To see the other types of publications on this topic, follow the link: পত্র.

Journal articles on the topic 'পত্র'

Create a spot-on reference in APA, MLA, Chicago, Harvard, and other styles

Select a source type:

Consult the top 43 journal articles for your research on the topic 'পত্র.'

Next to every source in the list of references, there is an 'Add to bibliography' button. Press on it, and we will generate automatically the bibliographic reference to the chosen work in the citation style you need: APA, MLA, Harvard, Chicago, Vancouver, etc.

You can also download the full text of the academic publication as pdf and read online its abstract whenever available in the metadata.

Browse journal articles on a wide variety of disciplines and organise your bibliography correctly.

1

মনোয়ারা হোসেন. "রবীন্দ্রনাথের প্রকৃতি চিত্রণঃ পত্র ও কাব্যে". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 37, № 2 (1994): 91–128. https://doi.org/10.62328/sp.v37i2.4.

Full text
Abstract:
বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পরিবেশের প্রেক্ষিতে পরিবর্তমান মানসিকতায় রবীন্দ্রনাথ প্রকৃতিকে যেভাবে প্রত্যক্ষ করেছেন, সেই ছবিগুলিই বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্নভাবে প্রতিফলিত হয়েছে তার বিভিন্ন পর্যায়ের কবিতায়। রবীন্দ্রনাথের প্রকৃতি-চিত্র শুধু তত্ত্বসমৃদ্ধ নয়, তা তথ্য-সজীবও বটে। প্রাত্যহিক চোখে দেখা বৈচিত্র্যময় এই প্রকৃতির স্বরূপ-বৈশিষ্ট্যের পর্যালোচনাই বর্তমান প্রবন্ধের প্রতিপাদ্য। রবীন্দ্রনাথের প্রকৃতি সম্পর্কিত উপর্যুক্ত কবিতা পর্যালোচনায় লক্ষ করা যায় যে অকৃত্রিম প্রকৃতির চিত্র কখনো জীবন-বিচ্ছিন্ন, কখনো জীবনসম্পৃক্ত হয়ে ধরা পড়েছে তার কবিতায়। নিসর্গ বর্ণনার মধ্য দিয়ে বিচিত্র জীবনের বিন্যাসক
APA, Harvard, Vancouver, ISO, and other styles
2

লায়লা. "উচ্চশিক্ষার মাধ্যম প্রসঙ্গে রবীন্দ্রনাথের একটি অপ্রকাশিত পত্র". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 38, № 1 (1994): 131–37. https://doi.org/10.62328/sp.v38i1.8.

Full text
Abstract:
দীর্ঘ জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য পত্র লিখেছেন। এর এক অংশ ব্যক্তিগত, অন্য অংশ সমাজ ও সাহিত্য চিন্তার প্রকাশ। রবীন্দ্রনাথের বহু সংখ্যক গড় ইতিমধ্যে গ্রন্থ, সাময়িকী ও সংবাদপত্রে মুদ্রিত হয়েছে। কবির বর্তমান পত্রটি এ-যাবৎকাল অপ্রকাশিত। এটি হায়দ্রাবাদের নিজামের শিক্ষাসচিব স্যার আকবর হায়দরীকে ১৯১৮ সালের ৯ জানুয়ারীতে লেখা। এতে উচ্চশিক্ষার মাধ্যমে প্রসঙ্গে রবীন্দ্রচিন্তার পরিচয় পাওয়া যায়। ১৯১৮ সালের ৯ জানুয়ারি শান্তিনিকেতন থেকে লেখা রবীন্দ্রনাথের একটি অপ্রকাশিত পত্র পাওয়া গেছে। স্যার আকবর হায়দারী (১৮৬৯-১৯৪২)-কে লেখা এই চিঠিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষার ব্যবহার সম্পর
APA, Harvard, Vancouver, ISO, and other styles
3

ইসরাইল খান. "পূর্ব বাংলার সাময়িকপত্র (১৯৪৭-১৯৭১)". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 39, № 3 (1995): 179–210. https://doi.org/10.62328/sp.v39i3.6.

Full text
Abstract:
সমাজ-সংস্কৃতি ভাষা-সাহিত্য জ্ঞান-বিজ্ঞান মনন ও চিন্তাধারার বিকাশে সাহিত্যপত্র বা সাময়িকী সংকলনের অপরিসীম গুরুত্ব আধুনিক কালে সর্বজন- স্বীকৃত। সাহিত্যের তো বটেই, ইতিহাসের আকর-উৎসরূপেও পত্র-পত্রিকার অনুসন্ধান এখন একটি স্বীকৃত পদ্ধতিরূপেই প্রতিষ্ঠিত। বৈরী পরিস্থিতি সত্ত্বেও পাকিস্তান আমলের পত্র-পত্রিকায় বাঙালির জাতীয় আশা-আকাঙ্ক্ষার স্বরূপ উন্মোচন করে, এমন অনেক রচনা প্রকাশিত হয়েছে। বলা আবশ্যক যে, পাকিস্তান আমলে পূর্ববঙ্গ থেকে তাৎপর্যপূর্ণসংখ্যক বাংলা সাময়িকপত্র প্রকাশ লাভ করে। অবশ্য এর বেশিরভাগ পত্রিকাই তৎকালীন সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ ছত্রছায়ায় কিংবা অনুপ্রেরণায় প্রকাশিত হয়। এতে তাই প্
APA, Harvard, Vancouver, ISO, and other styles
4

Ghorui, Shubhankar. "‘SUKTARA’ PATRIKA O BANGLA SISHU-KISHORE SAHITYA." ENSEMBLE 3, no. 1 (2021): 292–98. http://dx.doi.org/10.37948/ensemble-2021-0301-a033.

Full text
Abstract:
বাংলা শিশু-কিশোর সাহিত্যের জগতে পত্র-পত্রিকার একটি বিশেষ ভূমিকা আছে। একটা সময় বাংলা শিশু-কিশোর সাহিত্য নীতিকথা, হাস্যকৌতুক, জীবজন্তু ও রূপকথার মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরবর্তীকালে এই সবের বাইরে বেরিয়ে এসে শিশু-কিশোর সাহিত্যের মধ্যে অ্যাডভেঞ্চার, রহস্য, গোয়েন্দা, কল্পবিজ্ঞান ও কমিক্স খুব সহজেই জায়গা করে নেয়। বাংলা শিশু-কিশোর সাহিত্যের ক্ষেত্রে এই পরিবর্তনটা খুব সহজেই আমরা দেখতে পাই ‘শুকতারা’ পত্রিকার ওপর নজর রাখলে। কারণ স্বাধীনতার ঠিক পরেই ১৯৪৮ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত দীর্ঘ সময় ধরে প্রকাশিত হয়ে আসছে এই পত্রিকা। পত্রিকাটির যেহেতু ৭৪-টি বর্ষ অতিক্রান্ত তাই এই দীর্ঘ সময়ের ওপর নজর রাখলে বাংলা শিশু-
APA, Harvard, Vancouver, ISO, and other styles
5

কবীর চৌধুরী. "ক্লোদ মনে". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 33, № 3 (1990): 1–18. https://doi.org/10.62328/sp.v33i3.732.

Full text
Abstract:
ফরাসী ইমপ্রেশানিস্ট শিল্পীকুলের মধ্যে ক্লোদ মনের অবস্থান কেন্দ্রীয়। রূপবাদ বা ইমপ্রেশানিজম তার উজ্জ্বল বর্ণবিভার বৈচিত্র্য নিয়ে মনের চিত্রকর্মে সগৌরবে উপস্থিত৷ রুশ শিল্পকলাবিদ নীনা কালিটিনার ভাষায় : “গোটা ইমপ্রেশানিস্ট আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিলো মনের শিল্পকর্ম। শিল্পী নিজে বলেছেন, “আমি সব সময়ই একজন ইমপ্রেশানিস্ট, এবং আমি তাই হতে চাই সর্বদা।” মার্কিন চিত্রকলাবিদ ডায়ানা কেলভারও তাঁর রুশ সতীর্থের মতো বলেছেন, Claude Monet was the Purest—indeed the quintessential Impressionist”. খোলা আকাশের নিচে প্রকৃতির অনাবিল সৌন্দর্যকে বন্ধনমুক্ত আলো-হাওয়ার পরিবেশে, বিশেষভাবে সূর্যালোকের চঞ্চল দ্যুতিময
APA, Harvard, Vancouver, ISO, and other styles
6

মাসুদুজ্জামান. "উপনিবেশবাদ ও রবীন্দ্রনাথের ছোটগল্প". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 41, № 2 (1998): 25–58. https://doi.org/10.62328/sp.v41i2.2.

