুষ”, “নষ্ট ছেলে” ও “কবর ”—এ-তিনটি একাংকিক। স্থান পায় উক্ত নাট্য-সংকলনে। গ্রন্থটি প্রকাশিত হবার সাথে সাথেই নাট্যা- মোদী মহলে সাদরে গৃহীত হয়। ১৯৪৭ সালে দেশ বিভাগের অব্যবহিত আগে ও পরে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গা, ক্ষয়িষ্ণু মূল্যবোধ, সামাজিক- রাজনৈতিক-অর্থনৈতিক ভারসাম্যহীনতা এবং এর ফলে উদ্ভূত সমস্যার প্রেক্ষিতে ছাত্রসমাজের রাজনৈতিক কার্যকলাপ ও ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি অবলম্বন করে রচিত হয়েছে 'কবর'-এর একাংকিকাগুলো। মুনীর চৌধুরীর প্রথম পর্যায়ের রচনা এবং সমসাময়িক ঘটনা ও মানসিক অস্থিরতার এক প্রামাণ্য দলিল হিসেবে আ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
16

মোহাম্মদ জাহিদ হোসেন. "মুনীর চৌধুরীর 'কবর'". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 32, № 2 (1989): 47–63. https://doi.org/10.62328/sp.v32i2.3.

Full text
Abstract:
মুনীর চৌধুরীর একাংকিকা সংগ্রহ 'কবর' গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৬৬ সনে।” “মানুষ”, “নষ্ট ছেলে” ও “কবর ”—এ-তিনটি একাংকিক। স্থান পায় উক্ত নাট্য-সংকলনে। গ্রন্থটি প্রকাশিত হবার সাথে সাথেই নাট্যা- মোদী মহলে সাদরে গৃহীত হয়। ১৯৪৭ সালে দেশ বিভাগের অব্যবহিত আগে ও পরে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গা, ক্ষয়িষ্ণু মূল্যবোধ, সামাজিক- রাজনৈতিক-অর্থনৈতিক ভারসাম্যহীনতা এবং এর ফলে উদ্ভূত সমস্যার প্রেক্ষিতে ছাত্রসমাজের রাজনৈতিক কার্যকলাপ ও ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি অবলম্বন করে রচিত হয়েছে 'কবর'-এর একাংকিকাগুলো। মুনীর চৌধুরীর প্রথম পর্যায়ের রচনা এবং সমসাময়িক ঘটনা ও মানসিক অস্থিরতার এক প্রামাণ্য দলিল হিসেবে আ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
17

মোহাম্মদ জাহিদ হোসেন. "আবুল ফজলের ছোটগল্প". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 32, № 1 (1988): 169–219. https://doi.org/10.62328/sp.v32i1.7.

Full text
Abstract:
আবুল ফজল (১৯০৩-১৯৮৩) বাংলা সাহিত্যে বুদ্ধিদীপ্ত প্রবন্ধকার হিসেবে অধিক পরিচিত হলেও বাংলা কথাসাহিত্য তথা ছোটগল্পের ক্ষেত্রে তিনি এক অবিস্মরণীয় প্রতিভা ৷ প্রথম জীবনে তিনি কথা-সাহিত্যিক হিসেবেই সমধিক প্রতিষ্ঠা লাভ করেছিলেন, যদিও শেষ জীবনে তিনি বুদ্ধিনিষ্ঠ প্রবন্ধ রচনার প্রতি গুরুত্ব প্রদান করেন। তাঁর কথা- সাহিত্য থেকে প্রবন্ধসাহিত্যে উত্তরণকে সমালোচক এভাবে ব্যাখ্যা করেছেন : “উপন্যাসে আবুল ফজল সমাজভাবনাকেই রূপ দিতে চেয়েছেন। ছোটগল্পে প্রাধান্য দিয়েছেন যৌনসমস্যার। যৌনতার পাশাপাশি সামাজিক পরিপ্রেক্ষিতকে আবুল ফজল বাদ দেননি। ক্রমশ কথা সাহিত্য থেকে নিজেকে সরিয়ে রেখে কথাসাহিত্যের সমাজভাবনাকে পরবর্তীক
APA, Harvard, Vancouver, ISO, and other styles
18

মোহাম্মদ জাহিদ হোসেন. "আবুল ফজলের ছোটগল্প". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 32, № 1 (1988): 169–219. https://doi.org/10.62328/sp.v32i1.809.

Full text
Abstract:
আবুল ফজল (১৯০৩-১৯৮৩) বাংলা সাহিত্যে বুদ্ধিদীপ্ত প্রবন্ধকার হিসেবে অধিক পরিচিত হলেও বাংলা কথাসাহিত্য তথা ছোটগল্পের ক্ষেত্রে তিনি এক অবিস্মরণীয় প্রতিভা ৷ প্রথম জীবনে তিনি কথা-সাহিত্যিক হিসেবেই সমধিক প্রতিষ্ঠা লাভ করেছিলেন, যদিও শেষ জীবনে তিনি বুদ্ধিনিষ্ঠ প্রবন্ধ রচনার প্রতি গুরুত্ব প্রদান করেন। তাঁর কথা- সাহিত্য থেকে প্রবন্ধসাহিত্যে উত্তরণকে সমালোচক এভাবে ব্যাখ্যা করেছেন : “উপন্যাসে আবুল ফজল সমাজভাবনাকেই রূপ দিতে চেয়েছেন। ছোটগল্পে প্রাধান্য দিয়েছেন যৌনসমস্যার। যৌনতার পাশাপাশি সামাজিক পরিপ্রেক্ষিতকে আবুল ফজল বাদ দেননি। ক্রমশ কথা সাহিত্য থেকে নিজেকে সরিয়ে রেখে কথাসাহিত্যের সমাজভাবনাকে পরবর্তীক
APA, Harvard, Vancouver, ISO, and other styles
19

নাসরীন আখতার. "বিভূতিভূষণের তিনটি উপন্যাস : প্রসঙ্গ ব্রাত্যজীবন". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 43, № 2 (2001): 71–87. https://doi.org/10.62328/sp.v43i2.5.

Full text
Abstract:
সাহিত্য সৃষ্টির কালিক প্রবাহে উপন্যাস আধুনিক কালের সৃষ্টি। বাস্তব জীবনের প্রক্ষেপণে, লেখকের প্রজ্ঞার আলোকে প্রভাসিত এক জীবন অভিজ্ঞানের নন্দন-ভাষ্য উপন্যাস । নির্দিষ্ট সমাজ পরিবেশের প্রেক্ষাপটে বিন্যস্ত কাহিনী, চরিত্র, সংলাপ যখন ঔপন্যাসিকের প্রাণ প্রাচুর্যময় জীবনবোধে অম্বিত হয়, তখন তা হয়ে ওঠে শিল্পিত প্রজ্ঞায় দীপ্তিমান। উপন্যাসে বিন্বিত দেশ, কাল, ব্যক্তি, সমাজ এক সমগ্রতার উপলব্ধিতে পৌঁছায়। সমকাল, সমাজ, মানুষ সম্পর্কে তীব্র সচেতনতায় একজন লেখক বা ঔপন্যাসিক হয়ে ওঠেন সমগ্রের প্রত্যক্ষদর্শী। উপন্যাস সময় এবং মানুষের গতিশীলতা ধারণে বিশ্বস্ত। সেই অর্থে মানব মনের মাটিতে ঔপন্যাসিকের কাজ। সমাজ ও ম
APA, Harvard, Vancouver, ISO, and other styles
20

ওয়াকিল আহমদ. "লৌকিক ছড়ার রূপ ও গঠন-প্রকৃতি". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 39, № 2 (1996): 5–29. https://doi.org/10.62328/sp.v39i2.1.

