To see the other types of publications on this topic, follow the link: প্রেম.

Journal articles on the topic 'প্রেম'

Create a spot-on reference in APA, MLA, Chicago, Harvard, and other styles

Select a source type:

Consult the top 50 journal articles for your research on the topic 'প্রেম.'

Next to every source in the list of references, there is an 'Add to bibliography' button. Press on it, and we will generate automatically the bibliographic reference to the chosen work in the citation style you need: APA, MLA, Harvard, Chicago, Vancouver, etc.

You can also download the full text of the academic publication as pdf and read online its abstract whenever available in the metadata.

Browse journal articles on a wide variety of disciplines and organise your bibliography correctly.

1

শ্রীপর্ণা, রায়. "আল মাহমুদের প্রথম পর্বের কবিতায় নারী: দেহাশ্রিত প্রেম ও সভ্যতার স্বীকরণ". Bishwabanglabikshan 1, № 1 (2021): 18–31. https://doi.org/10.5281/zenodo.4539713.

Full text
Abstract:
বাংলাদেশের সাহিত্য তথা বাংলা সাহিত্যের রোমান্টিক কবিতার ধারায় মীর মোহাম্মদ আবদুস শোকুর আল মাহমুদের (১৯৩৬-২০১৯) নাম বিশেষ তাৎপর্যপূর্ণ। পাঁচের দশকের কবি আল মাহমুদের কবিতার একটি বড়ো অংশ জুড়ে উদ্দীপন বিভাব ও আলম্বন বিভাবের যুগপৎ ভূমিকা পালন করেছে নারী। আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ <em>লোক লোকান্তর</em> প্রকাশিত হয় ১৯৬৩ খ্রিস্টাব্দে এবং শেষ কাব্যগ্রন্থ <em>তোমাকে হারিয়ে কুড়িয়ে পেয়েছি </em>&nbsp;প্রকাশিত হয় ২০১৬ খ্রিস্টাব্দে। দীর্ঘ চল্লিশ বছরেরও বেশি সময় ধরে আল মাহমুদ যে সহস্রাধিক কবিতা লিখেছেন নারী ও নারীর প্রতি সপ্রেম কৌতূহল তার অন্যতম বিষয়। এই ধারাবাহিকতায় তাঁর প্রাথমিক পর্বের কবিতা
APA, Harvard, Vancouver, ISO, and other styles
2

Rabidas, Sumanta. "রবীন্দ্র জীবনে প্রেম ও প্রকৃতি". ATMADEEP 1, № 5 (2025): 1239–48. https://doi.org/10.69655/atmadeep.vol.1.issue.05w.126.

Full text
APA, Harvard, Vancouver, ISO, and other styles
3

মোঃ আৰু বকর সিদ্দীক. "নাজীব মা ও আরবী কথা - সাহিত্য". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 32, № 3 (1989): 151–216. https://doi.org/10.62328/sp.v32i3.8.

Full text
Abstract:
হিজরী ২য় (খ্রীস্টাব্দ 'অষ্টম) ও হিজরী ৩য় (খ্রীস্টাব্দ নবম) শতাব্দীর মাঝামাঝি সময়ে আব্বাসী খলীফা 'আল-মায়ূনের রাজদরবারে বিশিষ্ট পণ্ডিত ব্যক্তিদের আবির্ভাব আরবী শিল্প ও সাহিত্যে এক গৌরবময় দিক সূচিত করে। এই সময় রম্য সাহিত্যকে কেন্দ্র করে আরবী গদ্যরীতিতে এক নব পর্যায়ের উন্মেষ ঘটে। প্রাচীনকালে ব্যাকরণ- শাস্ত্র, বাগ্মিতা ও কাব্যকলাকেই রম্য রচনা বলা হতো। পরবর্তীকালে Belles-Letters (রম্য রচনা) বলতে কল্পনা-কান্ত ও শিল্পসঙ্গত যে-কোন সাহিত্যকেই বুঝানো হতো এবং প্রবন্ধ ও সমালোচনা-সাহিত্যও রম্য রচনার অন্তর্ভুক্ত বলে মনে করা হতো। কিন্তু 'আধুনিক কালে আরবী রম্যরচনা বলতে এক শ্রেণীর লঘু কল্পনাময় হাস্যরসাত
APA, Harvard, Vancouver, ISO, and other styles
4

মুহাম্মদ ফজলুর রহমান. "প্রবাসী আরব কবি ঈলিয়া আবূ মাদী". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 38, № 2 (1995): 63–71. https://doi.org/10.62328/sp.v38i2.4.

Full text
Abstract:
লেবাননে জন্মগ্রহণকারী আরবি কবি ঈলিয়া আৰু মাদী (১৮৮৯ ১৯৫৭) মূলত কাব্যচর্চা করেছেন নিউ ইয়র্কে। সাংবাদিকতার পাশাপাশি এই প্রবাসীকবি পাঁচটি কাব্যগ্রন্থের রচয়িতা। স্বদেশপ্রেম ও মানব- মানবীর প্রেম-বিরহ তাঁর কবিতার মূল উপজীব্য। আব্বাসীয় যুগের আরবি কাব্য-ঐতিহ্যের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশ্চাত্য ধ্যান-ধারণার মিশ্রণে গড়ে উঠেছে তাঁর বিষয় ও শিল্পরূপ।
APA, Harvard, Vancouver, ISO, and other styles
5

Mandal, Tapas. "কাজী নজরুল ইসলামের ‘বাতায়ন-পাশে গুবাক তরুর সারি’ : প্রেম ও প্রকৃতি চেতনার সমন্বয়". ATMADEEP 1, № 2 (2024): 195–201. https://doi.org/10.69655/atmadeep.vol.1.issue.02w.023.

Full text
APA, Harvard, Vancouver, ISO, and other styles
6

BARMAN, BABLI. "কালকূটের 'জ্যোতির্ময় শ্রীচৈতন্য': প্রেমিক নিমাইয়ের জীবন অন্বেষণ". কর্ণিকা 3, № 2 (2024): 53–61. https://doi.org/10.5281/zenodo.14836706.

Full text
Abstract:
সারসংক্ষেপ: কথাসাহিত্যিক সমরেশ বসু (১৯২৪-১৯৮৮) দ্বিতীয় সত্তা কালকূট। এই ছদ্মনামে তিনি প্রায় চল্লিশটি উপন্যাস রচনা করেছেন। কালকূট রূপে তিনি পাঁচশো বছর পূর্বের মহাপুরুষ শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনকে দর্শন করেছেন। দুরস্ত বালক নিমাইয়ের শৈশব, যৌবন এবং সন্ন্যাস গ্রহণের পর কৃষ্ণভক্তি পথে জীবনকে অন্বেষণের মধ্য দিয়ে ভাবের অতলে হারিয়ে যাওয়া ও রহস্যময় তিরোধানের কথাকে ঐতিহাসিক প্রেক্ষাপটে উপস্থাপন করেছেন। তিনি আধুনিক কালে বসে বিংশ শতাব্দীতে যেহেতু উপন্যাসটি লিখছেন তাই তাঁর জিজ্ঞাসাগুলিও আধুনিক জীবন যন্ত্রণার প্রতিচ্ছায়ায় প্রতিফলিত। আমাদের আধুনিক মন চৈতন্যদেবের অলৌকিকতাকে মেনে নিতে পারে না। আমরা মান
APA, Harvard, Vancouver, ISO, and other styles
7

মোহাম্মদ মফিজ উদ্দিন. "ব্রাহ্মণবাড়িয়ার লোক সঙ্গীত ও লোক জীবনের পরিচয়". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 36, № 3 (1993): 239–46. https://doi.org/10.62328/sp.v36i3.14.

Full text
Abstract:
ব্রাহ্মণবাড়িয়া লোকসঙ্গীত লোকজীবনের যে ধারা বহমান তা ঐতিহ্যমণ্ডিত। এখানে লোকদের মুখে মুখে অনেক গান প্রচলিত রয়েছে। এই সব গানের রচয়িতা কে তা বলা কঠিন। কিন্তু এইগুলোর আবেদন চিরন্তন। গ্রামের সহজ-সরল মানুষের অকপট হৃদয়ের অভিব্যক্তিই এই গান। এই গানে আছে মাটির মানুষের প্রাণের ছোঁয়া। এই গানের বিষয় হয়ে উঠেছে পল্লীর মানুষের মনের কথা, হৃদয়ের আকুলতা-ব্যাকুলতা, সুখ-দুঃখ, হাসি কান্না, বিরহ-ব্যথা, প্রেম-ভালবাসা, আচার- বিশ্বাস ইত্যাদি। ব্রাহ্মণবাড়িয়ার লোকসঙ্গীতের আলোচনার মাধ্যমেই উল্লিখিত বিষয়ের যথার্থতা নিরূপণ করা যেতে পরে। দেশের অন্যান্য অঞ্চলের মতো ব্রাহ্মণবাড়িয়ায়ও বিয়ে উপলক্ষে গান গীত হয়ে থ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
8

মোঃ শহীদুর রহমান. "ময়মনসিংহ গীতিকায় নারী চরিত্র". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 41, № 1 (1997): 90–107. https://doi.org/10.62328/sp.v41i1.5.

