To see the other types of publications on this topic, follow the link: জীবনানন্দ.

Journal articles on the topic 'জীবনানন্দ'

Create a spot-on reference in APA, MLA, Chicago, Harvard, and other styles

Select a source type:

Consult the top 42 journal articles for your research on the topic 'জীবনানন্দ.'

Next to every source in the list of references, there is an 'Add to bibliography' button. Press on it, and we will generate automatically the bibliographic reference to the chosen work in the citation style you need: APA, MLA, Harvard, Chicago, Vancouver, etc.

You can also download the full text of the academic publication as pdf and read online its abstract whenever available in the metadata.

Browse journal articles on a wide variety of disciplines and organise your bibliography correctly.

1

সালাহউদ্দীন আইয়ুব. "জীবনানন্দ দাশের উপন্যাস". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 38, № 2 (1995): 149–67. https://doi.org/10.62328/sp.v38i2.8.

Full text
Abstract:
জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) আধুনিক বাংলা কবিতার মহৎ স্থপতিদের অন্যতম, এবং অনেকগুলো উপন্যাসের রচয়িতা। উপন্যাস আর কবিতা সাহিত্যের দুই আলাদা মাধ্যম, এবং কখনোই একটা অন্যটার বিকল্প নয়। জাক দেরিদা, মিশেল ফুকে, রোলাঁ বার্থ যে মুক্তপাঠবাদী সমালোচনাতত্ত্ব প্রস্তাব করেছেন, এবং মিখাইল বাখতিন থেকে ফ্রেডরিক জেমসন পর্যন্ত বিশেষজ্ঞরা যে নতুন উপন্যাসতত্ত্বের সমর্থক—তার আলোকে জীবনানন্দর উপন্যাসমালার পাঠ, বিচার ও বিতর্ক সম্ভবপর কিনা সেটাই বর্তমান প্রবন্ধের বিবেচ্য। জীবনানন্দের উপন্যাসমালাকে তাঁর জীবনী, ব্যক্তিগত ইমেজ ও কিংবদন্তী, এবং তাঁর মোহময় অপরূপ কবিতাভুবনের সংস্কার থেকে বিচ্ছিন্ন করে পরীক্ষা করা হয়েছে।
APA, Harvard, Vancouver, ISO, and other styles
2

কাজী মোজাম্মেল হোসেন. "<i>ধূসর পাণ্ডুলিপি</i>-র বর্ণবৈচিত্র্য : চিত্রশিল্পের দৃষ্টিতে". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 33, № 3 (1990): 157–76. https://doi.org/10.62328/sp.v33i3.740.

Full text
Abstract:
ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬) কবি জীবনানন্দ দাশ-এর (১৮৯৯-১৯৫৪) দ্বিতীয় কাব্যগ্রন্থ। রবীন্দ্রোত্তর আধুনিক বাংলা কবিতার জগতে কবি জীবনানন্দ দাশ এক অবিস্মরণীয় নাম। বিংশ শতাব্দীর বিপন্ন মানবতার মুখচ্ছবি সর্বপ্রথম ধরা পড়ে কবি জীবনানন্দ দাশ-এর কবিতায় । জীবনানন্দের শৈশব-কৈশোর-যৌবন বিংশ শতাব্দীর প্রথম তিন দশকের বৈশ্বিক ও দৈশিক ঘটনা প্রবাহের অভিঘাতে উদ্বোধিত। সিগমন্ড ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্বের প্রকাশ, প্রথম বিশ্বযুদ্ধের মানববিধ্বংসী ডামাডোল, রুশ বিপ্লবের হাঁ-অর্থক প্রতিফলন, অসহযোগ ও খেলাফত আন্দোলন, সন্ত্রাসবাদী আন্দোলনের প্রসার, অর্থনৈতিক বিপর্যয় ও মুদ্রাবাজারের মন্দা, কাব্যজগতে ‘ওয়েস্ট ল্যান্ড' তথা ‘
APA, Harvard, Vancouver, ISO, and other styles
3

অলোক রায়. "জীবনানন্দের কাব্যভাবনা". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 39, № 3 (1995): 5–15. https://doi.org/10.62328/sp.v39i3.1.

Full text
Abstract:
১৩৬১ সালে পৌষ মাসে 'কবিতা' পত্রিকায় নরেশ গুহ যখন 'জীবনানন্দ- দাশের শ্রেষ্ঠ কবিতা' নিয়ে আলোচনা করেন তখন অনেকের জানা ছিল না কবিতা নিয়ে লেখা জীবনানন্দের অসংখ্য গদ্য রচনার কথা ('কবিতার কথা' বইটি প্রকাশিত হয়েছে ফাল্গুন ১৩৬২ সালে) আর সেই জন্যই সম্ভবত তখন সমালোচকের মনে হয়েছিল, “আমাদের জ্যেষ্ঠ কবিদের মধ্যে অনেকেই প্রাবন্ধিকও। ... জীবনানন্দ শুধুই কবিতা লিখেছেন, কবিতা ছাড়া আর কিছুই লেখেননি। তাঁর যে দু-চারটি প্রবন্ধ সাময়িক পত্রের পাতায় প্রক্ষিপ্ত হয়ে আছে সে- ও একরকম কবিতাই । তাঁর কবিতারই মতো বিশেষ এক ধরনের গদ্যে লেখা।” অথচ দু-চারটি প্রবন্ধ নয়, জীবনানন্দ অনেক প্রবন্ধ লিখেছিলেন (বিশেষ এক ধরনের গদ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
4

আবুল খায়ের মোঃ আশরাফউদ্দিন. "জীবনানন্দ দাশের মাল্যবান". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 36, № 3 (1993): 179–92. https://doi.org/10.62328/sp.v36i3.10.

Full text
Abstract:
আপাতদৃষ্টিতে নাটক ও উপন্যাসে এবং কোন কোন কবিতায় ধারাবাহিক কাহিনীর গতিময় আবর্ত পরিলক্ষিত হলেও এ কথা সত্য কবিতা কবিতাই, উপন্যাস নাটকও স্বতন্ত্রধর্মী শিল্পপ্রকরণ, শুধু বাহ্যত নয়, আভ্যন্তরীণ দিক থেকেও একের সঙ্গে অন্যের পার্থক্য প্রগাঢ়, অবশ্য এ কথা একেবারে অসার নয়, কখনো সখনো এই বিশিষ্টধর্মী সাহিত্যশিল্পপ্রকরণেই আবার পরিলক্ষিত পারস্পরিক সহ-অবস্থান, কোন কোন কাব্যকাহিনীতে যেমন উপন্যাসের ব্যাপ্তি-বৈচিত্র্য পরিদৃষ্ট, তেমনি উপন্যাসের গদ্যদেহে মাঝে মধ্যেই বাঙ্ময় হয় কবিতার শব্দলালিত্য, চিত্রকল্পের ঘনপিনদ্ধ অবস্থানের দ্রুত পট পরিবর্তনের গতিবেগ, আর উপন্যাসে, কাহিনী কাব্যের ঘটনা বিন্যাসে প্রায়শ প্রয়ো
APA, Harvard, Vancouver, ISO, and other styles
5

সিরাজুল ইসলাম. "আর্টের অত্যাচার ও জীবনানন্দ দাশের ছোটগল্প". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 40, № 3 (1997): 163–82. https://doi.org/10.62328/sp.v40i3.8.

Full text
Abstract:
জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) জীবিতকালে কবিতা প্রকাশে অনলস ও প্রবন্ধ প্রকাশে দ্বিধাহীন হলেও গল্প-উপন্যাস থেকে যায় পাণ্ডুলিপি-বন্দি। কোন শৈল্পিক প্রেরণা তাঁকে গল্প-উপন্যাস লিখতে বাধ্য এবং কোন্ দ্বিধাসংশয় প্রকাশে করে অনিচ্ছুক তা আজও অনুদ্‌ঘাটিত। সাধারণভাবে মনে হয়, যে আবেগ-অনুভব ও তত্ত্ব তিনি কবিতায় আবদ্ধ করতে সক্ষম হননি, কিংবা শৈল্পিক মান সম্পর্কে ছিলেন সংশয়ী, তা আবদ্ধ হয় গল্পের রূপাঙ্গিকে। কেননা প্রকাশের রহস্যময় তাড়না থেকে শিল্পীর নিস্তার নেই, এবং শিল্পীর অনন্য স্বাতন্ত্র্য ও অহঙ্কার সূত্রে 'জীবনানন্দ আসলে ভেবেছিলেনরবীন্দ্র-প্রতিষ্ঠিত প্রত্যয় উজ্জ্বল জগৎ-বিশ্বাসের বিপরীত অনুভবকে ঠিকমতো প্র
APA, Harvard, Vancouver, ISO, and other styles
6

সৌমিত্র শেখর. "গদ্যকবিতা ও রবীন্দ্রনাথ". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 40, № 1 (1996): 109–20. https://doi.org/10.62328/sp.v40i1.7.