Full text
Abstract:
নানা সৃজনী রচনার মতো রবীন্দ্রনাথ ছোটগল্পে উপনিবেশবাদের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। আশি বছরের জীবন-পরিসরে বিভিন্ন পর্বে তিনি যে একাত্তরটি গল্প লিখেছিলেন তার অনেকগুলি যেমন 'পোস্টমাস্টার' (১২৯৮), ‘একরাত্রি (১৩৯৯), 'শাস্তি' (১২৯৯), 'মেঘ ও রৌদ্র' (১৩০১), 'দিদি' (১৩০১), 'দুর্বুদ্ধি' (১৩০৭), 'পাত্র-পাত্রী' (১৩২৪), 'নষ্টনীড়' (১৩০৯), 'রাজটিকা' (১৩০৫), 'স্ত্রীর পত্র' (১৩২১), 'বদনাম' (১৯৪১), 'শেষ কথা' (১৩৪৬) ইত্যাদি এই ভাবনার দ্বারা সৃষ্ট। এসব গল্পে ঔপনিবেশিক ‘সাংস্কৃতিক আধিপত্য' (সাঈদ ১৯৭৮) যেমন উপজীব্য হয়েছে, তেমনি ‘সাংস্কৃতিক প্রতিরোধকেও (সাঈদ ১৯৯৩) তিনি বিষয়বস্তু করে তুলেছেন। এই আধিপত্
APA, Harvard, Vancouver, ISO, and other styles
7

Mandal, Suman. "ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে গণমাধ্যমের ভূমিকা". International Journal of Advance and Applied Research 5, № 39 (2023): 269–73. https://doi.org/10.5281/zenodo.14184564.

Full text
Abstract:
জাতীয়তাবাদ একটি রাজনৈতিক,সামাজিক এবং সাংস্কৃতিক আদর্শ যা কোন জাতি বা জনগোষ্ঠীর স্বার্থ, সংস্কৃতি এবং পরিচয়ের উপর জোর দেয় এবং জাতি রাষ্ট্রের প্রতি আনুগত্য ও ভক্তিকে প্রদর্শন করে । জাতীয়তাবাদের সূচনা হয় সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইউরোপ এবং পশ্চিমা দেশগুলিতে । তবে ভারতে এর সূচনা হয় ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনের মধ্যে দিয়ে । ব্রিটিশদের নিপীড়নমূলক নীতি, অর্থনৈতিক শোষণ, সাংস্কৃতিক বিচ্ছিন্নতা এবং রাজনৈতিক পরাধীনতা ভারতীয়দের মধ্যে সম্মিলিত প্রতিরোধের বোধ জাগিয়ে তুলেছিল যা ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ ঘটায় । ভারতীয় জাতীয়তাবাদের উত্থানের বিভিন্ন
APA, Harvard, Vancouver, ISO, and other styles
8

Begum, Sajeda. "পূর্ববাংলায় লবণ সংকট (১৯৫০-১৯৫১)". বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা (Bangladesh Asiatic Society Patrika) 42, № ii (2024): 187–201. https://doi.org/10.64298/jasbbn.v42ii.002.

Full text
Abstract:
দেশভাগের পর পূর্ববাংলায় সৃষ্ট নানামুখী সংকটের মধ্যে ১৯৫০-৫১ সালের লবণ সংকট ছিল অন্যতম। আলোচ্য সময়ে এ অঞ্চলে লবণের দুষ্প্রাপ্যতার সাথে সাথে এর মূল্য ব্যাপক বৃদ্ধি পায়। লবণের বিষয়টি কেন্দ্রীয় সরকারের অধীনে চলে গেলে সরকার পাকিস্তানের বাইরে থেকে লবণ আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে। এতে দেশের বাইরে থেকে কম দামে লবণ পাওয়ার যে সম্ভাবনা ছিল সেটিও বন্ধ হয়ে যায়। উপকূলীয় এলাকায় লবণ তৈরির যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এতে জনমনে তীব্র অসন্তোষ তৈরি হয়। পাকিস্তান আমলে পূর্ববাংলার মুক্তিসংগ্রাম, রাজনৈতিক-অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে গবেষণা সম্পাদিত হলেও ১৯৫০-৫১ সালের লবণ সংকট নিয়ে কোনো
APA, Harvard, Vancouver, ISO, and other styles
9

রফিকউল্লাহ খান. "গ্রন্থ-সমালোচক রবীন্দ্রনাথ". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 34, № 3 (1991): 57–78. https://doi.org/10.62328/sp.v34i3.4.

Full text
Abstract:
কবি-পরিচয়ে বিশ্বখ্যাত হলেও সাহিত্যসমালোচক রবীন্দ্রনাথ কবি রবীন্দ্রনাথেরই সমবয়সী। ‘কবিতার তুলনায় গদ্যরচনায় রবীন্দ্রনাথের প্রবীণতা প্রথম’ থেকেই যে সুস্পষ্ট হয়ে উঠেছিলো, তা স্বতঃসিদ্ধ। অনুভব (emotional impulse) থেকে অনুভাবে (emotional experience) উত্তরণের যে অন্তর-বাহিরের সাধনা সমগ্র রবীন্দ্র-জীবনে ও সৃষ্টিতে বিধৃত, সাহিত্যসমালোচনায় ঘটেছে তার বহুভঙ্গিম ও বিচিত্র-জটিল অভিব্যক্তি। হৃদয়াবেগের সাথে বহির্জগতের তরঙ্গ-সংঘাতের আন্তরক্রিয়ার বহুবর্ণিল ও ব্যঞ্জনাময় প্রকাশ আমরা রবীন্দ্রনাথের কবিতায় প্রত্যক্ষ করি। কিন্তু মননবৃত্তির সুদীর্ঘ পথ-পরিক্রমায় তাঁর যে স্বনিষ্ঠ প্রয়াস, সেখানে কবি থেকে শিল্
APA, Harvard, Vancouver, ISO, and other styles
10

মোহাম্মদ সিদ্দিকুর রহমান. "কমলাকান্ত : বঙ্কিমচন্দ্রের আত্মসংকট ও উনিশ শতক". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 39, № 3 (1995): 151–78. https://doi.org/10.62328/sp.v39i3.5.

Full text
Abstract:
'বাংলা সাহিত্যের পরিপুষ্টি' ও 'সমাজসেবা' মুখ্যত দুটি উদ্দেশ্য নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-৯৪)' 'বঙ্গদর্শন' মাসিক পত্রিকা ১২৭৯ সনের ১লা বৈশাখ থেকে সম্পাদনা শুরু করেন। এই 'বঙ্গদর্শনেই' ১২৮০-৮২ সনের মধ্যে কমলাকান্তের 'সমুদয় রচনা' প্রকাশিত হয়। এই সমুদয় রচনা থেকে 'একুনে এগারটি' নিয়ে 'কমলাকান্তের দপ্তর' স্বতন্ত্র পুস্তকাকারে ১৮৭৫ সালে প্রথম প্রকাশের সংবাদ জানা যায়। অতঃপর 'কমলাকান্তের দপ্তর' 'কমলাকান্তের পত্র' ও 'কমলাকান্তের জোবানবন্দী'-শীর্ষক তিনটি অংশ প্রথম পরিবর্ধিত সংস্করণরূপে ১৮৮৫ সালে মুদ্রিত হয়, যেখানে একটি ভূমিকাসহ কুড়িটি 'সন্দর্ভ' সংযোজিত হয়েছে। তবে, এর মধ্যে দুটি প্রবন্ধ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
11

মুহম্মদ মজিরউদ্দীন মিয়া. "জমিদার রবীন্দ্রনাথ ও মুসলমান প্রজামণ্ডল". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 34, № 3 (1991): 19–40. https://doi.org/10.62328/sp.v34i3.2.