Full text
Abstract:
ময়মনসিংহ গীতিকায় প্রস্ফুটিত বিভিন্ন নারীর বিচিত্র চারিত্রিক বৈশিষ্ট্যের সাক্ষাৎ লাভ করা যায়। এসব বৈশিষ্ট্যের মধ্যে প্রেম-নিষ্ঠা, সংযম-সহিষ্ণুতা, উদ্ভাবনী শক্তি, তেজস্বিতা, সতীত্ব, পাতিব্ৰত্য, আত্মত্যাগ, আত্মসচেনতা, ব্যক্তিত্ব ও সরলতাই প্রধান। এগুলোর স্পর্শে প্রতিটি পালায় নারী চরিত্রসমূহ বিশেষ করে নায়িকা চরিত্রগুলো অন্যান্য চরিত্রের তুলনায় অধিকতর উজ্জ্বল হয়েছে। এতে একদিকে যেমন নারীর অকৃত্রিম রূপটি অনাবৃত হয়েছে—অন্যদিকে ময়মনসিংহ অঞ্চলের পল্লীবালাদের আবহমান কালের প্রকৃত স্বরূপও প্রকাশিত হয়েছে। এসব পালা বা গীতিকায় নারী চরিত্রের অন্ধকার দিকগুলোর প্রতিও ইঙ্গিত করা হয়েছে যা সমকালীন সামাজি
APA, Harvard, Vancouver, ISO, and other styles
9

বণিক, সুদেষ্ণা. "বৈষ্ণব পদাবলী সাহিত্যে চণ্ডীদাস বিতর্ক". BL College Journal 4, № 1 (2022): 21–29. http://dx.doi.org/10.62106/blc2022v4i1b2.

Full text
Abstract:
বৈষ্ণব পদাবলী সাহিত্যে চন্ডীদাসের স্থান বিশেষভাবে উল্লেখযোগ্য। চৈতন্য-পূর্ববর্তী সময় থেকেই রাধাকৃষ্ণের লীলা সংক্রান্ত পদ রচনায় ও এই সমস্ত পদে প্রেম ও ভক্তির সংমিশ্রণে দিব্যভাবের প্রকাশ ঘটানোয় চন্ডীদাসের কৃতিত্ব অতুলনীয়। স্বকীয় কাব্য প্রতিভার বৈশিষ্ট্যে চন্ডীদাস বাংলা পদাবলী সাহিত্যে ও আপামর বাঙালি মানসে এক অনন্যসাধারণ উচ্চাসনে অধিষ্ঠিত। চন্ডীদাসের পদাবলী স্বয়ং মহাপ্রভু শ্রীচৈতন্যকেও অপার্থিব আনন্দে আপ্লুত করত। তাই পদাবলী সাহিত্যের এই মহান স্রষ্টা যুগের পর যুগ ব্যাপী বাঙালি সুধী সমাজের আলোচ্য ব্যক্তি ও জনমানসের হৃদয়ের কবি হিসেবে স্ব-মহিমায় প্রতিষ্ঠিত। তবে বৈষ্ণব সাহিত্যে এই ‘চন্ডীদাস’ নামের অন্
APA, Harvard, Vancouver, ISO, and other styles
10

সৈয়দ আলী আহসান. "রবীন্দ্রনাথের কাব্যপাঠ (বিদায় অভিশাপ-চিত্রাঙ্গদা-চিত্রা)". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 32, № 2 (1989): 1–39. https://doi.org/10.62328/sp.v32i1.1.

Full text
Abstract:
রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমকে নানাভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন। কখনও দেহ-মিলনের আগ্রহ, কখনও বিরহজনিত আকুলতা, কখনও বিস্মৃত হবার ভয়, কখনও স্মৃতির সাধনা, কখনও কর্ম ও প্রেমাকুলতার দ্বন্দ্ব, কখনও অলৌকিক রহস্য এবং কখনও সকল সন্তাপের শেষে একটি স্বস্তির আরাধনা—এভাবেই নানা বিচিত্র প্রকৃতিতে রবীন্দ্রনাথ প্রেমের ব্যাখ্যা করেছেন। প্রেমের মধ্যে দেহ এবং হৃদয়ের দ্বৈততা রবীন্দ্রনাথ স্বীকার করেছেন। যেখানে দেহ উন্মুখ সেখানে হৃদয় অচেতন, আবার হৃদয় যেখানে উন্মুখ তখন দেহ বিমুখ। এভাবে দেহ ও হৃদয়ের একটি দ্বন্দ্বকে রবীন্দ্রনাথ প্রকাশ করবার চেষ্টা করেছেন অনেক কবিতায় এবং নাট্যকাব্যে। লক্ষ্য করা যায় যে রবীন্দ্রনাথ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
11

Mallick, Shankar Kumar. "‘কল্লোল’ পত্রিকার শতবর্ষ : বাংলা সাহিত্যে পালাবদলের ভূমিকা". BL College Journal 5, № 2 (2023): 39–52. http://dx.doi.org/10.62106/blc2023v5i2bg5.

Full text
Abstract:
বাংলা ভাষায় প্রকাশিত অসংখ্য সাময়িক পত্রের মধ্যে একটি ‘কল্লোল’। ১৩৩০ বঙ্গাব্দের পহেলা বৈশাখ এর প্রম সংখ্যা আলোর মুখ দেখে। প্রম বিশ্বযুদ্ধের পর গোটা পৃথিবীতে যখন ভাঙা-গড়ার পালাবদল চলছে সেরকম সময়েই কল্লোলের আত্মপ্রকাশ। দীনেশরঞ্জন দাস, গোকুলচন্দ্র নাগ, সতীপ্রসাদ সেন-এরকম প্রাণময় কর্মনিষ্ঠ স্বপড়ব-বিভোর আত্ম-প্রত্যয়ী অথচ আর্থিক সংস্থান-শূন্য কয়েকজন তরুণ কল্লোলের ভ্রæণ তৈরি করেন। ‘কল্লোল’ শব্দের আভিধানিক অর্থকে অল্পকিছুদিনের মধ্যে সত্যে পরিণত করেছিলেন আরও বেশ কিছু প্রতিশ্রæতিশীল তরুণ কবি- লেখক-আড্ডাবাজ মানুষ। সাগরের উর্মিমালার মতো তারা বিভিনড়ব জায়গা থেকে এসে আছড়ে পড়েছিলেন ‘কল্লোল’ এর তটরেখায়। দীনেশরঞ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
12

মোহাম্মদ আবদুল আউয়াল. "প্রথম মুসলিম রবীন্দ্র-সমালোচক". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 34, № 1 (1990): 21–48. https://doi.org/10.62328/sp.v34i1.719.

Full text
Abstract:
রবীন্দ্রসাহিত্যের আদি সমালোচকদের মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হচ্ছেন মৌলবী একরামদ্দীন। বস্তুতঃ তিনি মুসলমান সমালোচকদের মধ্যে প্রথম রবীন্দ্র সমালোচক। দুঃখজনক হলেও একথা সত্য যে আজকের দিনের অনেক রবীন্দ্রভক্তরবীন্দ্র সমালোচক হিসাবে একরামদ্দীনের নাম জানেন না। আমরাএকরামদ্দীনের “ রবীন্দ্র প্রতিভা' গ্রন্থটি পাঠ করলে সমালোচক একরামদ্দীনের প্রতিভা সম্পর্কেও ওয়াকিফহাল হই। রবীন্দ্র-সমালোচক হিসাবে একরামদ্দীন যে যথেষ্ট যোগ্যতার পরিচয় দিয়েছেন সে কথা বলাই বাহুল্য। " মৌলবী একরায়দ্দীন বর্তমান ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার কুলিয়া গ্রামে ১৮৮০ খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন।' তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটে
APA, Harvard, Vancouver, ISO, and other styles
13

লায়লা জামান. "জগদীশ গুপ্ত'র প্রথম গল্প". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 39, № 2 (1996): 124–33. https://doi.org/10.62328/sp.v39i2.6.