Full text
Abstract:
বিষয় নির্বাচন ও আঙ্গিক প্রকরণের ক্ষেত্রে উনিশ শতকের তিরিশ দশকে বাংলা কাব্যজগতে যে ব্যাপক পরিবর্তন সাধিত হয় তার প্রাণপুরুষদের মধ্যে জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে প্রমুখের নাম বিশেষ উল্লেখযোগ্য। তাঁদের অন্বিষ্ট ছিলে৷ ছন্দদোলানির্ভর প্রচলিত কাব্যাঙ্গিকের বিরোধিতা, বিষয়বস্তু নির্বাচনে আটপৌরে ও প্রাত্যহিক ব্যবহার্য পরিচিত বস্তু আমদানীর মাধ্যমে এমন একটি কাব্য পরিবেশ সৃষ্টি করা যেখানে অন্তত আর একজন থাকবেন না; তিনি বিষ্ণু দে'র ভাষায় : "সুশোভন রূপদক্ষ রবীন্দ্র ঠাকুর।” [ছেদ/উর্বশী ও আর্টেমিস']
APA, Harvard, Vancouver, ISO, and other styles
7

মনোয়ারা হোসেন. "পদ্মাবতী কাব্যে পুরাণ প্রসঙ্গ". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 40, № 1 (1996): 53–66. https://doi.org/10.62328/sp.v40i1.4.

Full text
Abstract:
পুরাণ বা মিথ প্রসঙ্গটি জটিল ও ব্যাপক এবং শিল্প ও সাহিত্যের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। সাধারণভাবে পুরাণ বলতে ব্যাসাদি মুনি-প্রণীত শাস্ত্ৰকেই বুঝায় যা প্রাচীন ধর্ম, সমাজ, ঘটনা, চরিত্র ও ঐতিহ্য অবলম্বনে রচিত। সভ্যতার সঙ্কটে বিশেষ করে শিল্প-বিপ্লবের সূচনা থেকেই সৃজন ও মননশীল শিল্পীরা পুরাঞ্জ প্রসঙ্গ বা মিথের প্রতি আকৃষ্ট হয়েছেন; ফলে প্রভাবিত হয়েছে শিল্পের প্রায় সমস্ত শাখা। বাংলা নবজাগরণে অনুপ্রাণিত বাঙালী মানস পুরাণ প্রয়োগে উদ্বুদ্ধ হয়েছে এবং কালের পরিপ্রেক্ষিতে পুরাণ পেয়েছে নতুন তাৎপর্য। মাইকেল মধুসূদন দত্ত, হেমচন্দ্র, নবীনচন্দ্র, দীনবন্ধু মিত্র প্রমুখ পুরাণের সচেতন পরিচর্যা করেছেন। 'মেঘনাদব
APA, Harvard, Vancouver, ISO, and other styles
8

মাসুদুজ্জামান. "বাংলাদেশের কবিতায় আত্মস্বরূপ". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 36, № 3 (1993): 193–216. https://doi.org/10.62328/sp.v36i3.11.

Full text
Abstract:
কবিসত্তাকে ধারণ করে যে জাগৃতি, অনপনেয় সেই সচেতনতা হচ্ছে অহংবোধ। হোর্হে লুই বোর্হেস তাই সহজেই বলতে পারেন নিজেকেই নিজের লেখায় প্রতিধ্বনিত করে চলেছিলেন তিনি। পরিভ্রমণও ঘটেছে স্বনিকেত লেখমালায়। স্বৈরবৃত্ততা এবং সেই বলয় ভেঙে কবিসত্তার জায়মান হয়ে ওঠার কথা এলিয়টও একদা শুনিয়েছিলেন আমাদেরই। একথা আজ বহুবিদিত যে গীতিকবিতার নির্ণায়ক শক্তি, সেই প্রাথমিক পর্ব থেকেই, এই তন্নিষ্ঠতা। স্বকীয় মুদ্রা ও স্বচিহ্নিত হবার গরজে মধুসূদন মধ্যযুগীয় সম্মেলক কাব্যরীতিকে অগ্রাহ্য করে গড়ে তুলেছেন নিজস্ব প্রস্বর। রবীন্দ্রনাথও স্বস্তি পান নি বিহারীলালের মেদুর কবিতার আবর্তনে। আত্মজাগৃতির প্রদক্ষিণময়তায় তাই তাঁর কব
APA, Harvard, Vancouver, ISO, and other styles
9

বেগম আকতার কামাল. "জীবনানন্দের মিথচেতনার স্বরূপ-সূত্র". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 40, № 2 (1996): 21–32. https://doi.org/10.62328/sp.v40i2.2.

Full text
Abstract:
'চেতনা' শব্দটি মননক্রিয়া ও জ্ঞান-নির্দেশক হলেও কবির চেতনা স্বতন্ত্র, স্বত:স্ফূর্ত নান্দনিক সংবেদনলব্ধ প্রজ্ঞান; শিল্পসৃষ্টির আবেগই হল তার সর্বোচ্চ ক্ষমতা— মনন তার একটি মাত্রা মাত্র। মানববুদ্ধি বিকাশের সূচনালগ্নেই জেগেছিল মননের ক্রিয়াবৃত্তি— বস্তুবিশ্বচেতন-অভিজ্ঞতার মধ্য দিয়ে এর বিবর্তন ঘটে থাকে। মিথসৃষ্টির কালে আদিমানুষ তার বিস্ময়মিশ্র কল্পনা ও চিন্তার একটি ধরন খুঁজে নিয়েছিল, যা দিয়ে সার্বভৌম ধারণার মধ্যে বিশ্বাসযোগ্য করে নিত বস্তুবিশ্বের ব্যাখ্যা-ঘটনা, মন ও প্রবৃত্তির রহস্যময়তা এবং ঐ ধরনই তাদের সূত্রবদ্ধ করে দিত কিছু স্বত:সিদ্ধ বিধানের সঙ্গে, একীভূত করে রাখত সম্মিলিত মানব প্রজাতির সঙ্গ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
10

সাহা, মৌটুসী. "জীবনানন্দের ‘বনলতা সেন’ কাব্যে ইতিহাস চেতনা". Bharati International Journal of Multidisciplinary Research and Development 2, № 4 (2024): 36–44. https://doi.org/10.70798/bijmrd/02040006.

Full text
APA, Harvard, Vancouver, ISO, and other styles
11

সাহা, মৌটুসী. "জীবনানন্দের কবিতায় ইন্দ্রিয় সচেতনতা ও অতীন্দ্রিয় অনুভব". Bharati International Journal of Multidisciplinary Research and Development 2, № 5 (2024): 133–39. http://dx.doi.org/10.70798/bijmrd/020500018.

Full text
APA, Harvard, Vancouver, ISO, and other styles
12

সালাহউদ্দীন আইয়ুব. "জীবনানন্দ দাশের উপন্যাস". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 38, № 2 (1995). https://doi.org/10.62328/sp.v38i2.565.