Full text
Abstract:
১৮৯১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির দায়িত্ব গ্রহণ করে উত্তরবঙ্গে যাত্রা করেন। ১ গত দু'বছর ধরে জমিদারি পরিদর্শনের জন্য তাঁকে নানাস্থানে যেতে হয়েছিল, তখন জমিদারি পরিচালনার ভার তাঁর উপর অর্পিত হয়নি। নানা কারণে মহর্ষির অন্য সন্তানদের দ্বারা জমিদারির দায়িত্ব গ্রহণ সম্ভব ছিলনা বলেই রবীন্দ্রনাথের ওপর তা অর্পিত হয়। রবীন্দ্রজীবনীকার বলেছেন যে ইতিপূর্বে রবীন্দ্রনাথকে জীবনের কোন কঠিন দায়দায়িত্ব গ্রহণ করতে হয়নি। সাহিত্যজীবনের বিচিত্র মাধুর্যের মধ্যেই দিন কাটছিল; হঠাৎ বিরাট এজমালি ঠাকুর এস্টেটের পরিচালনার ভার তাঁর উপরে এসে পড়ল। অবশ্য, এ-কাজে তিনি একেবারে কাঁচা ছিলেন না। পিত
APA, Harvard, Vancouver, ISO, and other styles
12

আ. স. ম. আবদুল্লাহ. "মাজারি আরবিকাব্য : একটি পর্যালোচনা". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 42, № 3 (1999): 147–62. https://doi.org/10.62328/sp.v42i3.7.

Full text
Abstract:
মাজারি শব্দ আরবি 'হিজ্‌াহ' থেকে উদ্ভূত। 'হিজ়াহ' অর্থ প্রস্থান করা, Emigration বা অভিবাসন গ্রহণ করা। 'মাহজারি কবি' বলতে অভিবাসন প্রাপ্ত/, প্রবাসী কবিকে বুঝায়। উনবিংশ শতাব্দীর শেষ দশকে কিছু সংখ্যক আরব পরিবার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে সিরিয়া, লেবানন ও ফেলিস্তিন থেকে উত্তর ও দক্ষিণ আমেরিকায় প্রস্থান করে নিউইয়ার্ক সহ বিভিন্ন শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করে। তাদের অধিকাংশ‍ই স্বদেশের প্রাকৃতিক পরিবেশে লালিত পালিত এবং খৃস্টান মিশনারিদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাপ্রাপ্ত। তাঁরা সবাই ছিলেন আরবি ভাষাভাষী, আরব বংশোদ্ভূত, আরব দেশের সন্তান। আমেরিকায় তাঁরা অভিবাসনপ্রাপ্ত (immigrants) হ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
13

রফিকুল ইসলাম. "বাংলা ভাষার ব্যাকরণ।". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 38, № 3 (1995): 181–93. https://doi.org/10.62328/sp.v38i3.554.

Full text
Abstract:
বিশ্বের সর্বাধিক প্রচারিত বাংলা সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা যখন একের পর এক ব্যবহারবিধি-গ্রন্থমালা প্রকাশ করে, তখন সন্দেহ থাকে না যে এ উদ্যোগ কেবল ঐ পত্রিকার সাংবাদিক বা পাঠকদের জন্যে নয়, বরং বাংলা ভাষার লিখিত রূপের মধ্যে শৃঙ্খলা সন্ধানের জন্যেই করা হচ্ছে। প্রশ্ন উঠতে পারে কাজটা কি কোনো সংবাদপত্রের, না বাংলা একাডেমী নামে প্রতিষ্ঠিত ঢাকা ও কলকাতার দুটি সরকারী সংস্থার, যার একটির বয়স চল্লিশ অপরটির বিশের অধিক? সম্ভবত বাংলা ভাষার প্রতি দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ। বাংলা ভাষা এখন আর অবিভক্ত ভারতের বাংলা নামক একটি প্রদেশের ভারনাকুলার বা আপামর সাধারণের' ভাষা নয়, বরং একটি স্বাধীন রাষ্ট্রের সরকারী ভাষা
APA, Harvard, Vancouver, ISO, and other styles
14

রফিকুল ইসলাম. "বাংলা ভাষার ব্যাকরণ।". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 38, № 3 (1995): 181–93. https://doi.org/10.62328/sp.v38i3.7.

Full text
Abstract:
বিশ্বের সর্বাধিক প্রচারিত বাংলা সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা যখন একের পর এক ব্যবহারবিধি-গ্রন্থমালা প্রকাশ করে, তখন সন্দেহ থাকে না যে এ উদ্যোগ কেবল ঐ পত্রিকার সাংবাদিক বা পাঠকদের জন্যে নয়, বরং বাংলা ভাষার লিখিত রূপের মধ্যে শৃঙ্খলা সন্ধানের জন্যেই করা হচ্ছে। প্রশ্ন উঠতে পারে কাজটা কি কোনো সংবাদপত্রের, না বাংলা একাডেমী নামে প্রতিষ্ঠিত ঢাকা ও কলকাতার দুটি সরকারী সংস্থার, যার একটির বয়স চল্লিশ অপরটির বিশের অধিক? সম্ভবত বাংলা ভাষার প্রতি দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ। বাংলা ভাষা এখন আর অবিভক্ত ভারতের বাংলা নামক একটি প্রদেশের ভারনাকুলার বা আপামর সাধারণের' ভাষা নয়, বরং একটি স্বাধীন রাষ্ট্রের সরকারী ভাষা
APA, Harvard, Vancouver, ISO, and other styles
15

মোবাশ্বের আলী. "মধুসূদন ও ওভিদ". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 39, № 2 (1996): 30–54. https://doi.org/10.62328/sp.v39i2.2.

Full text
Abstract:
মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্য রচনা শেষে বীরাঙ্গনা কাব্যে হাত দেন। বন্ধু রাজনারায়ণ বসুর নিকট লেখা এক চিঠিতে তাঁর এই গ্রন্থ রচনার কথা জানা যায়। সব মিলে ২১টি পত্রে তাঁর এই গ্রন্থ রচনার অভিপ্রায়। তবে তিনি লিখেছেন মাত্র ১১টি। পত্রগুলি এই : দুষ্মন্তের প্রতি শকুন্তলা; সোমের প্রতি তারা; দ্বারকানাথের প্রতি রুক্ষিণী; দশরথের প্রতি কেকয়ী; লক্ষ্মণের প্রতি শূর্পণখা: অৰ্জ্জুনের প্রতি দ্রৌপদী; দুর্য্যোধনের প্রতি ভানুমতী; জয়দ্রথের প্রতি দুঃশলা; শান্তনুর প্রতি জাহ্নবী; পুরূরবার প্রতি উর্ধ্বশী; নীলধ্বজের প্রতি জনা। মেঘনাদবধ কাব্যে কবির আদর্শ গ্রীক মহাকবি হোমার এবং বীরাঙ্গনা কাব্যে রোমান কবি ওভিদ। মেঘনা
APA, Harvard, Vancouver, ISO, and other styles
16

সত্য, বর. "রাজা রামমোহন রায়ের উদারনৈতিক চিন্তা". Indian Journal of Modern Research and Reviews 3, № 3 (2025): 1–4. https://doi.org/10.5281/zenodo.15013776.

Full text
Abstract:
রাজা রামমোহন রায়কে ভারতের নবজাগরনের অগ্রদূত বলা হয়। বাংলা তথা ভারতে উদারনৈতিক চিন্তা ভাবনার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা নেন। রাজা রামমোহন রায় ১৭৭২ সালে হুগলি জেলার রাধানগর গ্রামে সম্ভ্রান্ত জমিদার ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন। ছেলেবেলা থেকেই তিনি প্রতিবাদী ছিলেন। মাত্র ষোলো বছর বয়সে তিনি মূর্তিপূজার বা পৌত্তলিকতার বিরোধিতা করে ঘর-ছাড়া হন। বিভিন্ন ধর্মের কু-সংস্কার, অন্ধবিশ্বাসের প্রতি তিনি ছিলেন বিরোধী। তিনি সব-সময় বিজ্ঞানসম্মত চিন্তাভাবনা, আলোচনার প্রতি সদর্থক পদক্ষেপ গ্রহন করেছেন। জন ডিগবীর সাথে তাঁর কাজের সূত্রে পরিচয় হয়। ডিগবী সাহেবের সান্নিধ্যেই তিনি পরিচিত হন ইউরোপের উদারনৈতিক মত
APA, Harvard, Vancouver, ISO, and other styles
17

ভট্টাচার্য, সায়ন. "ন্যায় মতে শব্দার্থ : একটি বিশ্লেষণাত্মক আলোচনা". Philosophy and the Life-world 26, № 00 (2024): 140–49. https://doi.org/10.62424/jplw.2024.26.00.09.