Full text
Abstract:
কোনটি? এ সম্পর্কে গবেষকদের মধ্যে মতানৈক্য রয়েছে। এই মতানৈক্যের কারণ তাঁর প্রথম মৌলিক গল্পটি এতদিন কারো নজরে পড়েনি। ড. সুকুমার সেন জানিয়েছেন 'বিজলী'-পত্রিকায় ১৩৩১ বঙ্গাব্দের ২৯ ফাল্গুন সংখ্যায় প্রকাশিত “পেয়িংগেস্ট” জগদীশ গুপ্ত'র প্রথম মৌলিক গল্প। জগদীশ গুপ্ত'র 'গল্প সমগ্র' (প্রথম খণ্ড) সংকলনে অন্যতম সম্পাদক নিরঞ্জন চক্রবর্তী ও একই তথ্যের পুনরাবৃত্তি করেছেন। আবুল আহসান চৌধুরী বাংলা একাডেমীর জীবনীগ্রন্থমালায় সুকুমার সেনের এই তথ্য সংশোধন করে লিখেছেন, ড. সুকুমার সেনের ভুল তথ্য অনুসরণে সকলেই বলেছেন যে জগদীশ গুপ্তর প্রথম মৌলিক গল্প 'পেয়িংগেস্ট' প্রকাশিত হয় 'বিজলী' পত্রিকায় (২৯ ফাল্গুন ১৩৩১)
APA, Harvard, Vancouver, ISO, and other styles
14

অনিল, বিশ্বাস. "ব্রাজিলে এই প্রথম বামপন্থী রাষ্ট্রপতি". ব্রাজিলে এই প্রথম বামপন্থী রাষ্ট্রপতি Vol. 22 No. 2, Nov 2002 (2002): 99–100. https://doi.org/10.5281/zenodo.8409993.

Full text
APA, Harvard, Vancouver, ISO, and other styles
15

এস. এম. লুৎফর রহমান. "যুদ্ধ-ফেরৎ নজরুল ও তাঁর প্রথম কলকাতাবাস". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 36, № 2 (1993): 149–60. https://doi.org/10.62328/sp.v36i2.6.

Full text
Abstract:
বর্তমান নিবন্ধে নজরুল ইসলাম করাচী থেকে কোলকাতায় ফিরে এসে, কার মেসে, কার বাসায় কোথায় কিভাবে এসে ওঠেন— সে-সম্পর্কে প্রাপ্ত তথ্যাদির আলোচনা করা মুখ্য উদ্দেশ্য বিধায়, কবির সামরিক জীবন সম্পর্কে আলোচনা করা হবে না। বক্ষ্যমাণ রচনায় তাই শুধু অনুসন্ধান করা হবে— যুদ্ধ শেষে বাঙালী রেজিমেন্ট ভেঙে দেয়ার পর কবি কখন, কোথা থেকে, কি ভাবে কোলকাতায় (বর্তমান ভারত) এসে কার আশ্রয় লাভ করেন। কারণ এ সম্পর্কে পরস্পর-বিরোধী মত প্রচলিত র’য়েছে। নজরুল-বন্ধু বিখ্যাত ঔপন্যাসিক শৈলজানন্দ মুখোপাধ্যায় লিখেছেন যে, নজরুল ইসলাম যুদ্ধে যাবার পর একবার ছুটিতে আসেন এবং এক সপ্তাহ দেশে কাটিয়ে আবার ফিরে যান করাচী। তিনি সে-সময়
APA, Harvard, Vancouver, ISO, and other styles
16

মোহাম্মদ আবদুল আউয়াল. "নজরুল পাণ্ডুলিপি". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 42, № 2 (1999): 134–41. https://doi.org/10.62328/sp.v42i2.8.

Full text
Abstract:
পূর্ব বাংলার সঙ্গে কবি কাজী নজরুল ইসলামের সম্পর্ক ছিল অনেক গভীর এবং তা তাৎপর্যপূর্ণও বটে। জীবনে বহুবার কবি পূর্ব বাংলায় আগমন করেছিলেন। বাল্যকালে তিনি ময়মনসিংহের ত্রিশালে ছিলেন প্রায় এক বছর, তারপর কুমিল্লা-চট্টগ্রামে এবং আরো পরে ঢাকাসহ উত্তর বঙ্গের বিভিন্ন শহরে নানা উপলক্ষে এসেছিলেন—সেসব কথা আমরা সবাই অবগত আছি। তাঁর ব্যক্তিগত জীবনের অনেক ঘটনা কুমিল্লা ও ঢাকা সফরের সঙ্গে সম্পর্কিততাঁর জীবনের অনেক কথা কুমিল্লা-ঢাকা-চট্টগ্রামের নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশের যুক্ত হয়ে আছে। সমুদ্রতীরের চট্টগ্রাম শহরে আছে কবিজীবনের বেশ কিছু উল্লেখযোগ্য স্মৃতি—আছে কবির বেশ কিছু উৎকৃষ্ট কাব্য রচনা। তাঁর বিখ্যাত ‘সি
APA, Harvard, Vancouver, ISO, and other styles
17

মোহাম্মদ মনিরুজ্জামান. "মুহম্মদ আবদুল হাই : জীবন ও সাধনা". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 35, № 3 (1992): 196–203. https://doi.org/10.62328/sp.v35i3.11.

Full text
Abstract:
মুহম্মদ আবদুল হাই ১৯১৯ সালের ২৬শে নভেম্বর বুধবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার মরিচা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবদুল গনি, মায়ের নাম ময়মুন্নেসা খাতুন। মুর্শিদাবাদের পীর হজরত শাহ চাঁদের বংশধর জনাব আবদুল গণি রাজশাহীর কেরেশা গ্রামে একটি স্কুলে শিক্ষকতা করতেন। মুহম্মদ আবদুল হাই তাঁর জন্মস্থান মরিচা গ্রামের নিকটবর্তী বর্ধনপুর জুনিয়ার মাদ্রাসায় লেখাপড়া শুরু করেন। ১৯৩২ সালে কৃতিত্বের সঙ্গে জুনিয়ার মাদ্রাসার পাঠ সমাপ্ত করে তিনি রাজশাহী হাই মাদ্রাসায় ভর্তি হন এবং তাঁর বড় ভাই অবদুস আজিজের 'কাছে থাকতে শুরু করেন।' তিনি ১৯৩৬ মাসে উচ্চ মাদ্রাসা পরীক্ষায় (প্রবেশিকা) প্রথম ব
APA, Harvard, Vancouver, ISO, and other styles
18

মোবাশ্বের আলী. "বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যান". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 41, № 2 (1998): 167–74. https://doi.org/10.62328/sp.v41i2.7.

Full text
Abstract:
বাংলা সাহিত্যের সূচনা চর্যাপদ দিয়ে। চর্যাপদ ধর্মভিত্তিক সাহিত্যের পর্যায়ভুক্ত। কেননা চর্যাগুলো বৌদ্ধ সহজযান মতবাদকে ভিত্তি করে রচিত। “বৌদ্ধ সিদ্ধাচার্যদের উদ্দেশ্য ছিল, তাহাদের ধর্মের তত্ত্বকথা লোকায়ত ভাষায় জনসাধারণের চিত্তে পৌছাইয়া দেওয়া।” (বাঙ্গালীর ইতিহাস, নীহাররঞ্জন রায়)। চর্যাপদের পরিপূর্ণ বিকাশ বৌদ্ধ পাল রাজাদের আমলে - গোপাল (৭৫০ ) থেকে রামপাল ( আ. ১০৭৭-১১২০) পর্যন্ত। পালরা দুর্বল হয়ে পড়লে সেনরা বাংলায় আসন গেড়ে বসে। বার শতকের মাঝামাঝি সমগ্র বাংলা সেনদের আয়ত্তে আসে। সেন আমলে ব্রাহ্মণ্য সংস্কৃতির এবং সংস্কৃত ভাষা ও সাহিত্যের পৃষ্ঠপোষকতা করা হয়েছে। ব্রাহ্মণ্য-আধিপত্যে রাষ্ট্রীয
APA, Harvard, Vancouver, ISO, and other styles
19

শ্রীযতীন্দ্রমোহন ভট্টাচার্য. "ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্ষিত বাংলা পুথির বর্ণানুক্রমিক নামসূচী". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 32, № 1 (1988): 108–50. https://doi.org/10.62328/sp.v32i1.5.