Full text
Abstract:
জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) আধুনিক বাংলা কবিতার মহৎ স্থপতিদের অন্যতম, এবং অনেকগুলো উপন্যাসের রচয়িতা। উপন্যাস আর কবিতা সাহিত্যের দুই আলাদা মাধ্যম, এবং কখনোই একটা অন্যটার বিকল্প নয়। জাক দেরিদা, মিশেল ফুকে, রোলাঁ বার্থ যে মুক্তপাঠবাদী সমালোচনাতত্ত্ব প্রস্তাব করেছেন, এবং মিখাইল বাখতিন থেকে ফ্রেডরিক জেমসন পর্যন্ত বিশেষজ্ঞরা যে নতুন উপন্যাসতত্ত্বের সমর্থক—তার আলোকে জীবনানন্দর উপন্যাসমালার পাঠ, বিচার ও বিতর্ক সম্ভবপর কিনা সেটাই বর্তমান প্রবন্ধের বিবেচ্য। জীবনানন্দের উপন্যাসমালাকে তাঁর জীবনী, ব্যক্তিগত ইমেজ ও কিংবদন্তী, এবং তাঁর মোহময় অপরূপ কবিতাভুবনের সংস্কার থেকে বিচ্ছিন্ন করে পরীক্ষা করা হয়েছে।
APA, Harvard, Vancouver, ISO, and other styles
13

সুলতানা, মুনিরা. "কবির পাঠে জীবনানন্দ: সংবেদী চেতনার স্বর". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 56, № 1 (2020). http://dx.doi.org/10.62328/sp.v56i1.4.

Full text
Abstract:
তিরিশের 'আধুনিক' কবিদের মধ্যে জীবনানন্দ দাশ সর্বাধিক আলোচিত কবি। তাঁর কাব্য-ভাবনা, কবিসত্তার বিকাশ, স্বাতন্ত্র্যের সন্ধান করেছেন সমকালীন ও উত্তর প্রজন্মের কবিরাও। জীবনানন্দ- সমালোচনায় একজন পাঠক-কবির অবলোকন, অভিজ্ঞতা- একই সাথে অনুভব-নির্ভর কাব্য উপভোগ এবং সচেতন-জাগ্রত মননের পরিচায়ক। জীবনানন্দের কবিসত্তা আবিষ্কারে কবিকৃত অনুসন্ধান শেষপর্যন্ত কাব্যসমালোচনাকেই সমৃদ্ধ করে। আলোচ্য প্রবন্ধে সে সমালোচনা-রীতিরই প্রকৃতি নির্ণয়ের প্রয়াস রয়েছে।
APA, Harvard, Vancouver, ISO, and other styles
14

অলোক রায়. "জীবনানন্দের কাব্যভাবনা". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 39, № 3 (1995). https://doi.org/10.62328/sp.v39i3.529.

Full text
Abstract:
১৩৬১ সালে পৌষ মাসে 'কবিতা' পত্রিকায় নরেশ গুহ যখন 'জীবনানন্দ- দাশের শ্রেষ্ঠ কবিতা' নিয়ে আলোচনা করেন তখন অনেকের জানা ছিল না কবিতা নিয়ে লেখা জীবনানন্দের অসংখ্য গদ্য রচনার কথা ('কবিতার কথা' বইটি প্রকাশিত হয়েছে ফাল্গুন ১৩৬২ সালে) আর সেই জন্যই সম্ভবত তখন সমালোচকের মনে হয়েছিল, “আমাদের জ্যেষ্ঠ কবিদের মধ্যে অনেকেই প্রাবন্ধিকও। ... জীবনানন্দ শুধুই কবিতা লিখেছেন, কবিতা ছাড়া আর কিছুই লেখেননি। তাঁর যে দু-চারটি প্রবন্ধ সাময়িক পত্রের পাতায় প্রক্ষিপ্ত হয়ে আছে সে- ও একরকম কবিতাই । তাঁর কবিতারই মতো বিশেষ এক ধরনের গদ্যে লেখা।” অথচ দু-চারটি প্রবন্ধ নয়, জীবনানন্দ অনেক প্রবন্ধ লিখেছিলেন (বিশেষ এক ধরনের গদ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
15

মোহাম্মদ কুদরত-ই-হুদা, মোহাম্মদ কুদরত-ই.-হুদা. "জীবনানন্দ দাশের জীবনচেতনা ও কবিতায় নারী". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 54, № 2 (2017). http://dx.doi.org/10.62328/sp.v54i2.4.

Full text
Abstract:
জীবননান্দ দাশ (১৮৯৯-১৯৫৪] তাঁর কবিতায় নারীকে কিভাবে চিত্রিত করেছেন তার স্বরূপ উন্মোচন করাই প্রবন্ধটির উদ্দেশ্য। কিন্তু কবিতা, কবিতার বিষয়-আশয় কবির ব্যক্তিজীবন আর কাব্য-ঐতিহ্য নিরপেক্ষ কিছু নয় । এ কারণে প্রবন্ধে কবির জীবনচেতনা ও ব্যক্তিজীবনের মধ্যে নারীর অবস্থা ও অবস্থান সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এছাড়া জীবনানন্দের পূর্বকালীন ও সমকালীন কাব্য-ঐতিহ্যের মধ্যে নারীকে দেখার ভঙ্গিটিও দেখে নেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতের মধ্যে জীবনানন্দ দাশের কবিতায় নারীকে দেখার স্বরূপ উন্মোচন করা হয়েছে। এ ক্ষেত্রে আমরা লক্ষ করেছি যে, এখানে নারী নানারূপে জীবনানন্দ দাশের চেতনায় ধরা দিয়েছে। তবে তাঁর নারী সম্
APA, Harvard, Vancouver, ISO, and other styles
16

মাসুদুজ্জামান. "জীবনানন্দ দাশ : তাঁর কবিতাচিন্তা". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 35, № 2 (1992). https://doi.org/10.62328/sp.v35i2.662.

Full text
Abstract:
সমকালে ঈষৎ উপেক্ষিত, কিন্তু পরবর্তী সময়পর্বে অনিঃশেষ শৈল্পিক মহিমায় বাঙালি পাঠককুল যার কবিতার দ্বারা সৃষ্ট- আলো পৃথিবীর সন্ধান পেয়েছেন, তিনি জীবনানন্দ দাশ (১৮৯৯- ১৯৫৪)। আর ওই উপেক্ষাই, সম্ভবত, আত্মরচিত কবিতা সম্পর্কে বোঝাবার গরজে কাব্যতাত্ত্বিকের ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছে তাঁকে। প্রমথ চৌধুরীকেও আবার গদ্য রচয়িতা হিসেবে যে রবীন্দ্রনাথের 'এক পংক্তি ওপরে স্থান দেন, সেও তো ওই প্রলোভনে: 'ধূসর পাণ্ডুলিপি সম্বন্ধে আপনার সমালোচনা সবচেয়ে মূল্যবান জিনিস হবে'। জীবনানন্দের লক্ষ্য ছিল না কবিতা ছাড়া অন্য কিছু রচনার, তাগিদ ছিল শুধু 'কবিতা লেখার, কবিতা ভালো করে লেখা হলো কিনা তারও তাগিদ’। কিন্তু নিজের য
APA, Harvard, Vancouver, ISO, and other styles
17

মাসুদুজ্জামান. "জীবনানন্দ দাশ : তাঁর কবিতাচিন্তা". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 35, № 2 (1992). https://doi.org/10.62328/sp.v35i2.5.

Full text
Abstract:
সমকালে ঈষৎ উপেক্ষিত, কিন্তু পরবর্তী সময়পর্বে অনিঃশেষ শৈল্পিক মহিমায় বাঙালি পাঠককুল যার কবিতার দ্বারা সৃষ্ট- আলো পৃথিবীর সন্ধান পেয়েছেন, তিনি জীবনানন্দ দাশ (১৮৯৯- ১৯৫৪)। আর ওই উপেক্ষাই, সম্ভবত, আত্মরচিত কবিতা সম্পর্কে বোঝাবার গরজে কাব্যতাত্ত্বিকের ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছে তাঁকে। প্রমথ চৌধুরীকেও আবার গদ্য রচয়িতা হিসেবে যে রবীন্দ্রনাথের 'এক পংক্তি ওপরে স্থান দেন, সেও তো ওই প্রলোভনে: 'ধূসর পাণ্ডুলিপি সম্বন্ধে আপনার সমালোচনা সবচেয়ে মূল্যবান জিনিস হবে'। জীবনানন্দের লক্ষ্য ছিল না কবিতা ছাড়া অন্য কিছু রচনার, তাগিদ ছিল শুধু 'কবিতা লেখার, কবিতা ভালো করে লেখা হলো কিনা তারও তাগিদ’। কিন্তু নিজের য
APA, Harvard, Vancouver, ISO, and other styles
18

মাহবুবুল হক. "জীবনানন্দ দাশের কাব্যচিন্তা". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 50, № 2-3 (2013). http://dx.doi.org/10.62328/sp.v50i2-3.5.