Full text
Abstract:
'ছড়া' লোকসাহিত্যের একটি জনপ্রিয় শাখা; এর প্রচারও সর্বাঞ্চলীয়। বাংলার এমন একটি ঘর নেই, যেখানে দু'-দশটি ছড়ার প্রচলন নেই। ছড়ার অন্তরের ও বাইরের সত্তা আছে যার সমন্বয়ে ছড়ার নিজস্ব পরিচয় ফুটে ওঠে। ভাব, ভাষা, ছন্দ, রস, রুচি, রূপ, শৈলী মিলে ছড়ার স্বতন্ত্র ভুবন রচিত হয়েছে। লোকসাহিত্যের অন্যান্য শাখার সাথে ছড়ার এসব উপাদানগত মিল নেই।' কথা, গাথা, গান, ধাঁধা, মন্ত্র, প্রবাদ ইত্যাদি স্বতন্ত্র গুণেই স্বতন্ত্র শাখা। ছড়ার নিজস্ব ছন্দ আছে যা অন্য শাখার নেই; ছড়ার ছন্দ মন্ত্র, বচন, ধাঁধা এমন কি, লোকসঙ্গীতকেও প্রভাবিত করেছে। স্বাসাঘাত প্রধান স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দ ‘ছড়ার ছন্দ'। চার মাত্রা দ্বারা পর
APA, Harvard, Vancouver, ISO, and other styles
21

নিরঞ্জন. "সংস্কৃত নাট্যকলা ও নাটক : প্ৰাকৃত সংলাপ". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 37, № 1 (1993): 123–35. https://doi.org/10.62328/sp.v37i1.7.

Full text
Abstract:
নাটকে বাস্তবতা সৃষ্টির অন্যতম উপাদান সংলাপ। রচনার কৌশল ও চরিত্র- বৈশিষ্ট্য অনুযায়ী সংলাপের ভাষার পার্থক্য বিশ্বজনীন। সংস্কৃত নাটকেও সংলাপ রচনার ক্ষেত্রে চরিত্র অনুযায়ী ভাব ব্যবহার লক্ষণীয়। আবার কাহিনীর ক্রমবিকাশ ও আবেগের তারতম্য অনুযায়ী ভাষাগত ভিন্নতাও স্পষ্ট। সংস্কৃত সাহিত্যতাত্ত্বিকেরা নাটকে ভাষা ব্যবহারের সুনির্দিষ্ট সূত্রও নির্ধারণ করে দিয়েছেন। এরই সূত্র ধরে সংস্কৃত নাটকে ব্যবহৃত হয়েছে প্রাকৃত সংলাপ- শৌরসেনী মাগধী, মহারাষ্ট্রী, অবন্তী, শকারী, চাণ্ডালী প্রভৃতি। তবে সংলাপের ক্ষেত্রে শৌরসেনী ও মাগধী এবং সংগীতের ক্ষেত্রে মাহারাষ্ট্রী প্রাকৃতের প্রাধান্য সুস্পষ্ট।
APA, Harvard, Vancouver, ISO, and other styles
22

ফয়েজুন্নেছা বেগম. "নাট্যতত্ত্বের দৃষ্টিতে বেণীসংহার নাটকের নায়ক". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 33, № 2 (1990): 152–58. https://doi.org/10.62328/sp.v33i2.751.

Full text
Abstract:
নাট্যসাহিত্যের ইতিহাসে বেণীসংহার একখানা উল্লেখযোগ্য নাটক। ভট্টনারায়ণ এর রচয়িতা। বেণীসংহার নাটকের ইতিরত্ত গড়ে উঠেছে মুখ্যতঃ মহাভারত বর্ণিত কাহিনীর উপর ভিত্তি করে। যুধিষ্ঠির দূত-ক্রীড়ায় হেরে যাওয়ার পর দুর্যোধনের আদেশে দুঃশাসন প্রকাশ্য রাজ সভায় দ্রৌপদীর কেশাকর্ষণ করেছিলেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভীম প্রতিজ্ঞা করেছিলেন দুর্যোধনের ঊরু ভঙ্গ করে ঐ রক্তে রঞ্জিত হস্তে তিনি দ্রৌপদীর কেশ সংহার (বন্ধন) করবেন। যুদ্ধে দুর্যোধনসহ কৌরবপক্ষের সকল বীরই নিহত হয়েছিলেন। যুদ্ধ শেষে ভীম দুর্যোধনের রুধিরসিক্ত হাত দিয়ে দ্রৌপদীর বহুদিনের মুক্তকেশ স্বহস্তে বেঁধেছিলেন। এই হচ্ছে নাটকের বিষয়বস্তু। এখানে বেণীসংহার
APA, Harvard, Vancouver, ISO, and other styles
23

ফয়েজুন্নেছা বেগম. "নাট্যতত্ত্বের দৃষ্টিতে বেণীসংহার নাটকের নায়ক". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 33, № 2 (1990): 152–58. https://doi.org/10.62328/sp.v33i2.5.

Full text
Abstract:
নাট্যসাহিত্যের ইতিহাসে বেণীসংহার একখানা উল্লেখযোগ্য নাটক। ভট্টনারায়ণ এর রচয়িতা। বেণীসংহার নাটকের ইতিরত্ত গড়ে উঠেছে মুখ্যতঃ মহাভারত বর্ণিত কাহিনীর উপর ভিত্তি করে। যুধিষ্ঠির দূত-ক্রীড়ায় হেরে যাওয়ার পর দুর্যোধনের আদেশে দুঃশাসন প্রকাশ্য রাজ সভায় দ্রৌপদীর কেশাকর্ষণ করেছিলেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভীম প্রতিজ্ঞা করেছিলেন দুর্যোধনের ঊরু ভঙ্গ করে ঐ রক্তে রঞ্জিত হস্তে তিনি দ্রৌপদীর কেশ সংহার (বন্ধন) করবেন। যুদ্ধে দুর্যোধনসহ কৌরবপক্ষের সকল বীরই নিহত হয়েছিলেন। যুদ্ধ শেষে ভীম দুর্যোধনের রুধিরসিক্ত হাত দিয়ে দ্রৌপদীর বহুদিনের মুক্তকেশ স্বহস্তে বেঁধেছিলেন। এই হচ্ছে নাটকের বিষয়বস্তু। এখানে বেণীসংহার
APA, Harvard, Vancouver, ISO, and other styles
24

কাজী দীন মুহম্মদ. "প্রেমধর্ম ও সূফীবাদ". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 32, № 1 (1988): 40–72. https://doi.org/10.62328/sp.v32i1.800.