Full text
Abstract:
এখন হইতে ৫৮ বৎসর পূর্বে গত ১৯২৯ ইং আমি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বার্ষিক শ্রেণীর ছাত্র ছিলাম। দ্বিতীয় বার্ষিক শ্রেণীর ছাত্রাবস্থায় একদিন আচার্য দীনেশচন্দ্র সেন বলিলেন সেই বৎসরই না কি তাঁহার কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধ্যাপক হিসাবে যুক্ত থাকার শেষ বৎসর। সেই বৎসরই তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক পদে অবসর লইবেন। এ পর্যন্ত কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দ্বিতীয় বার্ষিক শ্রেণীর কোন ছাত্রকে প্রাচীন হাতে লেখা বাংলা পুথি লইয়া গবেষণার কোন সুযোগ তিনি দেন নাই। সেই বৎসর তাঁহার অধ্যাপক জীবনের শেষ বৎসর হওয়ায়, বাংলা বিভাগের দ্বিতীয় বার্ষিক শ্রেণীর কোন ছাত্রক
APA, Harvard, Vancouver, ISO, and other styles
20

শ্রীযতীন্দ্রমোহন ভট্টাচার্য. "ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্ষিত বাংলা পুথির বর্ণানুক্রমিক নামসূচী". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 32, № 1 (1988): 108–50. https://doi.org/10.62328/sp.v32i1.806.

Full text
Abstract:
এখন হইতে ৫৮ বৎসর পূর্বে গত ১৯২৯ ইং আমি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বার্ষিক শ্রেণীর ছাত্র ছিলাম। দ্বিতীয় বার্ষিক শ্রেণীর ছাত্রাবস্থায় একদিন আচার্য দীনেশচন্দ্র সেন বলিলেন সেই বৎসরই না কি তাঁহার কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধ্যাপক হিসাবে যুক্ত থাকার শেষ বৎসর। সেই বৎসরই তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক পদে অবসর লইবেন। এ পর্যন্ত কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দ্বিতীয় বার্ষিক শ্রেণীর কোন ছাত্রকে প্রাচীন হাতে লেখা বাংলা পুথি লইয়া গবেষণার কোন সুযোগ তিনি দেন নাই। সেই বৎসর তাঁহার অধ্যাপক জীবনের শেষ বৎসর হওয়ায়, বাংলা বিভাগের দ্বিতীয় বার্ষিক শ্রেণীর কোন ছাত্রক
APA, Harvard, Vancouver, ISO, and other styles
21

মোহাম্মদ আবদুল কাইউম. "নজরুলের চিঠিপত্র প্রসঙ্গ". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 42, № 1 (1998): 40–63. https://doi.org/10.62328/sp.v42i1.2.

Full text
Abstract:
নজরুলের সমগ্র রচনাবলী প্রথম সঙ্কলন ও সম্পাদনা করে আবদুল কাদির আমাদের শ্রদ্ধাভাজন হয়েছেন। নজরুলের গ্রন্থাকারে অগ্রন্থিত রচনাবলী সকলেনও তিনিই প্রথম উদ্যোগী হন। অপ্রকাশিত সেসব রচনা প্রথম তাঁর 'নজরুল রচনা- সম্ভার' (১৯৬৯) গ্রন্থে ও পরে তাঁর সম্পাদিত রচনাবলীতে স্থান পায়। লক্ষণীয় বিষয়, তাঁর সম্পাদিত রচনাবলীর নতুন সংস্করণে চার খণ্ডের মধ্যে শেষ দুই খণ্ডের প্রায় সবটাই নজরুলের গ্রন্থাকারে অপ্রকাশিত রচনাবলী। নজরুল রচনাবলীতে আবদুল কাদির প্রথম নজরুলের চিঠিপত্র সঙ্কলন করেন। কর্মব্যস্ত নজরুল ইসলাম প্রয়োজনে অপ্রয়োজনে চিঠি অবশ্যই লিখেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এ-পর্যন্ত সংগৃহীত তাঁর পত্রাবলির সংখ্যা খ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
22

মুহম্মদ মজিরউদ্দীন মিয়া. "রঙ্গপুর-সাহিত্য পরিষৎ পত্রিকা: উত্তরবঙ্গের প্রথম গবেষণাপত্র (১৩১৩-১৩৪৫)". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 36, № 3 (1993): 81–96. https://doi.org/10.62328/sp.v36i3.3.

Full text
Abstract:
১৩১২ বঙ্গাব্দের ১৯ই বৈশাখ বঙ্গীয় সাহিত্য পরিষদের শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয় রঙ্গপুর সাহিত্য পরিষৎ। রংপুর কুণ্ডী-সদ্যপুস্করণীর জমিদার সুরেন্দ্রচন্দ্র রায় চৌধুরী পরিষদের সম্পাদক পদে বৃত হন। বঙ্গীয় সাহিত্য পরিষদের শাখা- পর্ষদগুলির মধ্যে রঙ্গপুর শাখাই সম্ভবত সর্বপ্রাচীন। পরিষৎ দুষ্প্রাপ্য পুথি সংগ্রহ, প্রত্নবস্তু সংগ্রহ, গবেষণামূলক গ্রন্থাদি প্রকাশ, মাসিক সাহিত্য অধিবেশন অনুষ্ঠান ইত্যাদি ব্যাপারে তৎপর হয়। পর বছর ১৩১৩ বঙ্গাব্দের আশ্বিন মাসে রঙ্গপুর সাহিত্য পরিষদের মুখপত্র হিসেবে ত্রৈমাসিক রঙ্গপুর সাহিত্য পরিষৎ পত্রিকা প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা হয়। পত্রিকার প্রথম সম্পাদক বা পত্রিকাধ্যক্ষ মনোন
APA, Harvard, Vancouver, ISO, and other styles
23

মোহাম্মদ মনিরুজ্জামান. "সাহিত্য পত্রিকা-র তেত্রিশ বৎসর". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 33, № 3 (1990): 177–224. https://doi.org/10.62328/sp.v33i3.742.

Full text
Abstract:
সাহিত্য পত্রিকার প্রথম বর্ষ, প্রথম সংখ্যা : বর্ষা ১৩৬৪ প্রকাশের পর পঁচিশ বৎসর অতিক্রান্ত হলে পঞ্চবিংশ বর্ষ : দ্বিতীয় সংখ্যা বর্ষা ১৩৮৯ ‘পঁচিশ বৎসর পূর্তি সংখ্যা' হিসেবে প্রকাশিত হয়। ঐ সংখ্যায় সাহিত্য পত্রিকার একটি সংক্ষিপ্ত ইতিহাস আমি সংকলন করি ‘সাহিত্য পত্রিকার পঁচিশ বৎসর' শিরোনামে। বর্তমান সংখ্যায় সাহিত্য পত্রিকা প্রকাশের তেত্রিশ বৎসর পূর্ণ হল। এক অর্থে এই বর্ষপূর্তি গুরুত্বপূর্ণ। ১৯৭৫-৭৮, এই তিন শিক্ষাবর্ষে সাহিত্য পত্রিকার ঊনবিংশ, বিংশ ও একবিংশ বর্ষের কোন সংখ্যা নানা কারণে প্রকাশিত না হওয়ায় ১৯৭৮ সালে আমাকে এই পত্রিকার সম্পাদক মনোনীত করা হয়। ঐ সময়, আমার প্রস্তাব অনুসারে এবং তৎকালীন
APA, Harvard, Vancouver, ISO, and other styles
24

মোঃ জামান খান. "এস. ওয়াজেদ আলির সাহিত্য ও শিল্পচিন্তা". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 35, № 3 (1992): 180–95. https://doi.org/10.62328/sp.v35i3.10.

Full text
Abstract:
প্রথম বিশ্বযুদ্ধোত্তর এক বিক্ষুব্ধ সময়ে এস. ওয়াজেদ আলির (১৮৯০-১৯৫১) আকস্মিক আবির্ভাব ঘটে বাংলা সাহিত্যে। লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বার-এট-ল ডিগ্রি লাভের পর ১৯১৫ খ্রীস্টাব্দে কলকাতায় ফিরে তিনি কলকাতা হাইকোর্টে আইন-ব্যবসা শুরু করেন। বাংলা সাহিত্যের প্রতি বাল্য-অনুরাগ সত্ত্বেও বাংলায় লেখার অভ্যাস তাঁর ছিল না। তাঁর নিজের ভাষায় সবুজপত্র সম্পাদক প্রমথ চৌধুরীর উপদেশে প্রথম বাংলায় লিখতে শুরু করেন। ১৯১৯ সালে সবুজপত্রে তাঁর প্রথম বাংলা প্রবন্ধ 'অতীতের বোঝা' প্রকাশের ক্ষেত্রে এই বহির্গত চাপই ক্রিয়াশীল ছিল। অথচ প্রথম লেখার এই ইতিহাসের সঙ্গে তার পরবর্তী লেখকজীবনের যোগ অতি সামান্যই। ক্রমশ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
25

Md. Abdus Sobhan Talukder. "জসীমউদ্‌দীনের গানে নারীর কণ্ঠস্বর". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 47, № 2 (2006): 86–108. https://doi.org/10.62328/sp.v47i2.5.