Full text
Abstract:
জীবনানন্দ দাশের (১৮৯৯-১৯৫৪) এ যাবৎ প্রকাশিত প্রবন্ধসংখ্যা অর্ধশতাধিক। গল্প ও উপন্যাস-রচয়িতা হিসেবে জীবনানন্দ দাশের কোন পরিচিতি জীবদ্দশায় না থাকলেও প্রাবন্ধিক হিসেবে তিনি পাঠক সমাজে একেবারে অপরিচিত ছিলেন না। তথাপি প্রাবন্ধিক হিসেবে তার স্বতন্ত্র পরিচয় গড়ে ওঠেনি। কারণ সর্বান্তঃকরণে কবি জীবনানন্দ দাশ প্ৰবন্ধ রচনায় ততটাই মনোনিবেশ করেছিলেন যতটা কবিতার সাথে বোঝাপড়ার জন্য তার প্রয়োজন ছিল। কবি হিসেবেই বাংলা সাহিত্যে প্রতিষ্ঠিত জীবনানন্দ দাশের প্রবন্ধ-পাঠ থেকে উপলব্ধ হয় যে, এগুলো সময় ও সমাজের সাথে তাঁর কবিতাভাবনার মন্থনজাত চেতনামৃতরাশি; নিজেকে পরিপূর্ণ, আত্মসচেতন ও সৎ-সাহিত্যিক হিসাবে গড়ে তোল
APA, Harvard, Vancouver, ISO, and other styles
19

সোহানা মাহবুব. "জীবনানন্দ দাশের চারটি কবিতা : প্রসঙ্গ শিকার". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 51, № 1 (2013). http://dx.doi.org/10.62328/sp.v51i1.229.

Full text
Abstract:
শিকার নিয়ে বাংলা সাহিত্যের সর্বপ্রাচীন উচ্চারণ মেলে চর্যাপদে। চর্যাকার ভুসুকু পা ছিলেন অহেরী বা শিকারী। ব্যাধ জীবনের শিকার অভিজ্ঞতার ছায়াপাত ঘটেছে তাঁর কবিতায়। ভুসুকু রচিত ছয় সংখ্যক চর্যায় যে শিকারের রূপকল্প মেলে, সেখানে হরিণের পদচারণায় গতির ব্যঞ্জনা জেগেছে (তরঙ্গতেঁ হরিণার খুর ন দীসই)। সান্ধ্য ভাষার আড়ালে কবিতায় দার্শনিক উচ্চারণও প্রবল (যেখানে ভুসুকু বলছেন, 'অপনা মাসে হরিণা বৈরি')। অতুলচন্দ্র মজুমদার লিখেছেন, চর্যাকার ভুসুকু এ চর্যায়: চঞ্চল চিত্তকে হরিণের সঙ্গে, জাল দড়ি নিয়ে সাক্ষাৎ যমের মতো ভীষণ শিকারীকে মৃত্যুর সঙ্গে, হরিণের সবচেয়ে বড় শত্রু তার নিজ দেহের মাংসের সঙ্গে মানুষের মন
APA, Harvard, Vancouver, ISO, and other styles
20

সোহানা মাহবুব. "জীবনানন্দ দাশের চারটি কবিতা : প্রসঙ্গ শিকার". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 51, № 1 (2013). http://dx.doi.org/10.62328/sp.v51i1.5.

Full text
Abstract:
শিকার নিয়ে বাংলা সাহিত্যের সর্বপ্রাচীন উচ্চারণ মেলে চর্যাপদে। চর্যাকার ভুসুকু পা ছিলেন অহেরী বা শিকারী। ব্যাধ জীবনের শিকার অভিজ্ঞতার ছায়াপাত ঘটেছে তাঁর কবিতায়। ভুসুকু রচিত ছয় সংখ্যক চর্যায় যে শিকারের রূপকল্প মেলে, সেখানে হরিণের পদচারণায় গতির ব্যঞ্জনা জেগেছে (তরঙ্গতেঁ হরিণার খুর ন দীসই)। সান্ধ্য ভাষার আড়ালে কবিতায় দার্শনিক উচ্চারণও প্রবল (যেখানে ভুসুকু বলছেন, 'অপনা মাসে হরিণা বৈরি')। অতুলচন্দ্র মজুমদার লিখেছেন, চর্যাকার ভুসুকু এ চর্যায়: চঞ্চল চিত্তকে হরিণের সঙ্গে, জাল দড়ি নিয়ে সাক্ষাৎ যমের মতো ভীষণ শিকারীকে মৃত্যুর সঙ্গে, হরিণের সবচেয়ে বড় শত্রু তার নিজ দেহের মাংসের সঙ্গে মানুষের মন
APA, Harvard, Vancouver, ISO, and other styles
21

আবুল খায়ের মোঃ আশরাফউদ্দিন. "জীবনানন্দ দাশের মাল্যবান". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 36, № 3 (1993). https://doi.org/10.62328/sp.v36i3.619.

Full text
Abstract:
আপাতদৃষ্টিতে নাটক ও উপন্যাসে এবং কোন কোন কবিতায় ধারাবাহিক কাহিনীর গতিময় আবর্ত পরিলক্ষিত হলেও এ কথা সত্য কবিতা কবিতাই, উপন্যাস নাটকও স্বতন্ত্রধর্মী শিল্পপ্রকরণ, শুধু বাহ্যত নয়, আভ্যন্তরীণ দিক থেকেও একের সঙ্গে অন্যের পার্থক্য প্রগাঢ়, অবশ্য এ কথা একেবারে অসার নয়, কখনো সখনো এই বিশিষ্টধর্মী সাহিত্যশিল্পপ্রকরণেই আবার পরিলক্ষিত পারস্পরিক সহ-অবস্থান, কোন কোন কাব্যকাহিনীতে যেমন উপন্যাসের ব্যাপ্তি-বৈচিত্র্য পরিদৃষ্ট, তেমনি উপন্যাসের গদ্যদেহে মাঝে মধ্যেই বাঙ্ময় হয় কবিতার শব্দলালিত্য, চিত্রকল্পের ঘনপিনদ্ধ অবস্থানের দ্রুত পট পরিবর্তনের গতিবেগ, আর উপন্যাসে, কাহিনী কাব্যের ঘটনা বিন্যাসে প্রায়শ প্রয়ো
APA, Harvard, Vancouver, ISO, and other styles
22

নিপা জাহান, নিপা জাহান. "জীবনানন্দ দাশের কবিতায় 'সময়' প্রসঙ্গ". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 54, № 2 (2017). http://dx.doi.org/10.62328/sp.v54i2.8.

Full text
Abstract:
কবি জীবনানন্দ দাশের কবিতায় ‘সময়' শব্দগত এবং ভাবগতভাবে পুনরাবৃত্ত একটি প্রসঙ্গ। এর একটি দৃশ্যমান পরিক্রমা নিবিড় পাঠে ধরা পড়ে। সমকাল-চেতনার সঙ্গে সমীকৃত করে এবং দৈশিক ও বৈশ্বিক প্রেক্ষাপট-লগ্ন করে এই কবির সময়-চেতনার স্বরূপ সমালোচকগণ উন্মোচন করলেও সময়-সংক্রান্ত তত্ত্বের আলোকে তাঁর কবিতা ব্যাখ্যাত হয়নি। কবির ব্যক্তিগত সময়-ভাবনা, সমকালিক প্রভাবজাত সময়, প্রাচীন দার্শনিক থেকে আধুনিক বৈজ্ঞানিকদের সময়-চিন্তনের সূত্রে জীবনানন্দ দাশের কবিতায় সময়-প্রসঙ্গের বিশ্লেষণাত্মক এবং পুনর্নির্মাণমূলক প্রচেষ্টা আমাদের এই প্রবন্ধ।
APA, Harvard, Vancouver, ISO, and other styles
23

সিরাজুল ইসলাম. "আর্টের অত্যাচার ও জীবনানন্দ দাশের ছোটগল্প". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 40, № 3 (1997). https://doi.org/10.62328/sp.v40i3.503.