Full text
Abstract:
উপনিষদের নিরীশ্বর ব্রহ্মবাদ থেকে গীতায় যে ঈশ্বরবাদ ও ভক্তিধর্মের সূচনা হয়েছে, ভাগবতে তারই পরিসমাপ্তি আমরা লক্ষ্য করি। ভাবগত রচনার উদ্দেশ্য ছিল বিভিন্ন রূপক ও গল্পাদির মাধ্যমে হিন্দুধর্মের প্রতিপাদ্য বিষয়গুলোর মধ্যে জ্ঞান ও ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব সাধারণজনের কাছে বিরত করা । আমরা যাকে ভারতীয় ধর্ম ও সংস্কৃতি বলি, তার ভেতর বৈদিক ও ঔপনিষদিক সংস্কৃতি, পৌরাণিক সংস্কৃতি ও তান্ত্রিক সংস্কৃতির ধারা ত্রিবেণীসঙ্গমের মতো অবিরোধে মিলিত হয়েছে। ভারতীয় ধর্মসাধনার 'কুমবিকাশের ইতিহাস আলোচনা করতে গেলে কেবল উপনিষদ, ভাগবদ- গীতা ও বেদান্ত—এ প্রধান এয়ীর আলোচনাই যথেষ্ট নয়; পুরাণ ও তন্ত্র- সমূহের আলোচনাও অপরিহার্
APA, Harvard, Vancouver, ISO, and other styles
25

কাজী দীন মুহম্মদ. "প্রেমধর্ম ও সূফীবাদ". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 32, № 1 (1988): 40–72. https://doi.org/10.62328/sp.v32i1.2.

Full text
Abstract:
উপনিষদের নিরীশ্বর ব্রহ্মবাদ থেকে গীতায় যে ঈশ্বরবাদ ও ভক্তিধর্মের সূচনা হয়েছে, ভাগবতে তারই পরিসমাপ্তি আমরা লক্ষ্য করি। ভাবগত রচনার উদ্দেশ্য ছিল বিভিন্ন রূপক ও গল্পাদির মাধ্যমে হিন্দুধর্মের প্রতিপাদ্য বিষয়গুলোর মধ্যে জ্ঞান ও ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব সাধারণজনের কাছে বিরত করা । আমরা যাকে ভারতীয় ধর্ম ও সংস্কৃতি বলি, তার ভেতর বৈদিক ও ঔপনিষদিক সংস্কৃতি, পৌরাণিক সংস্কৃতি ও তান্ত্রিক সংস্কৃতির ধারা ত্রিবেণীসঙ্গমের মতো অবিরোধে মিলিত হয়েছে। ভারতীয় ধর্মসাধনার 'কুমবিকাশের ইতিহাস আলোচনা করতে গেলে কেবল উপনিষদ, ভাগবদ- গীতা ও বেদান্ত—এ প্রধান এয়ীর আলোচনাই যথেষ্ট নয়; পুরাণ ও তন্ত্র- সমূহের আলোচনাও অপরিহার্
APA, Harvard, Vancouver, ISO, and other styles
26

আকবর, শ্যামলী, та সাইফুর রহমান রহমান. "প্রমিত বাংলা উচ্চারণ চর্চার ধারা". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 41, № 3 (1998): 95–134. https://doi.org/10.62328/sp.v41i3.3.

Full text
Abstract:
হাজার বছরের পুরাতন বাংলা ভাষা বর্তমানে পৃথিবীর পঞ্চম ভাষা। যদিও বাংলা ভাষাভাষী বা বাঙালির মোট সংখ্যার সঠিক হিসেব দেয়া সম্ভব নয়, তবুও বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্য, করিমগঞ্জ, কাছাড়, বিহার-উড়িষ্যার পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী জেলা, ভারত ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চল, ইংল্যাণ্ড ও আমেরিকায় স্থায়ী বসবাসরত বাঙালির সংখ্যা ২৫ কোটির কম হবে না। বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। এ ভাষার মাধ্যমে এদেশের মানুষ নিজেদের মধ্যে ভাব বিনিময় করে। এ ভাষাকে কখনো বলা হয়েছে ‘দেশী ভাষা', কখনো ‘প্রাকৃত’, কখনো ‘গৌড়ীয় ভাষা', কখনো বা ‘বাঙ্গালা ভাষা। পূর্বে বাঙালি বা বাংলা ভাষাভাষিগণ তাদের ভাষা নিয়ে চিন্তাভবনা করত ক
APA, Harvard, Vancouver, ISO, and other styles
27

মোঃ আৰু বকর সিদ্দীক. "নাজীব মা ও আরবী কথা - সাহিত্য". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 32, № 3 (1989): 151–216. https://doi.org/10.62328/sp.v32i3.8.

Full text
Abstract:
হিজরী ২য় (খ্রীস্টাব্দ 'অষ্টম) ও হিজরী ৩য় (খ্রীস্টাব্দ নবম) শতাব্দীর মাঝামাঝি সময়ে আব্বাসী খলীফা 'আল-মায়ূনের রাজদরবারে বিশিষ্ট পণ্ডিত ব্যক্তিদের আবির্ভাব আরবী শিল্প ও সাহিত্যে এক গৌরবময় দিক সূচিত করে। এই সময় রম্য সাহিত্যকে কেন্দ্র করে আরবী গদ্যরীতিতে এক নব পর্যায়ের উন্মেষ ঘটে। প্রাচীনকালে ব্যাকরণ- শাস্ত্র, বাগ্মিতা ও কাব্যকলাকেই রম্য রচনা বলা হতো। পরবর্তীকালে Belles-Letters (রম্য রচনা) বলতে কল্পনা-কান্ত ও শিল্পসঙ্গত যে-কোন সাহিত্যকেই বুঝানো হতো এবং প্রবন্ধ ও সমালোচনা-সাহিত্যও রম্য রচনার অন্তর্ভুক্ত বলে মনে করা হতো। কিন্তু 'আধুনিক কালে আরবী রম্যরচনা বলতে এক শ্রেণীর লঘু কল্পনাময় হাস্যরসাত
APA, Harvard, Vancouver, ISO, and other styles
28

মজুমদার, শ্রাবন্তী. "অমর মিত্রের ধুলোগ্রাম: বাস্তুহীনের বিকল্প ‘জামতলি’". BL College Journal 4, № 1 (2022): 30–38. http://dx.doi.org/10.62106/blc2022v4i1b3.