Full text
Abstract:
বর্তমান পত্রটিতে শব্দার্থ সম্পর্কে ভারতীয় দর্শনে যে'কটি মত প্রসিদ্ধ আছে সেগুলি উল্লেখপূর্বক প্রাচীন ন্যায় ও নব্যন্যায় মতে শব্দার্থ কী তা প্রাচীন ন্যায় এবং নব্যন্যায়ের আকরগ্রন্থ অবলম্বনে বিশ্লেষণ করা হয়েছে। ভারতীয় দর্শনের আলোচনার রীতি অনুযায়ী ন্যায়সূত্রকার, ন্যায়ভাষ্যকার প্রমুখ নিজ নিজ সিদ্ধান্তে আসার পূর্বে কীভাবে যুক্তিপূর্বক পূর্বপক্ষীর মত উপস্থাপন করে খণ্ডন করেছেন তা এই পত্রে বিস্তারিতভাবে প্রদর্শিত হয়েছে। পরিশেষে শব্দার্থ বিষয়ে প্রাচীন ন্যায় ও নব্যন্যায়ের মধ্যে পার্থক্য দেখানো হয়েছে। নব্যন্যায় মতে একটি পদ জাতিবিশিষ্টব্যক্তিকেই নির্দেশ করে।
APA, Harvard, Vancouver, ISO, and other styles
18

মোবাশ্বের আলী. "মধুসূদন ও পেত্রার্ক". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 39, № 3 (1995): 93–126. https://doi.org/10.62328/sp.v39i3.3.

Full text
Abstract:
বাঙালী পাঠকের নিকট সাধারণত পেত্রার্কের (১৩০৪-৭৪ খ্রী:) নামটি পরিচিত হয়ে ওঠে মধুসূদন ( ১৮২৪-৭৩ খ্রী:), বিশেষত: মধুসূদনের চতুর্দশ পদাবলী সূত্রে। ১৮৬৫ খ্রীষ্টাব্দে মধুসূদন ভার্সাই থেকে এক পত্রে উল্লেখ করেছেন যে তিনি ইতালীয় কবি পেত্রার্ক অনুসরণে সনেট বা চতুর্দশ পদাবলী কবিতা রচনায় প্রবৃত্ত হয়েছেন। ফলে পেত্রার্কের নামটি বাঙালী পাঠকের নিকট পরিচিত হয়ে ওঠে। এবং বাংলা সাহিত্যে মধুসূদন ও পেত্রার্ক, এই দু'টি নাম সমস্বরে উচ্চারিত হয়ে থাকে তবে শুধু সনেটের ক্ষেত্রে নয়, জীবনের প্রতি বীক্ষাতেও পেত্রার্ক মধুসূদনের আদর্শ। পেত্রার্ক শুধু একজন সনেট রচয়িতা বা সনেটের জনক নন, তিনি যুরোপীয় রেনেসাঁসের সারথী। য
APA, Harvard, Vancouver, ISO, and other styles
19

লায়লা জামান. "জগদীশ গুপ্ত'র প্রথম গল্প". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 39, № 2 (1996): 124–33. https://doi.org/10.62328/sp.v39i2.6.

Full text
Abstract:
কোনটি? এ সম্পর্কে গবেষকদের মধ্যে মতানৈক্য রয়েছে। এই মতানৈক্যের কারণ তাঁর প্রথম মৌলিক গল্পটি এতদিন কারো নজরে পড়েনি। ড. সুকুমার সেন জানিয়েছেন 'বিজলী'-পত্রিকায় ১৩৩১ বঙ্গাব্দের ২৯ ফাল্গুন সংখ্যায় প্রকাশিত “পেয়িংগেস্ট” জগদীশ গুপ্ত'র প্রথম মৌলিক গল্প। জগদীশ গুপ্ত'র 'গল্প সমগ্র' (প্রথম খণ্ড) সংকলনে অন্যতম সম্পাদক নিরঞ্জন চক্রবর্তী ও একই তথ্যের পুনরাবৃত্তি করেছেন। আবুল আহসান চৌধুরী বাংলা একাডেমীর জীবনীগ্রন্থমালায় সুকুমার সেনের এই তথ্য সংশোধন করে লিখেছেন, ড. সুকুমার সেনের ভুল তথ্য অনুসরণে সকলেই বলেছেন যে জগদীশ গুপ্তর প্রথম মৌলিক গল্প 'পেয়িংগেস্ট' প্রকাশিত হয় 'বিজলী' পত্রিকায় (২৯ ফাল্গুন ১৩৩১)
APA, Harvard, Vancouver, ISO, and other styles
20

সৈয়দ আলী আহসান. "রবীন্দ্রনাথের কাব্যপাঠ". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 32, № 1 (1988): 1–39. https://doi.org/10.62328/sp.v32i1.798.

Full text
Abstract:
'সঞ্চয়িতা' সংকলন গ্রন্থের সূত্রপাত হয়েছে “ভানুসিংহ ঠাকুরের পদাবলী'র দু'টি কবিতা দিয়ে--একটির নাম 'মরণ' এবং অন্যটির নাম ‘প্রশ্ন’। ১৮৮৪ সালের আশ্বিন সংখ্যা থেকে 'ভারতী' পত্রিকায় ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী' ছাপা হতে থাকে। রবীন্দ্রনাথ বলেছেন, “একদিন মধ্যাহ্নে খুব মেঘ করিয়াছে। সেই মেঘলা দিনের ছায়াঘন আনন্দে বাড়ির ভিতরে এক ঘরে খাটের উপর উপুড় হইয়া পড়িয়া একটা শ্লেট লইয়া লিখিলাম—‘গহন কুসুমকুঞ্জ মাঝে' লিখিয়া ভারি খুশী হইলাম।” রবীন্দ্রনাথের উক্তিতে দেখা যাচ্ছে যে, স্বরচিত এই চরণটির ধ্বনি তাঁকে মুগ্ধ করেছিল এবং এটা লিখে নিজের উপর তাঁর বিশ্বাস জন্মেছিল। এই বিশ্বাস জন্মেছিল বলেই ‘ভানুসিংহ ঠাকুরের প
APA, Harvard, Vancouver, ISO, and other styles
21

এস. এম. লুৎফর রহমান. "যুদ্ধ-ফেরৎ নজরুল ও তাঁর প্রথম কলকাতাবাস". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 36, № 2 (1993): 149–60. https://doi.org/10.62328/sp.v36i2.6.

Full text
Abstract:
বর্তমান নিবন্ধে নজরুল ইসলাম করাচী থেকে কোলকাতায় ফিরে এসে, কার মেসে, কার বাসায় কোথায় কিভাবে এসে ওঠেন— সে-সম্পর্কে প্রাপ্ত তথ্যাদির আলোচনা করা মুখ্য উদ্দেশ্য বিধায়, কবির সামরিক জীবন সম্পর্কে আলোচনা করা হবে না। বক্ষ্যমাণ রচনায় তাই শুধু অনুসন্ধান করা হবে— যুদ্ধ শেষে বাঙালী রেজিমেন্ট ভেঙে দেয়ার পর কবি কখন, কোথা থেকে, কি ভাবে কোলকাতায় (বর্তমান ভারত) এসে কার আশ্রয় লাভ করেন। কারণ এ সম্পর্কে পরস্পর-বিরোধী মত প্রচলিত র’য়েছে। নজরুল-বন্ধু বিখ্যাত ঔপন্যাসিক শৈলজানন্দ মুখোপাধ্যায় লিখেছেন যে, নজরুল ইসলাম যুদ্ধে যাবার পর একবার ছুটিতে আসেন এবং এক সপ্তাহ দেশে কাটিয়ে আবার ফিরে যান করাচী। তিনি সে-সময়
APA, Harvard, Vancouver, ISO, and other styles
22

ভূঁইয়া ইকবাল, ভূঁইয়া ইকবাল. "মুহম্মদ শহীদুল্লাকে লেখা সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের অপ্রকাশিত পত্র". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 53, № 1 (2015). http://dx.doi.org/10.62328/sp.v53i1.7.

Full text
Abstract:
মুহম্মদ শহীদুল্লাকে লেখা সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের কয়েকটি অপ্রকাশিত পত্র এখানে সংকলিত হল। এই পাঁচ পত্র ১৯১৮ ও ১৯৫০-এর মধ্যে লেখা। ১৯২০ এর একটি পত্র লন্ডন থেকে লেখা; বাকিগুলি কলকাতা থেকে। এসব পত্র থেকে উভয় পণ্ডিতের ঘনিষ্ঠ ও হৃদ্যতাপূর্ণ ব্যক্তিগত সম্পর্কের পরিচয় পাওয়া যায়। প্রথম পত্র এখন থেকে প্রায় শতবর্ষ আগে ১৯১৮ সালের ৩রা সেপ্টেম্বরে লেখা। এই পত্রে বঙ্গীয় সাহিত্য পরিষৎ পত্রিকায় প্রকাশিত সুনীতিকুমারের একটি প্রবন্ধের শহীদুল্লাহ-কৃত সমালোচনা “আরবী ও ফারসী নামের বাঙ্গালা লিপ্যন্তর” সম্পর্কে সুনীতিবাবুর প্রতিক্রিয়ার আভাস পাওয়া যায় । শহীদুল্লাহ্ সমালোচনাটি সাহিত্য পরিষৎ পত্রিকায় প্রকা
APA, Harvard, Vancouver, ISO, and other styles
23

মুহম্মদ সাইফুল ইসলাম, মুহম্মদ সাইফুল ইসলাম. "শতবর্ষে সবুজ পত্র". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 52, № 3 (2015). http://dx.doi.org/10.62328/sp.v52i3.6.