Full text
Abstract:
জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) জীবিতকালে কবিতা প্রকাশে অনলস ও প্রবন্ধ প্রকাশে দ্বিধাহীন হলেও গল্প-উপন্যাস থেকে যায় পাণ্ডুলিপি-বন্দি । কোন শৈল্পিক প্রেরণা তাঁকে গল্প-উপন্যাস লিখতে বাধ্য এবং কোন্ দ্বিধাসংশয় প্রকাশে করে অনিচ্ছুক তা আজও অনুদ্‌ঘাটিত। সাধারণভাবে মনে হয়, যে আবেগ-অনুভব ও তত্ত্ব তিনি কবিতায় আবদ্ধ করতে সক্ষম হননি, কিংবা শৈল্পিক মান সম্পর্কে ছিলেন সংশয়ী, তা আবদ্ধ হয় গল্পের রূপাঙ্গিকে। কেননা প্রকাশের রহস্যময় তাড়না থেকে শিল্পীর নিস্তার নেই, এবং শিল্পীর অনন্য স্বাতন্ত্র্য ও অহঙ্কার সূত্রে 'জীবনানন্দ আসলে ভেবেছিলেনরবীন্দ্র-প্রতিষ্ঠিত প্রত্যয় উজ্জ্বল জগৎ-বিশ্বাসের বিপরীত অনুভবকে ঠিকমতো প্
APA, Harvard, Vancouver, ISO, and other styles
24

ফারজানা সিদ্দিকা. "জীবনানন্দের ছোটগল্পে মানববীক্ষার স্বরূপ". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 46, № 1 (2002). https://doi.org/10.62328/sp.v46i1.344.

Full text
Abstract:
কবিতা কিংবা উপন্যাস বিষয়ে জীবনানন্দ দাশ তাঁর নানা অভিমত প্রকাশ করলেও ছোটগল্প বিষয়ে তিনি একেবারেই নিশ্চুপ। অথচ তাঁর কালে ছোটগল্পও কবিতার মতোই নিরীক্ষার বিষয়। নিকট অতীতে রবীন্দ্রনাথের হাতে ছোটগল্পের পরিপূর্ণতা ও বিকাশের পর্বান্তর জীবনানন্দ দাশের কালেও ছিল সরব। জীবনানন্দ দাশ উপন্যাস লিখছেন, এ তথ্যটি তাঁর ঘনিষ্ঠ দু-একজন জানলেও গল্প লেখার বিষয়টি ছিল একেবারেই অজ্ঞাত। তিনি নিজেই হয়তো গল্প লেখার বিষয়টি প্রকাশ করতে চাননি। আর প্রকাশ না করার আগ্রহ থেকেই হয়তো বাংলা ছোটগল্প বিষয়ে কোনো প্রবন্ধ লেখেননি। তবে কবিতা-বিষয়ক প্রবন্ধগুলোতেই কবিতা কিংবা অন্য যে-কোনো শিল্প সৃষ্টিতে শিল্পীর দায়বদ্ধতার বিষয়ট
APA, Harvard, Vancouver, ISO, and other styles
25

-, Anuradha Mukherjee. "জীবনানন্দের উপন্যাসে বিশ্লেষণাত্মক মনো:সমীক্ষণবাদ (JIBANANANDER UPONYASE BISHLESHONATMOK MANOSAMIKSHANBAD)". International Journal For Multidisciplinary Research 5, № 2 (2023). http://dx.doi.org/10.36948/ijfmr.2023.v05i02.2732.

Full text
Abstract:
সিগমুন্ড ফ্রয়েড (১৮৫৫-১৯৩৯) প্রদত্ত মনঃসমীক্ষণবাদ (Psychoanalysis) প্রথম বিশ্বযুদ্ধোত্তর দুনিয়ায় এক কালব্যাপী আলোড়ন তুলেছিল। সাহিত্যের বিষয় ও গঠনের ধীরে ধীরে বদল ঘটেছিল। এমতাবস্থায় প্রথম জীবনে ফ্রয়েড অনুগামী ও পরবর্তী জীবনে ফ্রয়েড বিরোধী মনঃসমীক্ষণবাদী কার্ল গুস্তাভ ইয়ুং (১৮৭৫-১৯৬১) ফ্রয়েডের মনঃসমীক্ষণবাদ (Psychoanalysis) ভাবনার ওপর ভিত্তি করে তার বিশ্লেষণাত্মক মনঃসমীক্ষণবাদ (Analytical Psychoanalysis) ভাবপ্রতিমা নির্মাণ করেন। তাঁর দৃষ্টিভঙ্গিগুলির মধ্যে জনপ্রিয় একটি ভাবনা হল, যৌথ অচেতন ( Collective Unconscious), যার মধ্যে অ্যানিমা-অ্যানিমাস (Anima-Animas), পার্সোনা (Persona), ছায়া (Shadow), স
APA, Harvard, Vancouver, ISO, and other styles
26

সৌমিত্র শেখর. "গদ্যকবিতা ও রবীন্দ্রনাথ". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 40, № 1 (1996). https://doi.org/10.62328/sp.v40i1.526.

Full text
Abstract:
বিষয় নির্বাচন ও আঙ্গিক প্রকরণের ক্ষেত্রে উনিশ শতকের তিরিশ দশকে বাংলা কাব্যজগতে যে ব্যাপক পরিবর্তন সাধিত হয় তার প্রাণপুরুষদের মধ্যে জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে প্রমুখের নাম বিশেষ উল্লেখযোগ্য। তাঁদের অন্বিষ্ট ছিলে৷ ছন্দদোলানির্ভর প্রচলিত কাব্যাঙ্গিকের বিরোধিতা, বিষয়বস্তু নির্বাচনে আটপৌরে ও প্রাত্যহিক ব্যবহার্য পরিচিত বস্তু আমদানীর মাধ্যমে এমন একটি কাব্য পরিবেশ সৃষ্টি করা যেখানে অন্তত আর একজন থাকবেন না; তিনি বিষ্ণু দে'র ভাষায় : "সুশোভন রূপদক্ষ রবীন্দ্র ঠাকুর।” [ছেদ/উর্বশী ও আর্টেমিস']
APA, Harvard, Vancouver, ISO, and other styles
27

জয়নাব বিনতে হোসেন, জয়নাব বিনতে হোসেন. "রবীন্দ্রনাথ ও জীবনানন্দের কবিতা : অন্ধকারের রূপকল্প". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 55, № 2 (2018). http://dx.doi.org/10.62328/sp.v55i2.9.

Full text
Abstract:
কবিতা হচ্ছে সেই শিল্প যার রয়েছে একটি নিজস্ব বাহ্যিক আবরণ। কবিতা তাই বাস্তবের ভেতরেও অতিবাস্তব, শিল্পের উচ্চতর সত্তা। কবিতা তাই আচ্ছন্ন করে, অতঃপর একটি অখণ্ড পূর্ণায়ন বৃত্তের সম্পূর্ণতায় স্ফটিক স্বচ্ছ হৃদয়ীদের ভাসিত করে নিয়ে যায় ভিড় থেকে দূরে, একান্ত অন্ধকারে, নিজেরই কেন্দ্রে, নিজেরই মুখোমুখি। ফলে, কবিতায় আপাত অন্ধকার হয়ে ওঠে চেতনার সবচেয়ে আলোকিত দিক, উন্মোচন করে নির্ব্বান, জন্ম থেকে মৃত্যুর রহস্যময় দিক, সত্য। রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) ও জীবনানন্দ দাশের (১৮৯৯-১৯৫৪) কবিতায় 'অন্ধকার' মূলত প্রকাশ করেছে মানুষের অন্তর্নিহিত কেন্দ্রের অস্তিত্ব; নেতির পরিবর্তে ইতি – যা ব্যক্তি ও চেতনাম
APA, Harvard, Vancouver, ISO, and other styles
28

বেগম আকতার কামাল. "সুভাষ মুখোপাধ্যায়ের <i>হাংরাস </i>: আত্মজৈবনিক রাজনৈতিকতা". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 1 червня 2022. http://dx.doi.org/10.62328/sp.centennial-special-issue.5.