Full text
Abstract:
জসীমউদ্‌দীনের বহুমাত্রিক পরিচয়ের মধ্যে একটি পরিচয় হচ্ছে তিনি সংগীতজ্ঞ- একাধারে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী এবং সমঝদার শ্রোতা। তাঁর সংগীত প্রতিভার পরিচয় পাওয়া যায় তাঁর কবিপ্রতিভার সূচনা পর্ব থেকেই। ১৯২৭ সালে জসীমউদ্‌দীনের প্রথম গ্রন্থ 'রাখালী' প্রকাশিত হয়। এ গ্রন্থে আঠারোটি কবিতার পাশাপাশি সংকলিত হয় তাঁর পাঁচটি গান। এর আট বছর পরে ১৯৩৫ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম গানের বই 'রঙিলা নায়ের মাঝি'। এটি তাঁর ষষ্ঠ প্রকাশিত গ্রন্থ। কবির দ্বিতীয় গীতিসংকলন 'পদ্মাপার' প্রকাশিত হয় ১৯৫০ সালে। 'গাঙের পার' কবির শেষ প্রকাশিত গানের বই। এটি প্রকাশিত হয় ১৯৫৪ সালে। এ ছাড়াও কবির সংগৃহীত জারী গানের একটি সং
APA, Harvard, Vancouver, ISO, and other styles
26

মযহারুল ইসলাম. "সাহিত্যশিল্পী: রবীন্দ্রনাথ ও উইলিয়াম ফকনার". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 34, № 3 (1991): 1–18. https://doi.org/10.62328/sp.v34i3.1.

Full text
Abstract:
রবীন্দ্রনাথের চেয়ে উইলিয়াম ফকনার ছত্রিশ বছরের বয়োকনিষ্ঠ। তবে এমন একটি যুগ ছিল যখন উভয়েই সাহিত্য জগতে একই সময়ে সাহিত্যস্রষ্টা হিসেবে ফলপ্রসূ ছিলেন। সময়টি ছিল ১৯২৪ থেকে ১৯৪০। ১৯২৪ সালে ফকনার সাহিত্যে সলজ্জভাবে প্রবেশ করেন তাঁর প্রথম কবিতার বই দি মার্বেল ফাউন প্রকাশের মাধ্যমে। অতঃপর এক শুভার্থীর পরামর্শে তিনি উপন্যাসে হাত দেন যার ফলে ১৯২৬ সালে তাঁর প্রথম উপন্যাস সোলজার্স পে প্রকাশিত হয়। মনে রাখতে হবে তিনি প্রথম যৌবনে কানাডিয়ান ফ্লাইং ক্লাবে যোগ দেন এবং ফ্রান্সে রাজকীয় বিমান বাহিনীতে বেশ কিছুদিন চাকুরীরত ছিলেন। প্রথম উপন্যাসে তাই যুদ্ধোত্তর জীবনের গ্লানি ও হতাশা মুখ্য হয়ে উঠে। ফকনারের শ্
APA, Harvard, Vancouver, ISO, and other styles
27

আবুল আহসান চৌধুরী. "মীর মশাররফ হোসেনের নাটক : একটি সমীক্ষা". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 42, № 3 (1999): 55–74. https://doi.org/10.62328/sp.v42i3.3.

Full text
Abstract:
মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১১) বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিল্পস্রষ্টা। তাঁর মাধ্যমেই আধুনিক বাংলা সাহিত্যের সঙ্গে বাঙালি মুসলমানের যোগসূত্র রচিত হয়। প্রকৃতপক্ষে, উনিশ শতকে সমাজ-প্রগতির মূল স্রোতোধারা থেকে বিচ্ছিন্ন বাঙালি মুসলমানের ভাষাগত সংস্কার, দোভাষি পুথির রুচি, জাতিগত স্বাতন্ত্র্য-চিন্তা ও জাতীয়তা সম্পর্কে ভ্রান্তধারণার বৃত্ত ভেঙে বেরিয়ে আসা প্রথম সার্থক মুসলমান সাহিত্যশিল্পী। মশাররফ হোসেন সব্যসাচী লেখক। সাহিত্যের উল্লেখযোগ্য প্রায় সব ক'টি শাখাতেই তাঁর ছিলো স্বচ্ছন্দ বিচরণ। বাংলা নাটক-প্রহসনের ক্ষেত্রেও তাঁর অবদান বিশেষ স্মরণীয়। এক-অর্থে তিনিই প্রথম মুসলিম নাট্যকার।
APA, Harvard, Vancouver, ISO, and other styles
28

দিলীপ কুমার ভট্টাচার্য্য. "সংস্কৃত অলংকারশাস্ত্রে রসসংখ্যা ও রূপবৈচিত্র্য". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 37, № 3 (1994): 83–108. https://doi.org/10.62328/sp.v37i3.5.

Full text
Abstract:
সংস্কৃত অলংকারশাস্ত্রের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে রস। অনেকরে মতে নন্দিকেশ্বর প্রথম রস নিয়ে আলোচনা করেন। আবার অনেকের মতে বাসুকি ও অন্যান্যের অনুসরণে ভরত তাঁর নাট্যশাস্ত্রে প্রথম রস নিয়ে বিস্তৃত ব্যাখ্যা দিয়েছেন। ভরতের মতে, রসই অর্থের প্রবর্তক- গুণ, রীতি, বৃত্তি, অলংকার পরিশেষে রসেই পর্যবসিত হয়। রসের সংখ্যা নিয়েও সংস্কৃত আলংকারিকদের মধ্যে মতভেদ ছিল। মনে হয় যে প্রথমে শৃঙ্গার, হাস্য, করুণ, বীর, রৌদ্র, ভয়ানক, বীভৎস ও অদ্ভুত- এই আটটি রসই স্বীকৃত ছিল। পরে তার সঙ্গে শান্ত রস যুক্ত হয়েছে। অনেকে আবার এর সঙ্গে যোগ করতে চেয়েছেন প্রেয়. বাৎসল্য, মৃগয়া, অক্ষ প্রভৃতি রস।
APA, Harvard, Vancouver, ISO, and other styles
29

কাজী মোজাম্মেল হোসেন. "<i>ধূসর পাণ্ডুলিপি</i>-র বর্ণবৈচিত্র্য : চিত্রশিল্পের দৃষ্টিতে". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 33, № 3 (1990): 157–76. https://doi.org/10.62328/sp.v33i3.740.

Full text
Abstract:
ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬) কবি জীবনানন্দ দাশ-এর (১৮৯৯-১৯৫৪) দ্বিতীয় কাব্যগ্রন্থ। রবীন্দ্রোত্তর আধুনিক বাংলা কবিতার জগতে কবি জীবনানন্দ দাশ এক অবিস্মরণীয় নাম। বিংশ শতাব্দীর বিপন্ন মানবতার মুখচ্ছবি সর্বপ্রথম ধরা পড়ে কবি জীবনানন্দ দাশ-এর কবিতায় । জীবনানন্দের শৈশব-কৈশোর-যৌবন বিংশ শতাব্দীর প্রথম তিন দশকের বৈশ্বিক ও দৈশিক ঘটনা প্রবাহের অভিঘাতে উদ্বোধিত। সিগমন্ড ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্বের প্রকাশ, প্রথম বিশ্বযুদ্ধের মানববিধ্বংসী ডামাডোল, রুশ বিপ্লবের হাঁ-অর্থক প্রতিফলন, অসহযোগ ও খেলাফত আন্দোলন, সন্ত্রাসবাদী আন্দোলনের প্রসার, অর্থনৈতিক বিপর্যয় ও মুদ্রাবাজারের মন্দা, কাব্যজগতে ‘ওয়েস্ট ল্যান্ড' তথা ‘
APA, Harvard, Vancouver, ISO, and other styles
30

সাখাওয়াৎ আনসারী та মনিরা খানম. "বাংলাদেশের গারোদের ‘আবেং’ ভাষার ধ্বনিতাত্ত্বিক বিচার". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 43, № 2 (2001): 13–27. https://doi.org/10.62328/sp.v43i2.2.

Full text
Abstract:
বাংলা ভাষা বাংলাদেশের একক রাষ্ট্রভাষা হলেও একমাত্র ভাষা নয়। বাঙালি সমাজের প্রথম ভাষা বাংলা। অবাঙালি জনগোষ্ঠীর প্রথম ভাষা বাংলা নয়। এরা বেশ কিছু জাতীয় সংখ্যালঘুতে বিভক্ত। এদেশে জাতীয় সংখ্যালঘুদের সংখ্যা কয়টি—এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায় না । তবে এদের মধ্যে উল্লেখযোগ্য হলো—চাকমা, গারো, সাওতাল, মগ, টিপরা, মুরং, হাজং, বনজোগি, পাঙ্খো, লুসাই, শেন্দুস, কুকি, মনিপুরি, খাসিয়া, ওঁরাও ইত্যাদি। এদের সবার নিজস্ব ভাষা রয়েছে এবং এগুলো বেশ সমৃদ্ধও বটে। এরা দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা ব্যবহার করে। এ সমস্ত জাতীয় সংখ্যালঘুদের ভাষার সংখ্যা কত এখনও পর্যন্ত এ হিসেব সুনির্দিষ্ট নয়। তবে
APA, Harvard, Vancouver, ISO, and other styles
31

মনোয়াৱা হোসেন. "রবীন্দ্রনাথের শেষ দশকের কাব্য : প্রেক্ষাপট ও বৈশিষ্ট্য". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 35, № 1 (1991): 77–84. https://doi.org/10.62328/sp.v35i1.7.