Full text
Abstract:
সবুজ পত্র (১৯১৪) আর প্রমথ চৌধুরী (১৮৬৮-১৯৪৬)-এ দুই ভিন্ন বিষয়কে এক ও অভিন্ন সত্তা বলায় ক্ষতি নেই। দুইয়ের মূল আসলে এক। কারণ প্রমথ চৌধুরীর আত্মপ্রকাশের জন্যে সবুজ পত্র ছিল অনিবার্য। আবার বাংলা ভাষা ও সাহিত্যে এ পত্রিকার যে ঐতিহাসিক মূল্য তার কৃতিত্বের কেন্দ্রে ছিলেন প্রমথ চৌধুরী। অমলেশ ত্রিপাঠী (১৯২১-১৯৯৮) আলংকারিক ভাষায় বলেন, প্রমথ চৌধুরী ছিলেন সবুজ পত্র-এর ‘প্রাণভ্রমর'। (ত্রিপাঠী, ১৯৯৩ : ৩২) কাজেই এ পত্রিকার কথা বলতে গেলে প্রমথ চৌধুরী আসবেন, অপরদিকে প্রমথ চৌধুরীর কথা তুললে সবুজ পত্র-এর কথা উঠবে। যেমন বঙ্গদর্শন (১৮৭২)-এর কথায় আসেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-৯৬), তত্ত্ববোধিনী পত্রিকার
APA, Harvard, Vancouver, ISO, and other styles
24

মনোয়ারা হোসেন. "রবীন্দ্রনাথের প্রকৃতি চিত্রণঃ পত্র ও কাব্যে". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 37, № 2 (1994). https://doi.org/10.62328/sp.v37i2.594.

Full text
Abstract:
বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পরিবেশের প্রেক্ষিতে পরিবর্তমান মানসিকতায় রবীন্দ্রনাথ প্রকৃতিকে যেভাবে প্রত্যক্ষ করেছেন, সেই ছবিগুলিই বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্নভাবে প্রতিফলিত হয়েছে তার বিভিন্ন পর্যায়ের কবিতায়। রবীন্দ্রনাথের প্রকৃতি-চিত্র শুধু তত্ত্বসমৃদ্ধ নয়, তা তথ্য-সজীবও বটে। প্রাত্যহিক চোখে দেখা বৈচিত্র্যময় এই প্রকৃতির স্বরূপ-বৈশিষ্ট্যের পর্যালোচনাই বর্তমান প্রবন্ধের প্রতিপাদ্য। রবীন্দ্রনাথের প্রকৃতি সম্পর্কিত উপর্যুক্ত কবিতা পর্যালোচনায় লক্ষ করা যায় যে অকৃত্রিম প্রকৃতির চিত্র কখনো জীবন-বিচ্ছিন্ন, কখনো জীবনসম্পৃক্ত হয়ে ধরা পড়েছে তার কবিতায়। নিসর্গ বর্ণনার মধ্য দিয়ে বিচিত্র জীবনের বিন্যাসক
APA, Harvard, Vancouver, ISO, and other styles
25

লায়লা. "উচ্চশিক্ষার মাধ্যম প্রসঙ্গে রবীন্দ্রনাথের একটি অপ্রকাশিত পত্র". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 38, № 1 (1994). https://doi.org/10.62328/sp.v38i1.577.

Full text
Abstract:
দীর্ঘ জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য পত্র লিখেছেন। এর এক অংশ ব্যক্তিগত, অন্য অংশ সমাজ ও সাহিত্য চিন্তার প্রকাশ। রবীন্দ্রনাথের বহু সংখ্যক গড় ইতিমধ্যে গ্রন্থ, সাময়িকী ও সংবাদপত্রে মুদ্রিত হয়েছে। কবির বর্তমান পত্রটি এ-যাবৎকাল অপ্রকাশিত। এটি হায়দ্রাবাদের নিজামের শিক্ষাসচিব স্যার আকবর হায়দরীকে ১৯১৮ সালের ৯ জানুয়ারীতে লেখা। এতে উচ্চশিক্ষার মাধ্যমে প্রসঙ্গে রবীন্দ্রচিন্তার পরিচয় পাওয়া যায়। ১৯১৮ সালের ৯ জানুয়ারি শান্তিনিকেতন থেকে লেখা রবীন্দ্রনাথের একটি অপ্রকাশিত পত্র পাওয়া গেছে। স্যার আকবর হায়দারী (১৮৬৯-১৯৪২)-কে লেখা এই চিঠিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষার ব্যবহার সম্পর
APA, Harvard, Vancouver, ISO, and other styles
26

মণ্ডল, অমিত. "পূর্ণেন্দুর মাধবী: প্রসঙ্গ কবিতা". BL College Journal, 1 липня 2022, 75–82. http://dx.doi.org/10.62106/blc2022v4i1b7.

Full text
Abstract:
সাহিত্য ও শিল্পের বহুমুখী প্রতিভার অধিকারী পূর্ণেন্দু পত্রী। শিল্পের বিচিত্র ধারায় অবাধ চর্চার ফলে তাঁর এক শিল্পের ছায়া আরেক শিল্পে এসে পড়ে। পূর্ণেন্দু পত্রীর কবিতায় যে সংলাপধর্মিতার মৌলিক গুণ পরিলক্ষিত হয় তার অন্যতম উৎস হলো তাঁর চলচ্চিত্র চর্চা। ১৯৬৫ সালে তৈরি তাঁর প্রথম সিনেমা ‘স্বপ্ন নিয়ে’-র অন্যতম কেন্দ্রীয় অভিনেত্রী ছিলেন মাধবী মুখোপাধ্যায়। পরবর্তী সিনেমা ‘স্ত্রীর পত্র’-তেও তিনি মূল চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু সেখানেই থেমে থাকেনি শিল্পীর মন। এই ‘স্বপ্ন নিয়ে’-র নির্মাণকালেই পূর্ণেন্দুর কবিতায় উঠে আসেন মাধবী। শুধু কবিতায় নয়, কাব্যনাট্যেও। কবিতাটি হল ‘মাধবীর জন্যে’ এবং কাব্যনাট্যটি হল ‘ভাস্
APA, Harvard, Vancouver, ISO, and other styles
27

ইসরাইল খান. "পূর্ব বাংলার সাময়িকপত্র (১৯৪৭-১৯৭১)". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 39, № 3 (1995). https://doi.org/10.62328/sp.v39i3.536.

Full text
Abstract:
সমাজ-সংস্কৃতি ভাষা-সাহিত্য জ্ঞান-বিজ্ঞান মনন ও চিন্তাধারার বিকাশে সাহিত্যপত্র বা সাময়িকী সংকলনের অপরিসীম গুরুত্ব আধুনিক কালে সর্বজন- স্বীকৃত। সাহিত্যের তো বটেই, ইতিহাসের আকর-উৎসরূপেও পত্র-পত্রিকার অনুসন্ধান এখন একটি স্বীকৃত পদ্ধতিরূপেই প্রতিষ্ঠিত। বৈরী পরিস্থিতি সত্ত্বেও পাকিস্তান আমলের পত্র-পত্রিকায় বাঙালির জাতীয় আশা-আকাঙ্ক্ষার স্বরূপ উন্মোচন করে, এমন অনেক রচনা প্রকাশিত হয়েছে। বলা আবশ্যক যে, পাকিস্তান আমলে পূর্ববঙ্গ থেকে তাৎপর্যপূর্ণসংখ্যক বাংলা সাময়িকপত্র প্রকাশ লাভ করে। অবশ্য এর বেশিরভাগ পত্রিকাই তৎকালীন সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ ছত্রছায়ায় কিংবা অনুপ্রেরণায় প্রকাশিত হয়। এতে তাই প্
APA, Harvard, Vancouver, ISO, and other styles
28

রোকসানা গুলশান, রোকসানা গুলশান. "আত্মনির্মাণে রবীন্দ্রনাথের মৃণাল". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 52, № 1 (2014). http://dx.doi.org/10.62328/sp.v52i1.7.