Full text
Abstract:
স্মৃতি এবং পুনর্বাসনের মধ্যে দিয়ে যে সাহিত্যধারা গড়ে উঠেছিল অমর মিত্র মূলত সেই ধারার লেখক। ছেড়ে যাওয়া প্রতিবেশী-পরিজনের কষ্ট, অবদমিত আবেগ ও ছিন্নমূল হওয়ার বেদনায় লেখা স্মৃতিকথা দিয়েই পার্টিশন সাহিত্যের সূচনা। অমর মিত্র মূলত এই ধারারই লেখক। তাঁর কাছে দেশভাগ মানেই সব শেষ হয়ে যাওয়া নয় বরং দেশভাগের ৭৪ বছর পেরিয়ে এসেও এই আলোচনা প্রাসঙ্গিক হয়ে ওঠে কেন না এটা প্রমাণিত যে ১৯৪৭ সালেই সব কিছু শেষ হয়ে যায়নি, তিনটি প্রজন্মের পরেও দেশভাগ পরবর্তী প্রজন্মের জন্য এই বেদনা, এই দহন শিকড়সন্ধানী করে তুলবে। দেশভাগ যেমন একটি বেদনাদায়ক ঘটনা পাশাপাশি এই বিষয়ে নিমজ্জিত হয়ে আলোচনার পরিসরও কম বেদনাদায়ক নয়। সেই বিচ্ছেদ ব
APA, Harvard, Vancouver, ISO, and other styles
29

মোহাম্মদ আবদুল আউয়াল. "নজরুল কাব্যে পুরাণের ব্যবহার". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 35, № 2 (1992). https://doi.org/10.62328/sp.v35i2.659.

Full text
Abstract:
পুরাণ এই শব্দের মধ্যেই আছে কাহিনীগুলোর প্রাচীনত্বের সংবাদ । ব্যাস এবং অন্যান্য মুনি ঋষিদের দ্বারা রচিত পুরাতন শাস্ত্রীয় কাহিনীই পুরাণ। পুরাণ শাস্ত্র বটে-- কাব্যও বটে। পুরাণের লক্ষণ পাঁচটি: সর্গশ্চ প্রতিসর্গশ্চ বংশো মন্বন্তরাচি- বংশানু চরিতঞ্চৈব পুরাণং পঞ্চ লক্ষণম৷ একথা অনস্বীকার্য, আদিম মানব সমাজেরই সৃষ্টি এই পুরাণ কাহিনী। তাই আজকের বিজ্ঞানমনস্ক পাঠকের কাছে পুরাণের কাহিনী অলৌকিক মনে হতে পারে। তবে আধুনিক কালের রসিক মানুষের কাছে এই পুরাণের তাৎপর্য ভিন্ন রকমের। মানুষের মন তো অতল সমুদ্রের মতো সীমাহীন--মনের সীমাহীন বিচিত্র অনুভূতিকে এক কালে মানুষ পুরাণের মধ্যে রূপ দিতে চেষ্টা করেছে। আধুনিক কালের ম
APA, Harvard, Vancouver, ISO, and other styles
30

মোহাম্মদ আবদুল আউয়াল. "নজরুল কাব্যে পুরাণের ব্যবহার". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 35, № 2 (1992). https://doi.org/10.62328/sp.v35i2.2.

Full text
Abstract:
পুরাণ এই শব্দের মধ্যেই আছে কাহিনীগুলোর প্রাচীনত্বের সংবাদ । ব্যাস এবং অন্যান্য মুনি ঋষিদের দ্বারা রচিত পুরাতন শাস্ত্রীয় কাহিনীই পুরাণ। পুরাণ শাস্ত্র বটে-- কাব্যও বটে। পুরাণের লক্ষণ পাঁচটি: সর্গশ্চ প্রতিসর্গশ্চ বংশো মন্বন্তরাচি- বংশানু চরিতঞ্চৈব পুরাণং পঞ্চ লক্ষণম৷ একথা অনস্বীকার্য, আদিম মানব সমাজেরই সৃষ্টি এই পুরাণ কাহিনী। তাই আজকের বিজ্ঞানমনস্ক পাঠকের কাছে পুরাণের কাহিনী অলৌকিক মনে হতে পারে। তবে আধুনিক কালের রসিক মানুষের কাছে এই পুরাণের তাৎপর্য ভিন্ন রকমের। মানুষের মন তো অতল সমুদ্রের মতো সীমাহীন--মনের সীমাহীন বিচিত্র অনুভূতিকে এক কালে মানুষ পুরাণের মধ্যে রূপ দিতে চেষ্টা করেছে। আধুনিক কালের ম
APA, Harvard, Vancouver, ISO, and other styles
31

আমীনুর রহমান. "স্পৃশ্য অস্পৃশ্য : হিন্দি সাহিত্য ও ‘রঙরেজিনী' কবিতার কাহিনী-উৎস". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 40, № 2 (1996). https://doi.org/10.62328/sp.v40i2.515.

Full text
Abstract:
এ প্রবন্ধে মূলত প্রায়-বিচ্ছিন্ন তিনটি চিন্তাকে একটি কার্যকারণসূত্রে গ্রথিত করা হয়েছে। চিন্তাগুলো বিচ্ছিন্ন কিন্তু সম্পর্কহীন নয় বলেই এ-প্রচেষ্টা। প্রথমত, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের উপাত্ত্যে রচিত গদ্যছন্দের কবিতাবলিতে কেন কাহিনীর প্রভূত ব্যবহার করেছেন তার কার্যকারণ নির্ণয় করা হয়েছে। দ্বিতীয়ত, পুনশ্চ-এর ছ'টি কবিতাকে নির্বাচন করা হয়েছে যাদের কাব্য-বক্তব্যে রয়েছে 'স্পৃশ্য অস্পৃশ্য' বিষয়ে রবীন্দ্র-মানসিকতার পরিচয়। ঐ কবিতা ছ'টির মধ্যে পাঁচটির ('রঙরেজিনী' ব্যতীত) কাহিনী-উৎসে যে মধ্যযুগের হিন্দি সাহিত্যের সম্ভ কবিদের, যাঁরা জীবনে ও দর্শনে ছিলেন সম্পূর্ণ শ্রেণীহীন মানবিকতাবাদী, জীবন-বৃত্তের প্
APA, Harvard, Vancouver, ISO, and other styles
32

আবুল খায়ের মোঃ আশরাফউদ্দিন. "জীবনানন্দ দাশের মাল্যবান". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 36, № 3 (1993). https://doi.org/10.62328/sp.v36i3.619.

Full text
Abstract:
আপাতদৃষ্টিতে নাটক ও উপন্যাসে এবং কোন কোন কবিতায় ধারাবাহিক কাহিনীর গতিময় আবর্ত পরিলক্ষিত হলেও এ কথা সত্য কবিতা কবিতাই, উপন্যাস নাটকও স্বতন্ত্রধর্মী শিল্পপ্রকরণ, শুধু বাহ্যত নয়, আভ্যন্তরীণ দিক থেকেও একের সঙ্গে অন্যের পার্থক্য প্রগাঢ়, অবশ্য এ কথা একেবারে অসার নয়, কখনো সখনো এই বিশিষ্টধর্মী সাহিত্যশিল্পপ্রকরণেই আবার পরিলক্ষিত পারস্পরিক সহ-অবস্থান, কোন কোন কাব্যকাহিনীতে যেমন উপন্যাসের ব্যাপ্তি-বৈচিত্র্য পরিদৃষ্ট, তেমনি উপন্যাসের গদ্যদেহে মাঝে মধ্যেই বাঙ্ময় হয় কবিতার শব্দলালিত্য, চিত্রকল্পের ঘনপিনদ্ধ অবস্থানের দ্রুত পট পরিবর্তনের গতিবেগ, আর উপন্যাসে, কাহিনী কাব্যের ঘটনা বিন্যাসে প্রায়শ প্রয়ো
APA, Harvard, Vancouver, ISO, and other styles
33

মোহাম্মদ তাজুদ্দিন আহম্মেদ. "<i>তিতাস একটি নদীর নাম</i> উপন্যাসের শিল্প-বৈশিষ্ট্য". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 46, № 3 (2003). https://doi.org/10.62328/sp.v46i3.332.