Full text
Abstract:
বিংশ শতাব্দীর প্রথম দেড়দশকে প্রকাশিত রবীন্দ্রনাথের কাব্য কল্পনা (১৩০৭; ১৯০০); নৈবেদ্য (১৩০৮; ১৯০১), খেয়া (১৩১৩; ১৯০৬), গীতিাঞ্জলি (১৩১৭; ১৯১০), চৈতালি (১৩১৯; ১৯১২), স্মরণ উৎসর্গ (১৩২১; ১৯১৪), গীতমাল্য (১৩২১; ১৯১৪), গীতালি (১৩২১; ১৯১৪)। বিংশ শতাব্দীর পালাবদলের চিহ্নযুক্ত প্রথম রবীন্দ্রকাব্য বলাকা (১৩২৩; ১৯১৬)- কবির নোবেল পুরস্কার লাভের পরবর্তী এবং প্রথম মহাযুদ্ধের সমসাময়িক সৃষ্টি। পরবর্তী কাব্য পলাতকা (১৩২৫; ১৯১৮), পূরবী (১৩৩২; ১৯২৫) ও মহুয়া (১৩৩৬; ১৯২৯), রচনা বা প্রকাশের দিক থেকে বলাকা কাব্যের পরবর্তী হলেও ভাবের দিক থেকে পূর্ববর্তী। রাশিয়া ভ্রমণের পরবর্তী রচনা- বনবাণী (১৩৩৮; ১৯৩১), পরিশেষ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
32

Syed Mohammad Shahed. "সাহিত্য পত্রিকার প্রবন্ধপঞ্জি (১৩৬৪ - ১৪০২)". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 38, № 3 (1995): 217–300. https://doi.org/10.62328/sp.v38i3.9.

Full text
Abstract:
এখন থেকে প্রায় চার দশক আগে ১৩৬৪ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে সাহিত্য পত্রিকা-র প্রথম সংখ্যাটি প্রকাশিত হয় । পত্রিকার ঘোষণা অনুযায়ী এতে 'বাংলা ভাষা ও সাহিত্য এবং এ দেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কিত গবেষণামূলক লেখা থাকবে' এবং 'যারা এ উদ্দেশ্যে আত্মনিয়োগ করেছেন তাদের শ্রেষ্ঠ রচনা এ-পত্রিকায় সাদার গৃহীত হবে'। এ-ঘোষণা থেকে এ-পত্রিকায় প্রকাশিত নিবন্ধসমূহের বিষয়বস্তু এবং লেখক সম্পর্কে একটি সাধারণ ধারণা পাওয়া যায়। প্রথম সংখ্যা থেকেই সাহিত্য পত্রিকা 'গবেষণামূলক প্রবন্ধের সংকলন হিসেবে সুধীজনের দৃষ্টি আকর্ষণ করে। এর দ্বিতীয় সংখ্যায় 'মুদ্রিত 'চিঠিপত্র ও মতামত'-এ উপরোক্ত মন্তব্যের সম
APA, Harvard, Vancouver, ISO, and other styles
33

সৌমিত্র শেখর. "সমকালীন পত্রিকায় নজরুল : কবিতার পাঠভেদ ও অন্যান্য প্রসঙ্গ". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 42, № 1 (1998): 64–138. https://doi.org/10.62328/sp.v42i1.3.

Full text
Abstract:
সাহিত্যে পাঠভেদ বা পাঠান্তর ঘটে থাকে। ছাপার অক্ষরে প্রকাশিত রচনারও প্রথম পাঠ থেকে পুনর্মুদ্রিত অন্য পাঠগুলোর মধ্যে নানা পার্থক্য চোখে পড়ে। পাণ্ডুলিপি থেকে যখন সাময়িকীতে কিংবা সাময়িকীতে প্রকাশিত কোন রচনা যে সময় গ্রন্থভুক্ত হয় অথবা একই গ্রন্থের যখন চলে বিভিন্ন সংস্করণ – কখনো লেখক কর্তৃক আবার কখনো অন্য কোনভাবে এই পরিবর্তনগুলো ঘটে। যদি পরিবর্তনটা ব্যাপকভাবে ঘটে তবে সহজেই তা দৃষ্টিগোচর হয়। আর যদি ওই পরিবর্তন খুবই ছোট হয়, বিশেষ করে তা শব্দ বা বাক্যাংশেই সীমাবদ্ধ থাকে, তাহলে অনুসন্ধানী পাঠক-গবেষক সেটা আয়াস স্বীকার করে আবিষ্কার করেন। এই পাঠ পরিবর্তন- যাকে পাঠান্তর বা পাঠভেদ বলা হচ্ছে—গ্রন্থকার
APA, Harvard, Vancouver, ISO, and other styles
34

রঘুনাথ ভট্টাচার্য. "বিশ শতকের তৃতীয় দশকে বাঙালি লেখকদের সাহিত্য-চিন্তা". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 43, № 2 (2001): 133–44. https://doi.org/10.62328/sp.v43i2.8.

Full text
Abstract:
বিশ শতকের তৃতীয় দশকটি বাংলা প্রবন্ধ সাহিত্যের ক্ষেত্রে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। প্রথম বিশ্বযুদ্ধের প্রতিক্রিয়ায় দেশে এবং বিদেশে সামাজিক ও রাজনৈতিক উত্থান-পতনের ফলে সাহিত্যক্ষেত্রেও তার প্রভাবে লেখকদের চিন্তা-চেতনায় পরিবর্তন সাধিত হয়। এ-দশকে বাংলা ভাষায় প্রকাশিত সাহিত্য-বিষয়ক নিম্নলিখিত গ্রন্থগুলির সন্ধান পাওয়া যায়: ১. অতুলচন্দ্র গুপ্ত, কাব্যজিজ্ঞাসা (১৩৩৫) ২. কাজী আবদুল ওদুদ, নবপর্যায়, প্রথম খণ্ড (১৩৩৩); দ্বিতীয় খণ্ড (১৩৩৬) ৩. চিত্তরঞ্জন দাশ, কাব্যের কথা (১৯২০) ৪. নলিনীকান্ত গুপ্ত, সাহিত্যিকা (১৯২০); রূপ ও রস (১৯২৮) ৫. প্রমথ চৌধুরী, আমাদের শিক্ষা (১৩২৭ ) ৬. যতীন্দ্রমোহন সিংহ, সাহিত্য
APA, Harvard, Vancouver, ISO, and other styles
35

ফাতেমা কাওসার. "মৈমনসিংহ গীতিকা'র জনজীবন". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 34, № 1 (1991): 161–98. https://doi.org/10.62328/sp.v34i1.730.

Full text
Abstract:
বাংলা সাহিত্যে এ যাবৎ সংগৃহীত গীতিকার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ‘মৈমনসিংহ-গীতিকা।’ চন্দ্রকুমর দে কর্তৃক সংগৃহীত মৈমনসিংহ অঞ্চলের ১০টি পালাগান ডঃ দীনেশচন্দ্র সেন কর্তৃক সংকলিত ও সম্পাদিত হয়ে ‘মৈমনসিংহ গীতিকা' নামে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম প্রকাশিত হয় ১৯২৩ খ্রীস্টাব্দে। ১৯২৩ সালে প্রথম আলোচ্য গাথাগুলির ইংরেজী অনুবাদ Eastern Bengal Ballads—Mymensingh নামে একত্রে প্রকাশিত হয় এবং তারপর ঐ একই বছরে মৈমনসিংহ গীতিকা নামে মূল গাথাগুলির সংগ্রহ প্রকাশিত হয়।’১ মৈমনসিংহ গীতিকা- -য় সংকলিত পালাগুলো ময়মনসিংহ অঞ্চলে রচিত, প্রচলিত এবং এ অঞ্চল থেকে সংগৃহীত বলে সংকলনটির নাম দেয়া হয়েছে ‘মৈম
APA, Harvard, Vancouver, ISO, and other styles
36

দুলাল ভৌমিক. "কবিতার্কিকের কৌতুকরত্নাকর : একটি আলঙ্কারিক পর্যালোচনা". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 38, № 2 (1995): 73–91. https://doi.org/10.62328/sp.v38i2.13.