Full text
Abstract:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১-১৯৪১) ছোটগল্পসমূহের মধ্যে ‘স্ত্রীর পত্র' (১৯১৪) অন্যতম মনস্তাত্ত্বিক গল্প। এই গল্পের প্রধান নারী চরিত্র মৃণাল, মেজোবউ-এর জীর্ণ খোলস ছিন্ন করে আবিষ্কার করেছিল নিজেকে ব্যক্তিমানুষ হিসেবে। সাতাশ বছরের মৃণাল কলকাতার সাতাশ নম্বর মাখন বড়ালের গলির নিরাপত্তা ছেড়ে মুক্তি খুঁজেছিল উন্মুক্ত আকাশের নিচে। সে আকাশ বৃহৎ পৃথিবীর আকাশ, তার আপন আকাশ । বাঙালি সমাজের বহুকাল লালিত মূল্যবোধকে অস্বীকার করে সে ব্যক্তিস্বাতন্ত্র্যের পতাকা উড়িয়ে দেয়। বাংলা সাহিত্যে মৃণাল দুজন। রবীন্দ্রনাথের ছোটগল্পের মৃণাল ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ (১৯২০) উপন্যাসের মৃণাল। অবশ্য রবীন্দ্রন
APA, Harvard, Vancouver, ISO, and other styles
29

সাহা, প্রণবকুমার, та সঞ্জয় হাঁসদা. "আবদুল করিম সাহিত্যবিশারদ ও আহমদ শরীফের অপ্রকাশিত পত্র (চিঠিপত্র)". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 55, № 1 (2017). http://dx.doi.org/10.62328/sp.v55i1.12.

Full text
Abstract:
মধ্যযুগের বাংলা সাহিত্যবিষয়ক আলোচনার কিছু অসামান্য দলিলের উপস্থাপনা এই ‘অপ্রকাশিত পত্র'। এই পত্রসমূহের প্রথম সাতটি শান্তিনিকেতনের তরুণ পুথি গবেষক অধ্যাপক পঞ্চানন মণ্ডলকে লিখেছেন অশীতিবর্ষীয় সাহিত্যিক-ব্যক্তিত্ব আবদুল করিম সাহিত্যবিশারদ; অবশিষ্ট তিনটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আহমদ শরীফ। পত্রগুলোর মাধ্যমে প্রকাশ পেয়েছে সাহিত্যবিশারদ ও আহমদ শরীফের গবেষক-সত্তার পরিচয়। এগুলোর সাহিত্যিক ও ঐতিহাসিক মূল্য অপরিসীম। সাহিত্যবিশারদের পত্রের মাধ্যমে প্রকাশ পেয়েছে 'পদ্মাবতী' গ্রন্থ প্রকাশ, 'হোৱান জরিপ' প্রবন্ধ লেখার প্রেক্ষাপট, তাঁর ব্যক্তিগত জীবনের অন্তিমপর্বের পারিবারিক সমস
APA, Harvard, Vancouver, ISO, and other styles
30

সৌমিত্র শেখর, সৌমিত্র শেখর. "দুই মৃণাল : রবীন্দ্র-বিতর্কের এক অনালোচিত অধ্যায়". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 49, № 3(2) (2012). http://dx.doi.org/10.62328/sp.v49i3(2).5.

Full text
Abstract:
মৃণাল দুজন! বাংলা সাহিত্যের, বিশেষ করে বাংলা কথাসাহিত্যের পাঠকসমীপে চরিত্র হিসেবে মৃণালের কথা তুললেই তারা বলবেন রবীন্দ্রনাথ ঠাকুরের 'স্ত্রীর পত্র' ছোটগল্পের মৃণাল আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ উপন্যাসের মৃণাল প্রসঙ্গ। অবশ্য রবীন্দ্রনাথ স্ত্রী ভবতারিণীর নাম পাল্টে রেখেছিলেন মৃণালিনী দেবী, সেটাও অনেকের জানা। মৃণাল শব্দের আভিধানিক অর্থ পদ্মের ডাঁটা। এই ডাঁটাই অনিন্দ্যসুন্দর পদ্মফুলকে ধারণ করে থাকে, জাগিয়ে রাখে জলসমতল থেকে নান্দনিক দূরত্বে। অর্থাৎ মৃণালকে ভার বহন করতে হয় পদ্মের, নিরংকুশ করতে হয় পদ্ম-সৌন্দর্যের। তাই হয়তো পুত্র বীরবাহুর মৃত্যুসংবাদ শুনে পিতা রাবণের মনের অবস্থা বোঝাতে মাইকে
APA, Harvard, Vancouver, ISO, and other styles
31

মাসুদুজ্জামান. "উপনিবেশবাদ ও রবীন্দ্রনাথের ছোটগল্প". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 41, № 2 (1998). https://doi.org/10.62328/sp.v41i2.480.

Full text
Abstract:
নানা সৃজনী রচনার মতো রবীন্দ্রনাথ ছোটগল্পে উপনিবেশবাদের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। আশি বছরের জীবন-পরিসরে বিভিন্ন পর্বে তিনি যে একাত্তরটি গল্প লিখেছিলেন তার অনেকগুলি যেমন 'পোস্টমাস্টার' (১২৯৮), ‘একরাত্রি (১৩৯৯), 'শাস্তি' (১২৯৯), 'মেঘ ও রৌদ্র' (১৩০১), 'দিদি' (১৩০১), 'দুর্বুদ্ধি' (১৩০৭), 'পাত্র-পাত্রী' (১৩২৪), 'নষ্টনীড়' (১৩০৯), 'রাজটিকা' (১৩০৫), 'স্ত্রীর পত্র' (১৩২১), 'বদনাম' (১৯৪১), 'শেষ কথা' (১৩৪৬) ইত্যাদি এই ভাবনার দ্বারা সৃষ্ট। এসব গল্পে ঔপনিবেশিক ‘সাংস্কৃতিক আধিপত্য' (সাঈদ ১৯৭৮) যেমন উপজীব্য হয়েছে, তেমনি ‘সাংস্কৃতিক প্রতিরোধকেও (সাঈদ ১৯৯৩) তিনি বিষয়বস্তু করে তুলেছেন। এই আধিপত্
APA, Harvard, Vancouver, ISO, and other styles
32

রহমান, মাসুদ. "বাংলা পত্রলিখন গ্রন্থের প্রথম পর্যায়". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 57, № 3 (2022). http://dx.doi.org/10.62328/sp.v57i3.5.

Full text
Abstract:
সভ্যসমাজের একটি অপরিহার্য অনুষঙ্গ চিঠি। লিখন রীতি উদ্ভবের পর থেকেই মানুষের সামগ্রিক জীবনে এর ব্যবহার চলে আসছে। ব্যক্তিগত- সামাজিক-দাপ্তরিক ক্ষেত্রে চিঠির প্রচলন থাকার কারণে গঠন-প্রকৃতিতেও এসেছে নানা বৈচিত্র্য। যে-কারণে এককালে পত্রলিখন শিক্ষার বইপত্র বের হতো। ইদানীং নানা প্রযুক্তির প্রভাবে পত্রের ব্যবহার সংকুচিত হচ্ছে, তাই পত্রলিখন শিক্ষার বইয়ের প্রকাশনাও দেখা যায় না। তবে বাংলা বইয়ের প্রকাশনার ইতিহাসে সেটি একটি অধ্যায়, যদিও এ বিষয়ে উল্লেখযোগ্য আলোচনা তেমন চোখে পড়ে না। ভাষার বিবর্তন শনাক্তকরণে পত্র হতে পারে একটি বিশেষ দৃষ্টিকোণ, যার মাধ্যমে আরো পাওয়া যেতে পারে সামাজিক- ঐতিহাসিক গতি-প্রকৃত
APA, Harvard, Vancouver, ISO, and other styles
33

মোহাম্মদ সিদ্দিকুর রহমান. "কমলাকান্ত : বঙ্কিমচন্দ্রের আত্মসংকট ও উনিশ শতক". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 39, № 3 (1995). https://doi.org/10.62328/sp.v39i3.535.