Full text
Abstract:
অদ্বৈত মল্লবর্মণের 'তিতাস একটি নদীর নাম' (১৯৫৬) উপন্যাসে মূলত অন্ত্যজ শ্রেণীর জীবন রূপায়িত হয়েছে। তিতাস নদী-তীরে বসবাসকারী মালোদের জীবনের বিভিন্ন ঘটনা-চিত্রের, সমন্বয়ে তাদের জীবনের সামগ্রিক রূপটি যেন এক বিশাল ক্যানভাসে এঁকেছেন ঔপন্যাসিক। ফলে তাদের আশা-আকাঙ্ক্ষা, আচার- আচরণ, রুচি-সংস্কৃতি, ধর্মীয় অনুভূতি প্রভৃতি প্রত্যক্ষ-পরোক্ষভাবে স্থান পেয়েছে এ উপন্যাসে। মালোদের জীবন ধারণের একমাত্র অবলম্বন তিতাস নদী তিতাসের সঙ্গে তাদের জীবন সম্পর্কের যে খণ্ড খণ্ড চিত্র তৈরি হয় নিত্য, তারই আলেখ্য এ রচনা। ফলে এ উপন্যাসের কাহিনীও যেমন তিতাসকে নিয়ে আবর্তিত, চরিত্রগুলোর বিকাশও ঘটেছে তেমনই তিতাসকে অবলম্বন ক
APA, Harvard, Vancouver, ISO, and other styles
34

গোপিকানাথ রায় চৌধুরী. "রবীন্দ্রনাথের ছোটগল্প : পরিবেশের প্রয়োগ-শিল্প". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 39, № 1 (1995). https://doi.org/10.62328/sp.v39i1.546.

Full text
Abstract:
মার্ক স্ক্রোরার কথিত জীবনের যে 'Selective Interpretation'১-এর রূপচিত্র চোখে পড়ে উপন্যাসে, জীবন কাহিনীর নানা নির্বাচিত খণ্ডাংশের সমবায়ে জীবন-বোধের যে একটি 'টোটালিটি' ক্রম পরিস্ফুট হয় পাঠকমনে, উপন্যাসের সেই শিল্পবিন্যাসের সঙ্গে ছোটগল্পের পার্থক্য আদৌ দুর্লক্ষ্য নয়। উপন্যাসে প্রতিফলিত জীবনের ওই সব খণ্ডাংশ ছোটগল্পের চেয়ে সংখ্যায় ও আয়তনে অনেক বেশি এবং অনেক দূরপ্রসারী । তবু এক অর্থে কথাসাহিত্যের এই দুটি প্রধান 'জার'-এর অনেক উপাদানই মূলত এক। দুটিতেই আছে কাহিনী, চরিত্র, সংলাপ এবং পরিবেশ। কিন্তু এই দুই সাহিত্যশাখায় অন্যান্য উপকরণের মতো পরিবেশ-এরও, যা আমাদের বর্তমান আলোচনার বিষয়, একটি বিশিষ্ট অ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
35

মোহাম্মদ আজম. "‘একটি তুলসীগাছের কাহিনী' পাঠের রকমফের পাঠবিবিধতার নন্দনতত্ত্ব". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 48, № 1-2 (2011). http://dx.doi.org/10.62328/sp.v48i1-2.3.

Full text
Abstract:
'একটি তুলসীগাছের কাহিনী' সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বাধিক পঠিত গল্পগুলোর একটি। এ নিবন্ধের অন্যতম প্রধান লক্ষ্য, গল্পটি আবার নতুন করে পড়া। পড়ার সময় পুরনো পাঠগুলো গুরুত্বের সাথে পর্যালোচিত হয়েছে। নব্যসমালোচকদের মতো টেক্সটের সম্ভাব্য চিহ্নগুলোকে যথাসম্ভব আমলে আনা হয়েছে, অবলম্বিত হয়েছে যাকে পশ্চিমা সাহিত্যসমালোচকদের ভাষায় ক্লোজ রিডিং বা নিবিড় পাঠ বলা হয়, সে পাঠ পদ্ধতি, যদিও নজর রাখা হয়েছে এ সত্যে যে, পাঠ কিছুতেই টেক্সটের সীমায় বদ্ধ থাকে না। ব্যবহৃত পুরনো পাঠগুলোর প্রায় সব কটির ক্ষেত্রে উত্থাপিত হয়েছে টেক্সটের প্রতি 'অবিশ্বস্ত' হওয়ার এবং প্রচলিত ধারণা টেক্সটে আরোপের অভিযোগ। তবু ওই পাঠগুলো
APA, Harvard, Vancouver, ISO, and other styles
36

মোবাশ্বের আলী. "বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যান". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 41, № 2 (1998). https://doi.org/10.62328/sp.v41i2.512.

Full text
Abstract:
বাংলা সাহিত্যের সূচনা চর্যাপদ দিয়ে। চর্যাপদ ধর্মভিত্তিক সাহিত্যের পর্যায়ভুক্ত। কেননা চর্যাগুলো বৌদ্ধ সহজযান মতবাদকে ভিত্তি করে রচিত। “বৌদ্ধ সিদ্ধাচার্যদের উদ্দেশ্য ছিল, তাহাদের ধর্মের তত্ত্বকথা লোকায়ত ভাষায় জনসাধারণের চিত্তে পৌছাইয়া দেওয়া।” (বাঙ্গালীর ইতিহাস, নীহাররঞ্জন রায়)। চর্যাপদের পরিপূর্ণ বিকাশ বৌদ্ধ পাল রাজাদের আমলে - গোপাল (৭৫০ ) থেকে রামপাল ( আ. ১০৭৭-১১২০) পর্যন্ত। পালরা দুর্বল হয়ে পড়লে সেনরা বাংলায় আসন গেড়ে বসে। বার শতকের মাঝামাঝি সমগ্র বাংলা সেনদের আয়ত্তে আসে। সেন আমলে ব্রাহ্মণ্য সংস্কৃতির এবং সংস্কৃত ভাষা ও সাহিত্যের পৃষ্ঠপোষকতা করা হয়েছে। ব্রাহ্মণ্য-আধিপত্যে রাষ্ট্রীয
APA, Harvard, Vancouver, ISO, and other styles
37

মোহাম্মদ তাজুদ্দিন আহম্মেদ. "জীবনচিত্র : <i>কর্ণফুলী</i>". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 47, № 3 (2006). http://dx.doi.org/10.62328/sp.v47i3.6.