Full text
Abstract:
কবিতার্কিক নামে সুপরিচিত কবি রঘুনাথ-এর নিবাস ছিল বর্তমান নোয়াখালি অঞ্চলের ভুলুয়ায়। খ্রিস্টীয় ষোড়শ শতকের শেষ ভাগ থেকে সপ্তদশ শতকের প্রথম ভাগে তিনি জীবিত ছিলেন। তাঁর রচিত প্রহসন কৌতুকরত্নাকর সম্পর্কে বিভিন্ন গ্রন্থে উল্লেখ পাওয়া গেলেও এটি এখনও অমুদ্রিত। বর্তমান নিবন্ধের উদ্দেশ্য সংস্কৃত অলংকারশাস্ত্রের আলোকে প্রহসন হিসেবে কৌতুকরত্নাকর-এর বিচার।
APA, Harvard, Vancouver, ISO, and other styles
37

দুলাল ভৌমিক. "কবিতার্কিকের কৌতুকরত্নাকর : একটি আলঙ্কারিক পর্যালোচনা". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 38, № 2 (1995): 73–91. https://doi.org/10.62328/sp.v38i2.5.

Full text
Abstract:
কবিতার্কিক নামে সুপরিচিত কবি রঘুনাথ-এর নিবাস ছিল বর্তমান নোয়াখালি অঞ্চলের ভুলুয়ায়। খ্রিস্টীয় ষোড়শ শতকের শেষ ভাগ থেকে সপ্তদশ শতকের প্রথম ভাগে তিনি জীবিত ছিলেন। তাঁর রচিত প্রহসন কৌতুকরত্নাকর সম্পর্কে বিভিন্ন গ্রন্থে উল্লেখ পাওয়া গেলেও এটি এখনও অমুদ্রিত। বর্তমান নিবন্ধের উদ্দেশ্য সংস্কৃত অলংকারশাস্ত্রের আলোকে প্রহসন হিসেবে কৌতুকরত্নাকর-এর বিচার।
APA, Harvard, Vancouver, ISO, and other styles
38

লায়লা জামান. "সৈয়দ ওয়ালীউল্লাহর 'রীতিবিরুদ্ধ নাটক'". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 43, № 1 (1999): 49–57. https://doi.org/10.62328/sp.v43i1.3.

Full text
Abstract:
সৈয়দ ওয়ালীউল্লাহর 'অমীমাংসিত' ‘রীতিবিরুদ্ধ নাটক,' 'শূন্যতা' ও 'চুল' শীর্ষক চারটি অপরিজ্ঞাত রচনা দুষ্প্রাপ্য সাময়িক পত্রের পাতা থেকে সম্প্রতি পাওয়া গেছে। এসব রচনা এ পর্যন্ত তাঁর কোনো গ্রন্থ বা রচনাবলিতে গ্রথিত হয়নি। 'অমীমাংসিত' নক্‌শা জাতীয় রচনাটি ওয়ালীউল্লাহর প্রথম রচনা বলে আমরা অনুমান করি। এই রচনাটি অন্যত্র পুনর্মুদ্রণ করেছি। এটি প্রথম প্রকাশ পায় ১৯৪২এ সজনীকান্ত দাস (১৯০০-৬২) সম্পাদিত শনিবারের চিঠি পত্রিকায়। এখানে আমরা তাঁর 'রীতিবিরুদ্ধ নাটক' শীর্ষক একটি অজানা গল্প সংকলন করছি। এই রচনাটি প্রকাশ পায় আবুল কালাম শামসুদ্দীন (১৮৯৭-১৯৭৮) সম্পাদিত দৈনিক আজাদের ঈদ- সংখ্যায় (সেপ্টেম্বর ১৯৪৪
APA, Harvard, Vancouver, ISO, and other styles
39

বায়তুল্লাহ্ কাদেরী. "বৃদ্ধদেব বসুর 'কঙ্কাবতী': প্রেম ও প্রকরণ". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 47, № 3 (2006). http://dx.doi.org/10.62328/sp.v47i3.1.

Full text
Abstract:
ত্রিশোত্তর কবিদের অন্যতম কবিপ্রতিভা বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৭৪) জীবনচৈতন্যের রসাস্বাদন ভিন্নতায়, দার্শনিক প্রজ্ঞাপ্রসূত অনুধ্যান ও পরিশীলিত পরীক্ষা-নিরীক্ষায় রবীন্দ্রোত্তর কাব্যে স্বাতন্ত্র্যসূচক অভিধায় চিহ্নিত। প্রবল রবিদ্রোহিতায় তাঁর কাব্যারম্ভ ঘটলেও পরিণতিতে তিনি রাবীন্দ্রিক রোমান্টিক জগতেই প্রত্যাবর্তিত ফরাসি প্রতীকবাদী কাব্যান্দোলনের পথিকৃৎ বোদলেয়ারীয় চেতনায় প্লাবিত হয়েও বিশ্বকবিতার আলোবাতাস বিশেষ করে প্রি-র্যাফায়েলাইট কবিদের ভাব-বিহ্বলতায় বুদ্ধদেবের মানস-ভূমণ কবির রোমান্টিক চিত্তেরই লক্ষণ পরিস্ফুট। যুগযন্ত্রণা, লিবিডোর অন্তর্চাপ, অস্তিত্বের প্রগাঢ় সঙ্কট, সর্বোপরি, যৌবনচেতনায় ভয়
APA, Harvard, Vancouver, ISO, and other styles
40

নূরুন্নাহার ফয়জের নেছা. "শামসুর রাহমানের কবিতায় প্রেম ও নারী". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 50, № 1 (2012). http://dx.doi.org/10.62328/sp.v50i1.1.

Full text
Abstract:
প্রেম, নারী ও সৌন্দর্য শামসুর রাহমানের কবিসত্তার মৌল প্রেরণা বলা চলে। তাঁর সৃষ্টির সিংহভাগ জুড়েই রয়েছে প্রেমের কবিতা। কবির মৃত্যুর পর অনুজপ্রতিম আরেক কবি শহীদ কাদরী (জ. ১৯৪২) মন্তব্য করেছিলেন, 'তিনি যদি রাজনীতি-সচেতন নাও হতেন, শুধু তাঁর প্রেমের কবিতাগুলোর জন্যেই স্মরণীয় থাকবেন।' প্রকৃতপক্ষে শামসুর রাহমান তাঁর কবিজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রেমের কবিতা রচনা করে গেছেন। সেসব কবিতা কখনো হংস বলাকার মতো ঝাঁকে ঝাঁকে এসে তাঁর কাব্যভূমিকে মুখর ও আনন্দবেগে উদ্বেল করে তুলেছে, আবার কখনো বিরূপ পরিপার্শ্বের চাপে প্রেমাবেগ প্রতিসরিত হয়েছে জনসংলগ্নতায়। তাই প্রেমের কবিতা তখন জন্মেছে কম। প্রেমাবেগ প্রকা
APA, Harvard, Vancouver, ISO, and other styles
41

জোবায়ের. "বিনয় মজুমদারের কবিতা: প্রেম ও নিসর্গের নান্দনিক শিল্পভাষ্য". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 59, № 1-2 (2024). https://doi.org/10.62328/sp.v59i1-2.4.

Full text
Abstract:
বিনয় মজুমদার (১৯৩৪-২০০৬) উত্তর-জীবনানন্দ পর্বের এক সত্যসন্ধ কবি যিনি কবিতার বিষয় ও শৈলীতে অভিনব ও স্বতন্ত্র। বস্তুবিশ্ব ও মনোবিশ্বের অনির্বাণ আঘাতে-প্রত্যাঘাতে নির্মিত হয়েছে তাঁর কবিমানস। কবিতায় তিনি প্রদর্শন করেছেন নিবিড় অধ্যবসায় এবং নিরলস পরিশ্রমের স্বাক্ষর। পাঁচ দশকব্যাপী বিস্তৃত বিনয়ের কবিজীবন গ্রহণ-বর্জন-স্বীকরণের নিজস্ব নিয়মে বিকশিত। বিষয়-গৌরব ও প্রকরণ-পরিচর্যায় তাঁর কবিতা বহুকৌণিক ঔজ্জ্বল্যে ভাস্বর। প্রেম ও নিসর্গের নিবিড় অনুধ্যান বিনয়কাব্যের এক গৌরবময় প্রান্ত। প্রেমভাবনায় তিনি ব্যক্তিজীবনের অনুভব ও উপলব্ধিকেই দিয়েছেন শিল্পমূল্য। অপর দিকে বিজ্ঞান ও গণিত-মনস্ক বিনয়মানস প্রক
APA, Harvard, Vancouver, ISO, and other styles
42

এ বি এম ছিদ্দিকুর রহমান নিজামী. "আল-আককাদ সাহিত্যে নারী ও প্রেম". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 44, № 1 (2000). https://doi.org/10.62328/sp.v44i1.401.