Full text
Abstract:
কোনো সৃজনশীল কবি যখন উপন্যাস রচনা করেন তখন আমরা সেই উপন্যাসের গদ্যস্বরে কবির সংবেদন ও অন্তর্লীন আত্মগহনতাকেই খুঁজি। আর আত্মজৈবনিক উপন্যাস হলে তো কথাই নেই, স্বয়ং কবির ভাবাদর্শ, টোন ও ভাষারূপের মুখোমুখি হই। এ-সূত্রেই জীবনানন্দ বলেন যে, উপন্যাস হচ্ছে Diversified Autobiography । কিন্তু উপন্যাস তো জাতির রূপকও – National allegory - ব্যক্তিমানুষের অবয়বে জাতিগোষ্ঠীর স্থানকালের জীবনকথার বয়ান। মার্কসীয় তত্ত্বাদর্শী কবি সুভাষ মুখোপাধ্যায়ের হাংরাস রচনাটিকে আমরা বলতে পারি আত্মজৈবনিক ও রাজনৈতিক পটকথার মধ্যে বহুজীবনলগ্ন ব্যক্তির মন ও মননের গদ্যশৈলী। এতে রাজনীতির বয়ানের সঙ্গে শ্রেণিমানুষ আর তাদের স্বপ্ন
APA, Harvard, Vancouver, ISO, and other styles
29

বেগম আকতার কামাল. "সুভাষ মুখোপাধ্যায়ের হাংরাস : আত্মজৈবনিক রাজনৈতিকতা". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 57, Centennial-Special-Issue (2022). http://dx.doi.org/10.62328/sp.v57icentennial-special-issue.5.

Full text
Abstract:
কোনো সৃজনশীল কবি যখন উপন্যাস রচনা করেন তখন আমরা সেই উপন্যাসের গদ্যস্বরে কবির সংবেদন ও অন্তর্লীন আত্মগহনতাকেই খুঁজি। আর আত্মজৈবনিক উপন্যাস হলে তো কথাই নেই, স্বয়ং কবির ভাবাদর্শ, টোন ও ভাষারূপের মুখোমুখি হই। এ-সূত্রেই জীবনানন্দ বলেন যে, উপন্যাস হচ্ছে Diversified Autobiography । কিন্তু উপন্যাস তো জাতির রূপকও – National allegory - ব্যক্তিমানুষের অবয়বে জাতিগোষ্ঠীর স্থানকালের জীবনকথার বয়ান। মার্কসীয় তত্ত্বাদর্শী কবি সুভাষ মুখোপাধ্যায়ের হাংরাস রচনাটিকে আমরা বলতে পারি আত্মজৈবনিক ও রাজনৈতিক পটকথার মধ্যে বহুজীবনলগ্ন ব্যক্তির মন ও মননের গদ্যশৈলী। এতে রাজনীতির বয়ানের সঙ্গে শ্রেণিমানুষ আর তাদের স্বপ্ন
APA, Harvard, Vancouver, ISO, and other styles
30

জোবায়ের. "বিনয় মজুমদারের কবিতা: প্রেম ও নিসর্গের নান্দনিক শিল্পভাষ্য". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 59, № 1-2 (2024). https://doi.org/10.62328/sp.v59i1-2.4.

Full text
Abstract:
বিনয় মজুমদার (১৯৩৪-২০০৬) উত্তর-জীবনানন্দ পর্বের এক সত্যসন্ধ কবি যিনি কবিতার বিষয় ও শৈলীতে অভিনব ও স্বতন্ত্র। বস্তুবিশ্ব ও মনোবিশ্বের অনির্বাণ আঘাতে-প্রত্যাঘাতে নির্মিত হয়েছে তাঁর কবিমানস। কবিতায় তিনি প্রদর্শন করেছেন নিবিড় অধ্যবসায় এবং নিরলস পরিশ্রমের স্বাক্ষর। পাঁচ দশকব্যাপী বিস্তৃত বিনয়ের কবিজীবন গ্রহণ-বর্জন-স্বীকরণের নিজস্ব নিয়মে বিকশিত। বিষয়-গৌরব ও প্রকরণ-পরিচর্যায় তাঁর কবিতা বহুকৌণিক ঔজ্জ্বল্যে ভাস্বর। প্রেম ও নিসর্গের নিবিড় অনুধ্যান বিনয়কাব্যের এক গৌরবময় প্রান্ত। প্রেমভাবনায় তিনি ব্যক্তিজীবনের অনুভব ও উপলব্ধিকেই দিয়েছেন শিল্পমূল্য। অপর দিকে বিজ্ঞান ও গণিত-মনস্ক বিনয়মানস প্রক
APA, Harvard, Vancouver, ISO, and other styles
31

জাহিদ হাসান সরকার. "শামসুর রাহমানের উপন্যাস : কবিস্বভাব ও কাব্যিকতা". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 51, № 1 (2013). http://dx.doi.org/10.62328/sp.v51i1.232.

Full text
Abstract:
শামসুর রাহমানের (১৯২৯-২০০৬) কবি-পরিচয় অবিসংবাদিত; রয়েছে তাঁর বাংলাদেশের ‘প্রধান কবি’-র স্বীকৃতিও। কিন্তু দূর সমুদ্রে জেগে ওঠা নির্জন দ্বীপের মতো চারটি উপন্যাস - নিয়ত মন্তাজ (১৯৮৫), অদ্ভুত আঁধার এক (১৯৮৫), অক্টোপাস (১৯৮৩), এলো সে অবেলায় (১৯৯৬) তাঁর ঔপন্যাসিক পরিচয়টিকেও দ্যোতিত করে। কবিতা রচনার মধ্য প্রহরে একজন কবি যখন গদ্যের শরীরে জীবন ফুটিয়ে তোলায় প্রয়াসী হন, তখন কবিত্ব গদ্য-ভূবনে আশ্রয় খুঁজবে এটিই স্বাভাবিক। একই কবিমানস থেকে কবিতা ও উপন্যাসের উৎসারণ হেতু কবির উপন্যাসে 'কবিসুলভ সংবেদনশীলতা, কবিতার ব্যঞ্জনাশক্তি, আত্মগত ভাববাদ, বিশেষ করে আত্মজৈবনিকতা' প্রতিফলিত হওয়াই সংগত। রবীন্দ্রনাথ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
32

জাহিদ হাসান সরকার. "শামসুর রাহমানের উপন্যাস : কবিস্বভাব ও কাব্যিকতা". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 51, № 1 (2013). http://dx.doi.org/10.62328/sp.v51i1.8.

Full text
Abstract:
শামসুর রাহমানের (১৯২৯-২০০৬) কবি-পরিচয় অবিসংবাদিত; রয়েছে তাঁর বাংলাদেশের ‘প্রধান কবি’-র স্বীকৃতিও। কিন্তু দূর সমুদ্রে জেগে ওঠা নির্জন দ্বীপের মতো চারটি উপন্যাস - নিয়ত মন্তাজ (১৯৮৫), অদ্ভুত আঁধার এক (১৯৮৫), অক্টোপাস (১৯৮৩), এলো সে অবেলায় (১৯৯৬) তাঁর ঔপন্যাসিক পরিচয়টিকেও দ্যোতিত করে। কবিতা রচনার মধ্য প্রহরে একজন কবি যখন গদ্যের শরীরে জীবন ফুটিয়ে তোলায় প্রয়াসী হন, তখন কবিত্ব গদ্য-ভূবনে আশ্রয় খুঁজবে এটিই স্বাভাবিক। একই কবিমানস থেকে কবিতা ও উপন্যাসের উৎসারণ হেতু কবির উপন্যাসে 'কবিসুলভ সংবেদনশীলতা, কবিতার ব্যঞ্জনাশক্তি, আত্মগত ভাববাদ, বিশেষ করে আত্মজৈবনিকতা' প্রতিফলিত হওয়াই সংগত। রবীন্দ্রনাথ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
33

মনোয়ারা হোসেন. "পদ্মাবতী কাব্যে পুরাণ প্রসঙ্গ". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 40, № 1 (1996). https://doi.org/10.62328/sp.v40i1.523.