Full text
Abstract:
আলাউদ্দীন আল আজাদ 'কর্ণফুলী' উপন্যাসে 'চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দরিদ্র মানুষের জীবন কাহিনী উপস্থাপন করেছেন। নদী ‘কর্ণফুলী'র জন্ম আসামের লুসাই পাহাড়ে পাহাড়ী অঞ্চলে এর নাম ক্যিউসা-থিয়াং। এই পাহাড়ী নদীটির গতি- প্রকৃতি বাংলাদেশের অন্যান্য নদী থেকে আলাদা। উৎপত্তির পর আসাম দিয়ে প্রবাহিত হয়ে এটি রাঙামাটির উজানে বরকলের কিছু উত্তরে পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করেছে । এর পর দিক পরিবর্তন করে দক্ষিণ-পশ্চিমমুখী হয়ে পার্বত্য চট্টগ্রাম জেলার ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। ‘কর্ণফুলী নদী প্রসঙ্গে বলা হয়েছে, 'চট্টগ্রাম প্রকৃতির লীলাভূমি। ...পাহাড়, প্রান্তর, নদী, ঝর্ণা, হ্রদ, সমুদ্র গিরিপথ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
38

ফয়েজুন্নেছা বেগম. "কবি ভারবি ও তাঁর কাব্য". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 36, № 1 (1992). https://doi.org/10.62328/sp.v36i1.638.

Full text
Abstract:
কালিদাসের যুগে সংস্কৃত সাহিত্যজগতে পদ্যকাব্যের ধারায় যে কয়জন প্রথিতযশা কবি তাঁদের কবি-প্রতিভার মৌলিকত্বে সংস্কৃত সাহিত্যকে ঋদ্ধ করেছেন, কবি ভারবি তাঁদের অন্যতম। কাব্যশিল্পের সৌন্দর্যে ভারবি- বিরচিত অমর কাব্য কিরাতার্জনীয়ম্ সংস্কৃত সাহিত্যের ইতিহাসে একখানি কালজয়ী মহাকাব্য। এই কাব্যে আঠারটি সর্গ রয়েছে। মহভারত-এর বন- পর্বের অন্তর্গত একটি ক্ষুদ্র কাহিনী এই মহাকাব্যের উৎস। মহাশিবপুরাণ-এ এই কাহিনী আছে। কিরাতার্জনীয়ম্ অলঙ্কারশাস্ত্রসম্মত মহাকাব্য। কাব্যের নায়ক সদ্বংশজাত ক্ষাত্রবীর অর্জুন। এর অঙ্গীরস বীররস, তার সাথে শান্তরস অঙ্গরস হিসাবে রয়েছে। ভারবি একটি মাত্র কাব্য রচনা করেছেন, কিন্তু একটি ক
APA, Harvard, Vancouver, ISO, and other styles
39

অমৃতলাল বালা. "সতীময়না ও লোর-চন্দ্রানী কাব্যের শিল্পরূপ". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 41, № 1 (1997). https://doi.org/10.62328/sp.v41i1.490.

Full text
Abstract:
মধ্যযুগের অন্যতম শক্তিশালী কবি দৌলত কাজী (আনুমানিক ১৬০০-১৬৩৮ খ্রিস্টাব্দ)। তাঁর একমাত্র কাব্য 'সতীময়না-লোর-চন্দ্রানী' অসমাপ্ত হলেও এ কাব্যে কবির একটি পরিণত শিল্প-প্রতিভার পরিচয় পাওয়া যায়। চরিত্র চিত্রণ, কাহিনী ধারার বর্ণনা, ঘটনার দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি, ভাষা রীতিতে সঙ্গীত তরঙ্গ সৃষ্টি, ছন্দের প্রয়োগসিদ্ধি এবং আলঙ্কারিক বর্ণনার নৈপুণ্যে দৌলত কাজীর পূর্ণাঙ্গ শিল্প-প্রতিভার পরিচয় আছে।
APA, Harvard, Vancouver, ISO, and other styles
40

রাশিদা জামান. "বেগম রোকেয়ার পদ্মরাগ". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 40, № 3 (1997). https://doi.org/10.62328/sp.v40i3.497.

Full text
Abstract:
আধুনিক যুগ ও জীবনের সঙ্গে প্রাসঙ্গিকতাই পদ্মরাগ উপন্যাসের বিশিষ্টতা। ১৯২৪ সালে (১৩৩১ বঙ্গাব্দ, বেগম রোকেয়ার পদ্মরাগ উপন্যাসটি প্রকাশিত হয়। এটি তাঁর লেখা একমাত্র উপন্যাস। এ উপন্যাসের মূলকাহিনীর সঙ্গে সংযুক্ত হয়েছে অনেকগুলো শাখা-কাহিনী। উপন্যাসের পরিসমাপ্তিতেও নাটকীয়তা বিশেষভাবে লক্ষণীয়। রেল স্টেশনে উপন্যাসটির শুরু এবং রেল স্টেশনেই উপন্যাসটি শেষ হয়েছে। উপন্যাসের শুরু ও শেষ দেখলে মনে হয়, জীবনের গতিপথের বৈচিত্র্যই এখানে মুখ্য উপাদান।
APA, Harvard, Vancouver, ISO, and other styles
41

মো: আবদুস সোবহান তালুকদার. "শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাধা-কৃষ্ণের ব্যক্তিত্বের দ্বন্দ্ব". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 47, № 3 (2006). http://dx.doi.org/10.62328/sp.v47i3.5.

Full text
Abstract:
শ্রীকৃষ্ণকীৰ্ত্তন মূলত একটি প্রাকৃত প্রণয়োপাখ্যান : বিশেষজ্ঞদের অনুমান : এটি একটি যাত্রা পালা। বাসলী দেবীর বাৎসরিক পূজা উপলক্ষে অনুষ্ঠিত মেলায় গীত হওয়ার উদ্দেশ্যে এটি রচিত হয়েছিল। সাহিত্য-মূল্যে উঁচু দরের হলেও শ্রীকৃষ্ণকীৰ্ত্তন প্রকৃত বিচারে ধামালি শ্রেণীর রচনা গ্রামের অশিক্ষিত, স্কুল রুচির দর্শক-শ্রোতাদের আনন্দদানের জন্যই কাব্যটি রচিত হয়েছিল এ সম্পর্কে সমালোচকদের কিছু স্পষ্টভাষণ স্মরণীয় ক. কাব্যখানি গ্রাম্য শ্রোতার জন্য... খ. এ কাহিনী আদিরসাত্মক বলিয়াই জনপ্রিয় গ. বসন্তবাবুর আবিষ্কৃত খণ্ডিত পুঁথির নাম রাধাকৃষ্ণের ধামালী বলিলে অধিকতর সঙ্গত হয় । শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের সম্পূর্ণ কাহিনী হ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
42

মোশাররফ হোসাইন ভূঁইয়া. "মীর মশাররফ হোসেন বিরচিত 'বিষাদসিন্ধু'র ঐতিহাসিকতা". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 40, № 2 (1996). https://doi.org/10.62328/sp.v40i2.517.