Full text
Abstract:
'বাংলা সাহিত্যের পরিপুষ্টি' ও 'সমাজসেবা' মুখ্যত দুটি উদ্দেশ্য নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-৯৪)' 'বঙ্গদর্শন' মাসিক পত্রিকা ১২৭৯ সনের ১লা বৈশাখ থেকে সম্পাদনা শুরু করেন। এই 'বঙ্গদর্শনেই' ১২৮০-৮২ সনের মধ্যে কমলাকান্তের 'সমুদয় রচনা' প্রকাশিত হয়। এই সমুদয় রচনা থেকে 'একুনে এগারটি' নিয়ে 'কমলাকান্তের দপ্তর' স্বতন্ত্র পুস্তকাকারে ১৮৭৫ সালে প্রথম প্রকাশের সংবাদ জানা যায়। অতঃপর 'কমলাকান্তের দপ্তর' 'কমলাকান্তের পত্র' ও 'কমলাকান্তের জোবানবন্দী'-শীর্ষক তিনটি অংশ প্রথম পরিবর্ধিত সংস্করণরূপে ১৮৮৫ সালে মুদ্রিত হয়, যেখানে একটি ভূমিকাসহ কুড়িটি 'সন্দর্ভ' সংযোজিত হয়েছে। তবে, এর মধ্যে দুটি প্রবন্ধ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
34

সনৎকুমার সাহা, সনৎকুমার সাহা. "প্রাচ্য, প্রতীচ্য ও রবীন্দ্রনাথ". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 49, № 3(2) (2012). http://dx.doi.org/10.62328/sp.v49i3(2).2.

Full text
Abstract:
আজ থেকে পঞ্চাশ বছর আগে বিষয়টি নিয়ে বিতর্ক বাংলা সাহিত্য ও সংস্কৃতি নিয়ে যাঁরা মাথা ঘামান তাঁদের ভেতর যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল। এটা যে তখন কোনো নতুন প্রসঙ্গ ছিল, তা নয়। রবীন্দ্রনাথ বেঁচে থাকতেও টুকটাক অভিযোগ-আলোচনা এখানে-সেখানে কেউ কেউ করেছেন। পত্র-পত্রিকাতেও মাঝে মাঝে তার দেখা মিলেছে। আবার মিলিয়েও গেছে। শেষ পর্যন্ত তাঁর স্বয়ংপ্রভ-সার্বভৌম ভাবমূর্তিই স্থায়ী হয়েছে। এই পরিস্থিতিতে বুদ্ধদেব বসুর আপাত-নিরীহ একটি রচনা চারদিকে তুমুল হৈ-চৈ ফেলে দিয়েছিল। ‘রবীন্দ্রনাথ ও প্রতীচী' নামে লেখাটি প্রথম ছেপে বেরোয় ১৯৬০ সালে। তখন খুব একটা কারো নজরে পড়েনি। অবশ্য তার আগে ওই বছরেই ‘আকাশবাণী'র 'The Ind
APA, Harvard, Vancouver, ISO, and other styles
35

আ. স. ম. আবদুল্লাহ. "মাজারি আরবিকাব্য : একটি পর্যালোচনা". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 42, № 3 (1999). https://doi.org/10.62328/sp.v42i3.452.

Full text
Abstract:
মাজারি শব্দ আরবি 'হিজ্‌াহ' থেকে উদ্ভূত। 'হিজ়াহ' অর্থ প্রস্থান করা, Emigration বা অভিবাসন গ্রহণ করা। 'মাহজারি কবি' বলতে অভিবাসন প্রাপ্ত/, প্রবাসী কবিকে বুঝায়। উনবিংশ শতাব্দীর শেষ দশকে কিছু সংখ্যক আরব পরিবার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে সিরিয়া, লেবানন ও ফেলিস্তিন থেকে উত্তর ও দক্ষিণ আমেরিকায় প্রস্থান করে নিউইয়ার্ক সহ বিভিন্ন শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করে। তাদের অধিকাংশ‍ই স্বদেশের প্রাকৃতিক পরিবেশে লালিত পালিত এবং খৃস্টান মিশনারিদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাপ্রাপ্ত। তাঁরা সবাই ছিলেন আরবি ভাষাভাষী, আরব বংশোদ্ভূত, আরব দেশের সন্তান। আমেরিকায় তাঁরা অভিবাসনপ্রাপ্ত (immigrants) হ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
36

আবু দায়েন. "অমিয় চক্রবর্তীর শিল্পদৃষ্টি". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 49, № 1 (2011). http://dx.doi.org/10.62328/sp.v49i1.3.

Full text
Abstract:
কবি অমিয় চক্রবর্তী (১৯০১-১৯৮৬) ব্যক্তিগত জীবনে কয়েক বছর (১৯২৭-৩৩) রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১-১৯৪১) সচিবের দায়িত্ব পালন করেছেন। উচ্চশিক্ষা ও গবেষণার্থে অক্সফোর্ড-যাত্রার পূর্ববর্তী ওই সময়ে অনেক ক্ষেত্রেই তিনি রবীন্দ্ররচনার প্রথম পাঠক। কবির ইচ্ছে অনুযায়ী সৃষ্ট শিল্পকর্মের পরিবর্তন, পরিবর্ধন, রূপবিন্যাস, গ্রহণ-বর্জন, পুনর্লিখন ইত্যাদি বিষয়ে তাঁকে কাজ করতে হয়েছে। এর আগে কবির সফরসঙ্গী হিসেবে তিনি বিদেশেও গিয়েছেন। সে-কারণে, এ কথা মনে হওয়া অত্যন্ত স্বাভাবিক যে, অমিয় চক্রবর্তী আগাগোড়া রবীন্দ্রপ্রভাবিত। কিন্তু অমিয় চক্রবর্তীর রচনাকর্ম পাঠে এ কথার সত্যতা প্রতিপাদন করা যাবে না। বরং সর্বদা রবীন
APA, Harvard, Vancouver, ISO, and other styles
37

মোঃ আব্দুর রশীদ. "<i>মজা গাঙের গান</i> : নবজীবনের উদ্বোধন". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 50, № 1 (2012). http://dx.doi.org/10.62328/sp.v50i1.8.

Full text
Abstract:
বাংলা ছোটগল্পের ধারায় শামসুদ্দীন আবুল কালামের (১৯২৬-১৯৯৭) অবদান বিশেষভাবে স্মরণীয়। এদেশের সমাজ-জীবনের গভীরে প্রোথিত তাঁর শিল্পী-মানস । বাংলার জন-জীবনের বিচিত্র বিষয় তাঁর রচনাতে ফুটে উঠেছে। তাঁর লেখার প্রাথমিক পর্ব থেকেই তিনি এদেশের সমাজজীবনের বিভিন্ন জনপদ ও ঘটনাপ্রবাহের প্রত্যক্ষদর্শী। যে- সব ঘটনাপ্রবাহ তাঁকে আন্দোলিত করেছে, সেসব তিনি অবলীলায় তুলে ধরেছেন সাহিত্যের শিল্পভাষ্যে। কর্মসূত্রে তিনি যেখানেই অবস্থান করতেন না কেন তাঁর মনোবীণায় সব সময় স্বদেশ-ইতিহাস ও ঐতিহ্যকে লালন করতেন। সাহিত্য-সাধনার সূচনা থেকে শেষ পর্যন্ত স্বদেশ-ভাবনা এবং স্বদেশের মূল্যবোধ তাঁকে সাহিত্য-রচনাতে প্রেরণা যুগিয়েছে
APA, Harvard, Vancouver, ISO, and other styles
38

সৈয়দ শাহরিয়ার রহমান, সৈয়দ শাহরিয়ার রহমান. "প্রমথ চৌধুরীর ভাষাচিন্তা পুনর্মূল্যায়ন". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 52, № 2 (2015). http://dx.doi.org/10.62328/sp.v52i2.4.

Full text
Abstract:
বাংলা লেখ্য ও কথ্য ভাষারীতির ক্রমবিবর্তনে প্রমথ চৌধুরীর নিবিড় ভূমিকাকে শতকান্তরে এসে খানিকটা ভিন্নভাবে দেখার সুযোগ রয়েছে – এই অনুকল্প বর্তমান রচনার প্রেরণা। প্রায় শত বছর পূর্বে সাধুরীতির একাধিপত্যের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে চলতি রীতির পক্ষ অবলম্বন করে-যে প্রমথ প্রথা ভেঙেছিলেন, সে-কথা নিশ্চয় করে বলা কষ্টসাধ্য নয়। না- হলে 'সাধু'-র বিপরীত শব্দ হিসেবে 'চলতি' শব্দটি কেন তাঁর পছন্দ হবে! ‘চলতি' মানেই তো কোনো কিছুর চলমান অবস্থার ধারণা; চলতে চলতে সে পাল্টাবে এমনই তার স্বভাব। তাহলে এমনটি মেনে নেওয়ার সুযোগ তৈরি হয় যে, ক্রমপরিবর্তমান একটি ভাষারীতির আদর্শ নির্মাণই প্রমথের উদ্দেশ্য ছিল। কিন্তু তা
APA, Harvard, Vancouver, ISO, and other styles
39

এস. এম. লুৎফর রহমান. "ফারছী-বাঙালায় লেখা সতের শতকের কতিপয় গণমুখী গদ্যের নমুনা". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 46, № 3 (2003). https://doi.org/10.62328/sp.v46i3.330.