Full text
Abstract:
পুরাণ বা মিথ প্রসঙ্গটি জটিল ও ব্যাপক এবং শিল্প ও সাহিত্যের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। সাধারণভাবে পুরাণ বলতে ব্যাসাদি মুনি-প্রণীত শাস্ত্ৰকেই বুঝায় যা প্রাচীন ধর্ম, সমাজ, ঘটনা, চরিত্র ও ঐতিহ্য অবলম্বনে রচিত। সভ্যতার সঙ্কটে বিশেষ করে শিল্প-বিপ্লবের সূচনা থেকেই সৃজন ও মননশীল শিল্পীরা পুরাঞ্জ প্রসঙ্গ বা মিথের প্রতি আকৃষ্ট হয়েছেন; ফলে প্রভাবিত হয়েছে শিল্পের প্রায় সমস্ত শাখা। বাংলা নবজাগরণে অনুপ্রাণিত বাঙালী মানস পুরাণ প্রয়োগে উদ্বুদ্ধ হয়েছে এবং কালের পরিপ্রেক্ষিতে পুরাণ পেয়েছে নতুন তাৎপর্য । মাইকেল মধুসূদন দত্ত, হেমচন্দ্র, নবীনচন্দ্র, দীনবন্ধু মিত্র প্রমুখ পুরাণের সচেতন পরিচর্যা করেছেন। 'মেঘনাদ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
34

মুহম্মদ সাইফুল ইসলাম. "নজরুল প্রসঙ্গে বুদ্ধদেব বসু". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 49, № 2 (2012). http://dx.doi.org/10.62328/sp.v49i2.4.

Full text
Abstract:
নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) যখন বাক্রদ্ধ, অর্থাৎ অসুস্থ হয়ে গেলেন, তার কিছুকাল পরে বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৭৪) তাঁর কবিতা পত্রের একটি 'নজরুল সংখ্যা' বের করেন। তাতে ‘নজরুল ইসলাম' নামে তিনি একটি প্রবন্ধ লেখেন। সম্ভবত, সেটা ছিল নজরুল সম্পর্কে বুদ্ধদেব বসুর প্রথম নজরুল-মূল্যায়ন। আর যাঁরা ওই সংখ্যায় লিখেছিলেন, তাঁরা হলেন : নলিনীকান্ত সরকার, জীবনানন্দ দাশ, সাবিত্রীপ্রসন্ন চট্টোপাধ্যায়, লীলাময় রায় ও আনওয়ারুল ইসলাম প্রমুখ । কবিতায় যেভাবে বেরিয়েছিল, কোনো পরিবর্তন-সংযোজন ছাড়াই নজরুল সম্পর্কে বুদ্ধদেব বসুর উল্লিখিত প্রবন্ধটি পরে তাঁর কালের পুতুল (১৯৪৬) গ্রন্থে সংকলিত হয়। এরপরে বুদ্ধদেব বসু বাংলা-ইংরে
APA, Harvard, Vancouver, ISO, and other styles
35

মাসুদুজ্জামান. "বাংলাদেশের কবিতায় আত্মস্বরূপ". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 36, № 3 (1993). https://doi.org/10.62328/sp.v36i3.620.

Full text
Abstract:
কবিসত্তাকে ধারণ করে যে জাগৃতি, অনপনেয় সেই সচেতনতা হচ্ছে অহংবোধ। হোর্হে লুই বোর্হেস তাই সহজেই বলতে পারেন নিজেকেই নিজের লেখায় প্রতিধ্বনিত করে চলেছিলেন তিনি। পরিভ্রমণও ঘটেছে স্বনিকেত লেখমালায়। স্বৈরবৃত্ততা এবং সেই বলয় ভেঙে কবিসত্তার জায়মান হয়ে ওঠার কথা এলিয়টও একদা শুনিয়েছিলেন আমাদেরই। একথা আজ বহুবিদিত যে গীতিকবিতার নির্ণায়ক শক্তি, সেই প্রাথমিক পর্ব থেকেই, এই তন্নিষ্ঠতা। স্বকীয় মুদ্রা ও স্বচিহ্নিত হবার গরজে মধুসূদন মধ্যযুগীয় সম্মেলক কাব্যরীতিকে অগ্রাহ্য করে গড়ে তুলেছেন নিজস্ব প্রস্বর। রবীন্দ্রনাথও স্বস্তি পান নি বিহারীলালের মেদুর কবিতার আবর্তনে। আত্মজাগৃতির প্রদক্ষিণময়তায় তাই তাঁর কব
APA, Harvard, Vancouver, ISO, and other styles
36

রেজাউল করিম তালুকদার (তারেক রেজা). "সিকান্দার আবু জাফর : প্রসন্ন প্রহরে বিষণ্ন স্বদেশ". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 49, № 2 (2012). http://dx.doi.org/10.62328/sp.v49i2.5.

Full text
Abstract:
বাংলা সাহিত্যের বিচিত্র অঙ্গনে ব্যক্তিত্বচিহ্নিত অবদান রাখলেও কবি সিকান্দার আবু জাফরই আমাদের কাছে সবচেয়ে উজ্জ্বল-প্রবল-প্রাণবন্ত। স্বকালের সবকিছুকে কবিতায় ধারণ করেছেন তিনি। বর্তমানকে কবিতায় উদ্যাপনের বিপদ সম্পর্কে তিরিশের কবিরা যে সতর্কবাণী উচ্চারণ করেছিলেন, তাতে তিনি বিন্দুমাত্র বিচলিত হন নি। বর্তমানের কবি হিসেবে আত্মপ্রকাশের উচ্ছ্বাস ও আনন্দ বেশ আন্তরিকতার সঙ্গেই উপভোগ করেছেন সিকান্দার। তাঁর যে-কোনো কাব্যগ্রন্থই এই উক্তির অনুকূলে বিশ্লেষিত হতে পারে। প্রসঙ্গত স্মরণ করি জীবনানন্দ দাশের উজ্জ্বল উক্তি : ‘কবির পক্ষে সমাজকে বোঝা দরকার, কবিতার অস্থির ভেতরে থাকবে ইতিহাসচেতনা ও মর্মে থাকবে পরিচ্ছন
APA, Harvard, Vancouver, ISO, and other styles
37

মোমেনুর রসুল. "আবদুল মান্নান সৈয়দের ছোটগল্পে মধ্যবিত্তজীবন". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 48, № 1-2 (2011). http://dx.doi.org/10.62328/sp.v48i1-2.9.

Full text
Abstract:
প্রথা ভাঙার অঙ্গীকারে সৃষ্টিশীল সাহিত্য রচনা করার অদম্য সাহস আর দৃঢ় মনোবল নিয়ে ষাটের দশকে বাংলা সাহিত্যে আবির্ভূত হন আবদুল মান্নান সৈয়দ (১৯৪৩-২০১০)। সাহিত্যের প্রায় সকল শাখায় স্বচ্ছন্দ বিচরণ করে তিনি যেমন প্রশংসিত হয়েছেন তেমনি হয়েছেন বিতর্কিত। মৌলিক সাহিত্য সৃজনের পাশাপাশি গবেষক হিসেবেও মান্নান সৈয়দ অর্জন করেছেন এক ব্যাপক সিদ্ধি। বিশেষত কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) এবং জীবনানন্দ দাশকে (১৮৯৯-১৯৫৪) নিয়ে তাঁর শ্রমনিষ্ঠ গবেষণাকর্ম বাংলা মননশীল সাহিত্যের ক্ষেত্রকে ঋদ্ধ করেছে। উঁচু মানের গবেষক হওয়ার পরও মান্নান সৈয়দ সৃজনশীল রচনার ক্ষেত্রে স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল ও বিশিষ্টতার দাবিদার। ছ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
38

নূরুন্নাহার ফয়জের নেছা. "শামসুর রাহমানের কবিতায় প্রেম ও নারী". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 50, № 1 (2012). http://dx.doi.org/10.62328/sp.v50i1.1.