Full text
Abstract:
ঊনবিংশ শতাব্দীতে বাংলাচর্চায় যে কয়জন মুসলিম সাহিত্য সাধক অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তাঁদের মধ্যে মীর মশাররফ হোসেন নিঃসন্দেহে সর্বাধিক খ্যাতিমান। 'বিষাদসিন্ধু' তাঁর সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ। ছোট বড় প্রায় ৪২ খানা গ্রন্থের রচনাকার মীর সাহেবের শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি কোনটি এ প্রশ্নে মতভেদ থাকলেও তাঁর খ্যাতি যে প্রধানত 'বিষাদসিন্ধু'র জন্যই একথা সর্বজনবিদিত। 'বিষাদসিন্ধু'র সংবেদনশীল কাহিনী আর বিস্ময়কর রচনাশৈলী বাঙালী পাঠকসমাজে তাঁকে অবিসংবাদী প্রতিষ্ঠা দান করেছে এবং দুদীর্ঘকাল তা অম্লান রয়েছে। মোটকথা 'বিষাদসিন্ধু' মশাররফ হোসেনকে কালজয়ী করেছে।
APA, Harvard, Vancouver, ISO, and other styles
43

মুহাঃ মিজানুর রহমান. "আল-মু'আল্লাকাত' কাব্যমালায় নারী-চরিত্রের স্বরূপ". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 47, № 1 (2005). https://doi.org/10.62328/sp.v47i1.328.

Full text
Abstract:
‘আল-মু‘আল্লাকাত’” কাব্যমালা প্রাচীন আরব সমাজের বিভিন্ন বিষয়ের সুনিপুণ বর্ণনায় সমৃদ্ধ। এর মধ্যে আছে গোত্র-প্রশংসা, মরুচারী বিভিন্ন জীব-জন্তুর বিচিত্র জীবনধারা, শোকগাথা, লোক-কাহিনী, অতীত ইতিহাস, গৌরব, পরাক্রমশীলতা, বংশ তালিকা, শৌর্য-বীর্যের কাহিনী, যুদ্ধ-বিগ্রহ, ঝগড়া, আতিথেয়তা, প্রেম, প্রিয়ার পরিত্যক্ত-ভিটা সর্বোপরি প্রাচীন আরবের নিত্যদিনের জীবন প্রবাহের সরস উপস্থাপন। তবে অন্যান্য বিষয়ের পাশাপাশি যে দিক এ কাসীদা-গুলোকে বিশিষ্টতা দিয়েছে তা হচ্ছে নারী চরিত্রের সফল চিত্রণ। নারীর রূপ, আঙ্গিক বৈশিষ্ট্য, স্বভাব-চরিত্র প্রভৃতির বর্ণনা এগুলোকে জীবন্ত, প্রাণবন্ত ও চিরন্তন করে রেখেছে। ১৮ শতকের শেষে
APA, Harvard, Vancouver, ISO, and other styles
44

জামরুল হাসান বেগ. "মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্যে শব্দের নামধাতুরূপে ব্যবহার". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 40, № 2 (1996). https://doi.org/10.62328/sp.v40i2.518.

Full text
Abstract:
বাংলা কবিতাকে 'আধুনিক চেতনার অন্তর্লোকে' প্রবিষ্ট করানোর প্রারম্ভিক প্রয়াস কবি মাইকেল মধুসূদন দত্তের (১৮২৪-১৮৭৩) মাধ্যমে গৃহীত হয়েছিল। তিনি প্রাচ্য ও প্রতীচ্যের বিভিন্ন ভাষার সাহিত্য-বৈশিষ্ট্য (বিষয়, ভাব ও শৈলীগত ) সমন্বিত করে এ-প্রচেষ্টায় অবতীর্ণ হয়েছিলেন। তবে প্রাচ্য ও প্রতীচ্যের সমন্বয়ে তাঁর কাব্যাদর্শ নির্মিত হলেও তাঁর রচনার, বিশেষত তাঁর কাব্যের কাহিনী-কাঠামো মূলত ভারতীয় পুরোনো কাব্যসাহিত্য থেকে সংগৃহীত। “মা জাহ্নবী দেবীর স্নিগ্ধ সাহচর্যে বাংলা কাব্যলোকে তাঁর অন্তরঙ্গ অনুপ্রবেশ ঘটেছিল— কৃত্তিবাসের রামায়ণ, কাশীদাসের মহাভারত, কবিকঙ্কণের চণ্ডী হাতে।” শৈশবে বাংলা কাব্যলোকে অন্তরঙ্গ অনু
APA, Harvard, Vancouver, ISO, and other styles
45

মিজানুর রহমান. "আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 43, № 3 (2000). https://doi.org/10.62328/sp.v43i3.409.

Full text
Abstract:
বাংলা ছোটগল্পকে যে কজন গল্পকার সমৃদ্ধ করতে পেরেছেন আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩- ১৯৯৭) তাঁদের অন্যতম। এন্টি রোম্যান্টিক এ কথাশিল্পী অত্যন্ত সার্থকতার সাথে তাঁর গল্পে ফুটিয়ে তুলেছেন পুরনো ঢাকার ক্ষয়িষ্ণু চিত্র। অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে তিনি বিশ্লেষণ করেছেন ঢাকার সমাজ, জীবন ও মানুষের কাহিনী। বর্ণনা অপেক্ষা পাত্র-পাত্রীর মনস্তত্ত্ব বিশ্লেষণে তিনি অধিক মনোযোগী থেকেছেন ছোটগল্পে। সমগ্র জীবনব্যবস্থার চিত্র অত্যন্ত দক্ষতার সাথে তিনি তুলে আনতে সক্ষম। মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জীবনবৃত্তান্ত নিয়ে গল্প লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। শুধু মানুষের মুখের ভাষা শুনে সে চরিত্রকে যে কত সুন্দরভাবে চেনা যায় তা
APA, Harvard, Vancouver, ISO, and other styles
46

-, Nurul Islam. "The Influence of the Ramayana in the Literature and Society of India (ভারতীয় সমাজ ও সাহিত্যে রামায়ণের প্রভাব:)". International Journal For Multidisciplinary Research 5, № 4 (2023). http://dx.doi.org/10.36948/ijfmr.2023.v05i04.4807.

Full text
Abstract:
সংস্কৃত সাহিত্যকে দুটি বিভাগে শ্রেণিবদ্ধ করা হয়েছে যা হ'ল বৈদিক সাহিত্য এবং লৌকিক সাহিত্য। লৌকিক সাহিত্যে বাল্মীকির রামায়ণ, বিশ্বসাহিত্যে সর্বশ্রেষ্ঠ প্রাচীন মহাকাব্যের মধ্যে অন্যতম| রামায়ণ ২৪০০০ শ্লোকে প্রায় ৫০০ সর্গ বা অধ্যায়ে এবং সাতটি কান্ডে বিভক্ত। এটি আদি কবি বাল্মীকির লেখা তাই এটাকে আদিকাব্য বলা হয়। এই কাব্যে বিভিন্ন সম্পর্কের পারস্পরিক কর্তব্য বর্ণনার পাশাপাশি আদর্শ ভাই, ভৃত্য, স্ত্রী, মা এবং আদর্শ রাজার চরিত্র বর্ণনার মাধ্যমে মানবসমাজের আদর্শ ব্যাখ্যা করা হয়েছে। এই কাব্যের মূল উপজীব্য হল রামের জীবন কাহিনী। রামায়ণে বর্ণিত হয়েছে প্রাচীন ভারতের ধর্মচেতনা এবং মানব অস্তিত্বের নানা দিক। ভা
APA, Harvard, Vancouver, ISO, and other styles
47

-, Pabitra Roy. "উত্তরবঙ্গের লোকনাট্য পালাটিয়া: সামাজিক প্রেক্ষাপট ও পরিবেশন রীতি". International Journal For Multidisciplinary Research 5, № 2 (2023). http://dx.doi.org/10.36948/ijfmr.2023.v05i02.1967.