Full text
Abstract:
আগেই বলা হ'য়েছে, আমাদের হাল জামানার বাঙালা ভাষার মূল ধারার নাম ফারছী-বাঙালা । ১৮০০ খৃষ্টাব্দ তক সর্বোতভাবে চালু ঐ ফারছী-বাঙালা ছিল, অবিভক্ত। এর সাথে মুছলিম ও অমুছলিম সমাজের উচ্চবিত্ত বা অভিজাত শ্রেণীর কোন সম্পর্ক ছিল না। অথবা থাকলেও তা ছিল সামান্যই। তাঁরা এ ভাষাকে ঘেন্না ক'রতেন। অতএব, ঐ ফারছী-বাঙালা কোন বিশেষ কওমের একক দৌলৎ ছিল না। তা ছিল—সমাজের সকল জনমানুষের আপন দৌলৎ। এ-কারণে ঐ ফারছী-বাঙালাকে—গণমুখী বাঙালা ভাষা না ব'লে উপায় নেই। ইতোপূর্বে, এ-বিষয়ে যা বলা হয়েছে, তার সাথে একটি কথা যোগ ক'রে বলা যায়; চলতি নিবন্ধে আলোচিত রচনাগুলোর প্রায় সব-ই অমুছলিম কলমে লেখা। তথাপি রচনাগুলোর শব্দ-চেতনা, বাক
APA, Harvard, Vancouver, ISO, and other styles
40

মোবাশ্বের আলী. "মধুসূদন ও ওভিদ". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 39, № 2 (1996). https://doi.org/10.62328/sp.v39i2.539.

Full text
Abstract:
মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্য রচনা শেষে বীরাঙ্গনা কাব্যে হাত দেন। বন্ধু রাজনারায়ণ বসুর নিকট লেখা এক চিঠিতে তাঁর এই গ্রন্থ রচনার কথা জানা যায়। সব মিলে ২১টি পত্রে তাঁর এই গ্রন্থ রচনার অভিপ্রায়। তবে তিনি লিখেছেন মাত্র ১১টি। পত্রগুলি এই : দুষ্মন্তের প্রতি শকুন্তলা; সোমের প্রতি তারা; দ্বারকানাথের প্রতি রুক্ষিণী; দশরথের প্রতি কেকয়ী; লক্ষ্মণের প্রতি শূর্পণখা: অৰ্জ্জুনের প্রতি দ্রৌপদী; দুর্য্যোধনের প্রতি ভানুমতী; জয়দ্রথের প্রতি দুঃশলা; শান্তনুর প্রতি জাহ্নবী; পুরূরবার প্রতি উর্ধ্বশী; নীলধ্বজের প্রতি জনা। মেঘনাদবধ কাব্যে কবির আদর্শ গ্রীক মহাকবি হোমার এবং বীরাঙ্গনা কাব্যে রোমান কবি ওভিদ। মেঘনা
APA, Harvard, Vancouver, ISO, and other styles
41

মোবাশ্বের আলী. "মধুসূদন ও পেত্রার্ক". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 39, № 3 (1995). https://doi.org/10.62328/sp.v39i3.531.

Full text
Abstract:
বাঙালী পাঠকের নিকট সাধারণত পেত্রার্কের (১৩০৪-৭৪ খ্রী:) নামটি পরিচিত হয়ে ওঠে মধুসূদন ( ১৮২৪-৭৩ খ্রী:), বিশেষত: মধুসূদনের চতুর্দশ পদাবলী সূত্রে। ১৮৬৫ খ্রীষ্টাব্দে মধুসূদন ভার্সাই থেকে এক পত্রে উল্লেখ করেছেন যে তিনি ইতালীয় কবি পেত্রার্ক অনুসরণে সনেট বা চতুর্দশ পদাবলী কবিতা রচনায় প্রবৃত্ত হয়েছেন। ফলে পেত্রার্কের নামটি বাঙালী পাঠকের নিকট পরিচিত হয়ে ওঠে। এবং বাংলা সাহিত্যে মধুসূদন ও পেত্রার্ক, এই দু'টি নাম সমস্বরে উচ্চারিত হয়ে থাকে তবে শুধু সনেটের ক্ষেত্রে নয়, জীবনের প্রতি বীক্ষাতেও পেত্রার্ক মধুসূদনের আদর্শ। পেত্রার্ক শুধু একজন সনেট রচয়িতা বা সনেটের জনক নন, তিনি যুরোপীয় রেনেসাঁসের সারথী। য
APA, Harvard, Vancouver, ISO, and other styles
42

লায়লা জামান. "জগদীশ গুপ্ত'র প্রথম গল্প". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 39, № 2 (1996). https://doi.org/10.62328/sp.v39i2.543.

Full text
Abstract:
কোনটি? এ সম্পর্কে গবেষকদের মধ্যে মতানৈক্য রয়েছে। এই মতানৈক্যের কারণ তাঁর প্রথম মৌলিক গল্পটি এতদিন কারো নজরে পড়েনি। ড. সুকুমার সেন জানিয়েছেন 'বিজলী'-পত্রিকায় ১৩৩১ বঙ্গাব্দের ২৯ ফাল্গুন সংখ্যায় প্রকাশিত “পেয়িংগেস্ট” জগদীশ গুপ্ত'র প্রথম মৌলিক গল্প। জগদীশ গুপ্ত'র 'গল্প সমগ্র' (প্রথম খণ্ড) সংকলনে অন্যতম সম্পাদক নিরঞ্জন চক্রবর্তী ও একই তথ্যের পুনরাবৃত্তি করেছেন। আবুল আহসান চৌধুরী বাংলা একাডেমীর জীবনীগ্রন্থমালায় সুকুমার সেনের এই তথ্য সংশোধন করে লিখেছেন, ড. সুকুমার সেনের ভুল তথ্য অনুসরণে সকলেই বলেছেন যে জগদীশ গুপ্তর প্রথম মৌলিক গল্প 'পেয়িংগেস্ট' প্রকাশিত হয় 'বিজলী' পত্রিকায় (২৯ ফাল্গুন ১৩৩১)
APA, Harvard, Vancouver, ISO, and other styles
43

এস. এম. লুৎফর রহমান. "যুদ্ধ-ফেরৎ নজরুল ও তাঁর প্রথম কলকাতাবাস". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 36, № 2 (1993). https://doi.org/10.62328/sp.v36i2.632.

Full text
Abstract:
বর্তমান নিবন্ধে নজরুল ইসলাম করাচী থেকে কোলকাতায় ফিরে এসে, কার মেসে, কার বাসায় কোথায় কিভাবে এসে ওঠেন— সে-সম্পর্কে প্রাপ্ত তথ্যাদির আলোচনা করা মুখ্য উদ্দেশ্য বিধায়, কবির সামরিক জীবন সম্পর্কে আলোচনা করা হবে না। বক্ষ্যমাণ রচনায় তাই শুধু অনুসন্ধান করা হবে— যুদ্ধ শেষে বাঙালী রেজিমেন্ট ভেঙে দেয়ার পর কবি কখন, কোথা থেকে, কি ভাবে কোলকাতায় (বর্তমান ভারত) এসে কার আশ্রয় লাভ করেন। কারণ এ সম্পর্কে পরস্পর-বিরোধী মত প্রচলিত র’য়েছে। নজরুল-বন্ধু বিখ্যাত ঔপন্যাসিক শৈলজানন্দ মুখোপাধ্যায় লিখেছেন যে, নজরুল ইসলাম যুদ্ধে যাবার পর একবার ছুটিতে আসেন এবং এক সপ্তাহ দেশে কাটিয়ে আবার ফিরে যান করাচী। তিনি সে-সময়
APA, Harvard, Vancouver, ISO, and other styles
We offer discounts on all premium plans for authors whose works are included in thematic literature selections. Contact us to get a unique promo code!