Full text
Abstract:
প্রেম, নারী ও সৌন্দর্য শামসুর রাহমানের কবিসত্তার মৌল প্রেরণা বলা চলে। তাঁর সৃষ্টির সিংহভাগ জুড়েই রয়েছে প্রেমের কবিতা। কবির মৃত্যুর পর অনুজপ্রতিম আরেক কবি শহীদ কাদরী (জ. ১৯৪২) মন্তব্য করেছিলেন, 'তিনি যদি রাজনীতি-সচেতন নাও হতেন, শুধু তাঁর প্রেমের কবিতাগুলোর জন্যেই স্মরণীয় থাকবেন।' প্রকৃতপক্ষে শামসুর রাহমান তাঁর কবিজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রেমের কবিতা রচনা করে গেছেন। সেসব কবিতা কখনো হংস বলাকার মতো ঝাঁকে ঝাঁকে এসে তাঁর কাব্যভূমিকে মুখর ও আনন্দবেগে উদ্বেল করে তুলেছে, আবার কখনো বিরূপ পরিপার্শ্বের চাপে প্রেমাবেগ প্রতিসরিত হয়েছে জনসংলগ্নতায়। তাই প্রেমের কবিতা তখন জন্মেছে কম। প্রেমাবেগ প্রকা
APA, Harvard, Vancouver, ISO, and other styles
39

হাকিম আরিফ. "জীবনানন্দের কাব্যে উপমা". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 44, № 1 (2000). https://doi.org/10.62328/sp.v44i1.399.

Full text
Abstract:
জীবনানন্দীয় কাব্যভুবন নির্মাণে উপমা হয়ে উঠেছে স্বাতন্ত্র্যের অভিধাস্পর্শী এক চিরায়ত কৃৎকৌশল। রবীন্দ্র-কবিতার মোহনীয় ও রোমান্টিক পেলবতার প্রতিপক্ষে তিরিশীয় কাব্যস্বরের প্রতিধ্বনিরূপে জীবনের অর্থহীনতা, দুর্মর সময়ের অস্থিরতা, সময়গত ও স্থানগত বন্ধ্যা ও নিষ্ফলা অনুভব জীবনানন্দের কবিতায় বিষয়ভাবনারূপে যত না উচ্চকিত হয়ে উঠেছে, তার চেয়ে অধিক তীব্রতায় চরিতার্থ হয়েছে কবির ইতিহাসচেতনা, ব্যক্তিক ও নৈর্ব্যক্তিক নির্জনতার বিচিত্র অনুষঙ্গ, জীবনের নৈঃসঙ্গ্য ও নিরাত্মীয়তাবোধের কবিতাময়তা এবং যুগপৎ জীবনের তীব্র আসক্তির স্মারক বিচিত্র ইন্দ্রিয়গ্রাহ্যতা ও রঙ-রূপের শিল্পগত উপস্থিতি—যা প্রকারান্তরে বা
APA, Harvard, Vancouver, ISO, and other styles
40

বেগম আকতার কামাল. "জীবনানন্দের মিথচেতনার স্বরূপ-সূত্র". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 40, № 2 (1996). https://doi.org/10.62328/sp.v40i2.510.

Full text
Abstract:
'চেতনা' শব্দটি মননক্রিয়া ও জ্ঞান-নির্দেশক হলেও কবির চেতনা স্বতন্ত্র, স্বত:স্ফূর্ত নান্দনিক সংবেদনলব্ধ প্রজ্ঞান; শিল্পসৃষ্টির আবেগই হল তার সর্বোচ্চ ক্ষমতা— মনন তার একটি মাত্রা মাত্র। মানববুদ্ধি বিকাশের সূচনালগ্নেই জেগেছিল মননের ক্রিয়াবৃত্তি— বস্তুবিশ্বচেতন-অভিজ্ঞতার মধ্য দিয়ে এর বিবর্তন ঘটে থাকে । মিথসৃষ্টির কালে আদিমানুষ তার বিস্ময়মিশ্র কল্পনা ও চিন্তার একটি ধরন খুঁজে নিয়েছিল, যা দিয়ে সার্বভৌম ধারণার মধ্যে বিশ্বাসযোগ্য করে নিত বস্তুবিশ্বের ব্যাখ্যা-ঘটনা, মন ও প্রবৃত্তির রহস্যময়তা এবং ঐ ধরনই তাদের সূত্রবদ্ধ করে দিত কিছু স্বত:সিদ্ধ বিধানের সঙ্গে, একীভূত করে রাখত সম্মিলিত মানব প্রজাতির সঙ্
APA, Harvard, Vancouver, ISO, and other styles
41

Nessa, Dr Nurunnaher Fayzer. "BANALATA SEN: THE FOUNDATION OF JIBANANANDA DASH’S LITERARY VISION (‘বনলতা সেন’ জীবনানন্দের কাব্যচিন্তার কোরক)". Prachyavidya Patrika 13 (5 липня 2024). http://dx.doi.org/10.62069/pvp.v13.a2.

Full text
Abstract:
সকল শ্রেষ্ঠ ও মহৎ সৃষ্টিই যুগে যুগে পঠিত হয়, চর্চিত হয়, পাঠককে ভাবায়, আনন্দ দান করে। জীবনানন্দের ‘বনলতা সেন’ তেমনই একটি সৃষ্টি, যা বহুকাল ধরে পাঠক-সমালোচককে বর্ণনাতীত আনন্দ দান করে চলছে, তাদের কল্পনা ও সৌন্দর্যবোধকে তৃপ্ত করছে এবং নিশ্চিতভাবেই বলা যায় তা আরও বহুকাল অব্যাহত থাকবে। বনলতা সেন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৪২ সনে। ১৩৪৫ বঙ্গাব্দ থেকে ১৩৬০ বঙ্গাব্দ পর্যন্ত প্রকাশিত কবিতা – বিষয়ক পনেরোটি প্রবন্ধ নিয়ে ১৩৬২ সনে প্রকাশিত হয় কবিতার কথা শীর্ষক জীবনানন্দের মহামূল্যবান গ্রন্থটি। কবির অন্যান্য অনেক কবিতার মতোই বনলতা সেন গ্রন্থের প্রথম কবিতা ‘বনলতা সেন’ গভীর বিশ্লেষণে জীবনানন্দের কাব্যচিন্তার স
APA, Harvard, Vancouver, ISO, and other styles
42

Nessa, Dr Nurunnaher Fayzer. "BANALATA SEN: THE FOUNDATION OF JIBANANANDA DASH’S LITERARY VISION (‘বনলতা সেন’ জীবনানন্দের কাব্যচিন্তার কোরক)". Prachyavidya Patrika 13 (5 липня 2024). http://dx.doi.org/10.57074/dspp.v13.a2.

Full text
Abstract:
সকল শ্রেষ্ঠ ও মহৎ সৃষ্টিই যুগে যুগে পঠিত হয়, চর্চিত হয়, পাঠককে ভাবায়, আনন্দ দান করে। জীবনানন্দের ‘বনলতা সেন’ তেমনই একটি সৃষ্টি, যা বহুকাল ধরে পাঠক-সমালোচককে বর্ণনাতীত আনন্দ দান করে চলছে, তাদের কল্পনা ও সৌন্দর্যবোধকে তৃপ্ত করছে এবং নিশ্চিতভাবেই বলা যায় তা আরও বহুকাল অব্যাহত থাকবে। বনলতা সেন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৪২ সনে। ১৩৪৫ বঙ্গাব্দ থেকে ১৩৬০ বঙ্গাব্দ পর্যন্ত প্রকাশিত কবিতা – বিষয়ক পনেরোটি প্রবন্ধ নিয়ে ১৩৬২ সনে প্রকাশিত হয় কবিতার কথা শীর্ষক জীবনানন্দের মহামূল্যবান গ্রন্থটি। কবির অন্যান্য অনেক কবিতার মতোই বনলতা সেন গ্রন্থের প্রথম কবিতা ‘বনলতা সেন’ গভীর বিশ্লেষণে জীবনানন্দের কাব্যচিন্তার স
APA, Harvard, Vancouver, ISO, and other styles
We offer discounts on all premium plans for authors whose works are included in thematic literature selections. Contact us to get a unique promo code!