Full text
Abstract:
উত্তরবঙ্গের একটি বিশিষ্ট লোকনাট্য হল ‘পালাটিয়া’। উত্তরবঙ্গে প্রচলিত কুশান, কিচ্চাবন্দী, বিষহরা প্রভৃতি লোকনাট্যের পরিবেশনের একটি বিশেষ রীতি আছে। এগুলি গীতবহুল; প্রথমে পয়ার-গীতের মাধ্যমে কাহিনির কিছু অংশ বর্ণনা করা হয়, তার পর মূলী ও দোয়ারির কথোপকথনের মাধ্যমে সেই কাহিনি বা ঘটনার ব্যাখ্যা করা হয়, এর পর প্রয়োজন অনুসারে ঘটনাটি অভিনয় করা হয়। এক্ষেত্রে অনেক কথাই বর্ণনা ও ব্যাখ্যার মাধ্যমে বলে দেওয়া হয়, তাই সমস্ত ঘটনা অভিনয়ের প্রয়োজন হয় না। কিন্তু আলোচ্য ‘পালাটিয়া’ গানের উপস্থাপন রীতি ভিন্ন প্রকৃতির, সাধারণ যাত্রাপালর মতো। এক্ষেত্রে কাহিনি বর্ণনা নয়, সরাসরি পালা পরিবেশিত হয়, তাই এর নাম পালাটিয়া। এই না
APA, Harvard, Vancouver, ISO, and other styles
48

বিশ্বজিৎ ঘোষ. "বাংলাদেশের ছোটগল্প". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 36, № 2 (1993). https://doi.org/10.62328/sp.v36i2.635.

Full text
Abstract:
রেনেসাঁস-উত্তরকালে, পুঁজিবাদী উৎপাদন-ব্যবস্থার পরম বিকাশের যুগে, আধুনিক মানুষের জীবনে দেখা দেয় বহুমাত্রিক বৈচিত্র্য এবং সীমাহীন জটিলতা। আধুনিক মানবচৈতন্যের সমুদ্রবিস্তৃতি ও বিভঙ্গতা, বহুভুজ বিসঙ্গতি ও বিপর্যয়, অন্তগূঢ় বেদনা ও উজ্জ্বল আশাবাদ— এইসব প্রবণতা প্রকাশের অনিবার্য মাধ্যম হিসেবে ঊনবিংশ শতাব্দীতে নতুন শিল্প - আঙ্গিকরূপে ছোটগল্পের আত্মপ্রকাশ। পুঁজিবাদী সভ্যতার অভ্যন্তর সীমাবদ্ধতার চাপে, সময়ের শাসনে মানুষ যতই যান্ত্ৰিক হয়েছে, ছোটগল্প-সাহিত্যের বিকাশ ততই হয়েছে ঋদ্ধ। পূর্ণ জীবন নয়, বরং বৈরী পৃথিবীতে জীবনের খণ্ডাংশই মানুষের কাছে প্রাধান্য পেল। এ- - অবস্থায় উপন্যাসের পরিবর্তে ছোটগল্প উ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
49

মাসুদুজ্জামান. "ইবসেন, নারীবাদ ও নোৱা". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 47, № 1 (2005). https://doi.org/10.62328/sp.v47i1.324.

Full text
Abstract:
My book is poetry, and if it is not poetry, then it will be.-- Henrik Ibsen. বিশ্বসাহিত্যের এক অবিস্মরণীয় সৃষ্টি হেনরিক ইবসেনের (১৮২৮-১৯০৬) আ ডলস্ হাউজ (১৮৭৯)। নোরা হেলমার চরিত্রকে ঘিরেই এর যত খ্যাতি। শেক্সপীয়রের কালজয়ী নাটকের চরিত্রগুলোর পরে আর কোনো নাট্যচরিত্র নিয়ে এতটা আলোড়ন তৈরি হয় নি। শেক্সপীয়র তাঁর নাটকের কাহিনী গ্রহণ করেছিলেন ইতিহাস থেকে। অন্যদিকে সমকালীন মানুষের জীবনযাপন ছিল ইবসেনের নাট্যকাহিনীর উৎস। ইবসেনকে তাই বলা হয় ইউরোপীয় বাস্তববাদী নাট্যধারার জনক। লক্ষ করলে দেখা যাবে নোরা চরিত্রের মাধ্যমেই এই বাস্তবতার চূড়ান্ত অভিব্যক্তি ঘটেছিল। নোরা এমনই এক সৃষ্টি, কালের পরম্পরায় যার
APA, Harvard, Vancouver, ISO, and other styles
50

মোমেনুর রসুল. "আহমদ ছফার উপন্যাসে সমাজ ও রাজনীতি". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 49, № 1 (2011). http://dx.doi.org/10.62328/sp.v49i1.10.

Full text
Abstract:
ব্যক্তিক জীবনের অন্তঃস্থ সূক্ষ্মাতিসূক্ষ্ম প্রবণতাগুচ্ছ, যেমন আবেগ-উদ্দীপনা-সংবেদনা-বিষাদ এবং তার সমান্তরালবর্তী সামাজিক ও রাষ্ট্রিক জীবনের নানান অঘটন ও ঘটনাকে উপজীব্য করে দীর্ঘদিনব্যাপী খানিকটা ব্যতিক্রমী ধারার গ্রন্থ রচনা করে সর্বমহলে যিনি প্রশংসিত ও সমালোচিত হয়েছেন, তিনি তীক্ষ্ণ মেধার অধিকারী একজন সৃষ্টিশীল লেখক আহমদ ছফা (১৯৪৩-২০০১)। ষাটের দশকের মধ্যবর্তী পর্যায়ে বাংলা সাহিত্যে তাঁর আবির্ভাব এক উল্লেখযোগ্য ও তাৎপর্যপূর্ণ ঘটনা। দেশ ও জাতির কাছে দায়বদ্ধ থেকে প্রায় চল্লিশ বছর ধরে আহমদ ছফা রচনা করেছেন অনেক কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, অনুবাদ, গান প্রভৃতি। শিল্প-সাহিত্যের সকল
APA, Harvard, Vancouver, ISO, and other styles
We offer discounts on all premium plans for authors whose works are included in thematic literature selections. Contact us to get a unique promo code!