Full text
Abstract:
আব্বাস মাহমুদ আল-আক্কাদ) (খ্রি: ১৮৮৯-১৯৬৪) বিংশ শতাব্দীর আরবি সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে এক সৃজনশীল ও মননশীল প্রতিভা। তিনি একাধারে কবি ঔপন্যাসিক, দার্শনিক, সমালোচক, সাংবাদিকঃ এবং বিশেষত 'সম্মান ও শ্রদ্ধা নিবেদন' (আল তাওব্বীর) প্রক্রিয়ায় উপস্থাপিত আরবি জীবনী সাহিত্য রচনার অগ্রদূত হিসেবে পরিগণিত। আল-আক্কাদ পড়াশুনা করেছিলেন মাত্র প্রাইমারি স্তর পর্যন্ত। এদিক দিয়ে আমাদের জাতীয় কবি নজরুলের সাথে তাঁর কিছুটা মিল রয়েছে। অবশ্য সাহিত্যের বিষয়বৈচিত্র্যের দিক থেকেও উভয়ের মাঝে কাকতালীয়ভাবে মিল খুঁজে পাওয়া যায়। প্রাতিষ্ঠানিক লেখাপড়ার চেয়ে আল-আক্কাদ বেশি শিখেছেন প্রকৃতি ও জীবন থেকে। স্বল্পশি
APA, Harvard, Vancouver, ISO, and other styles
43

শাহনাজ নাসরীন ইলা. "অতুলপ্রসাদের গানের বিষয়বৈচিত্র্য ও আঙ্গিক". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 45, № 3 (2002). https://doi.org/10.62328/sp.v45i3.353.

Full text
Abstract:
বাংলা গানের বিকাশের ধারায় অতুলপ্রসাদ সেন (১৮৭১-১৯৩৪) একটি উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ নাম। কেবলমাত্র গীত-রচয়িতা হিসেবেই নয়-- সমাজসেবক, রাজনীতিবিদ, আইনজ্ঞ, সর্বোপরি যাবতীয় প্রগতিশীল কর্মকাণ্ডের পৃষ্ঠপোষক ও কর্ণধার হিসেবেই তিনি একজন বিশিষ্ট নাগরিক ছিলেন। তাঁর গানের সংখ্যা মাত্র ২০৭টি। তাঁর সংগীত-সংকলন 'গীতিগুঞ্জ' পঞ্চম সংস্করণে এ গানগুলো সন্নিবেশিত আছে। এই স্বল্পসংখ্যক গানের মধ্য দিয়েই তাঁর স্বীয় প্রতিভা অতুল মহিমায় ভাস্বর হয়ে উঠেছে। তাঁর গানে প্রকাশিত হয়েছে ঈশ্বরভক্তি, প্রেম, মানবপ্রীতি, দেশপ্রেম, সমসাময়িক ঘটনা, প্রকৃতিপ্রেম সর্বোপরি অধ্যাত্ম সাধনার এক অনুপম জ্যোতির্ময়লোক। রবীন্দ্রনাথ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
44

মুহাম্মদ ফজলুর রহমান. "প্রবাসী আরব কবি ঈলিয়া আবূ মাদী". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 38, № 2 (1995). https://doi.org/10.62328/sp.v38i2.561.

Full text
Abstract:
লেবাননে জন্মগ্রহণকারী আরবি কবি ঈলিয়া আৰু মাদী (১৮৮৯ ১৯৫৭) মূলত কাব্যচর্চা করেছেন নিউ ইয়র্কে। সাংবাদিকতার পাশাপাশি এই প্রবাসীকবি পাঁচটি কাব্যগ্রন্থের রচয়িতা। স্বদেশপ্রেম ও মানব- মানবীর প্রেম-বিরহ তাঁর কবিতার মূল উপজীব্য। আব্বাসীয় যুগের আরবি কাব্য-ঐতিহ্যের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশ্চাত্য ধ্যান-ধারণার মিশ্রণে গড়ে উঠেছে তাঁর বিষয় ও শিল্পরূপ।
APA, Harvard, Vancouver, ISO, and other styles
45

জাহাঙ্গীর আলম জাহিদ, জাহাঙ্গীর আলম জাহিদ. "মৈমনসিংহ গীতিকায় লোকসংস্কৃতির উপাদান". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 53, № 2 (2016). http://dx.doi.org/10.62328/sp.v53i2.5.

Full text
Abstract:
মৈমনসিংহ গীতিকা লোক-সাহিত্যের সংকলন। বৃহত্তর ময়মনসিংহ থেকে সংগৃহীত বহু সংখ্যক পালাগান শ্রী দীনেশচন্দ্র সেনের তত্ত্বাবধানে সংগৃহীত ও প্রকাশিত হয়। পালাগানগুলিতে সেকালের সামাজিক রীতি-রেওয়াজ, ধর্মীয় আচার ও প্রেম-বিষয়ক নানা তথ্য বর্ণিত হয়েছে। মৈয়মনসিংহ গীতিকায় লোকসংস্কৃতির নানা উপাদান ছড়িয়ে রয়েছে৷ আমাদের সংস্কৃতির ঠিকানা সন্ধানে এ গ্রন্থ সঞ্চার করতে পারে আলোকিত দিক-নির্দেশনা। বর্তমান প্রবন্ধে, লোকসংস্কৃতির উপাদান অনুসন্ধান করার প্রয়াস নেওয়া হয়েছে।
APA, Harvard, Vancouver, ISO, and other styles
46

মুহাঃ মিজানুর রহমান. "আল-মু'আল্লাকাত' কাব্যমালায় নারী-চরিত্রের স্বরূপ". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 47, № 1 (2005). https://doi.org/10.62328/sp.v47i1.328.

Full text
Abstract:
‘আল-মু‘আল্লাকাত’” কাব্যমালা প্রাচীন আরব সমাজের বিভিন্ন বিষয়ের সুনিপুণ বর্ণনায় সমৃদ্ধ। এর মধ্যে আছে গোত্র-প্রশংসা, মরুচারী বিভিন্ন জীব-জন্তুর বিচিত্র জীবনধারা, শোকগাথা, লোক-কাহিনী, অতীত ইতিহাস, গৌরব, পরাক্রমশীলতা, বংশ তালিকা, শৌর্য-বীর্যের কাহিনী, যুদ্ধ-বিগ্রহ, ঝগড়া, আতিথেয়তা, প্রেম, প্রিয়ার পরিত্যক্ত-ভিটা সর্বোপরি প্রাচীন আরবের নিত্যদিনের জীবন প্রবাহের সরস উপস্থাপন। তবে অন্যান্য বিষয়ের পাশাপাশি যে দিক এ কাসীদা-গুলোকে বিশিষ্টতা দিয়েছে তা হচ্ছে নারী চরিত্রের সফল চিত্রণ। নারীর রূপ, আঙ্গিক বৈশিষ্ট্য, স্বভাব-চরিত্র প্রভৃতির বর্ণনা এগুলোকে জীবন্ত, প্রাণবন্ত ও চিরন্তন করে রেখেছে। ১৮ শতকের শেষে
APA, Harvard, Vancouver, ISO, and other styles
47

হৈমন্তী চক্রবর্তী, হৈমন্তী চক্রবর্তী. "কীর্তন গান : ইতিহাস ও স্বরূপবৈশিষ্ট্য". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 53, № 2 (2016). http://dx.doi.org/10.62328/sp.v53i2.11.

Full text
Abstract:
কীর্তন বাংলা সঙ্গীতের ধারায় এক অনন্য গীতশৈলী। শ্রীরাধাকৃষ্ণের লীলারস আস্বাদন ও ঈশ্বরপ্রেমের বিকাশ এর মূল উপজীব্য ভারতীয় মার্গ সঙ্গীত হতে কীর্তনের উদ্ভব হলেও, বিভিন্ন উত্থান-পতনের মধ্য দিয়ে সুরসমৃদ্ধ ও রসভাবসম্পন্ন হয়ে সঙ্গীতের ধারায় এর বিকাশ ঘটেছে। উত্তরকালে বাংলাগানের ধারায় কীর্তনের রূপকার ছিলেন শ্রীচৈতন্যদেব। মূলত কীর্তন হলো প্রেম, ভক্তি ও সমর্পণের মিলিত রূপ। বর্তমান প্রবন্ধে কীর্তন গানের উৎস, ধারা ও এর রসমাধুর্য বিশ্লেষণের প্রয়াস করা হয়েছে।
APA, Harvard, Vancouver, ISO, and other styles
48

মোমেনুর. "<i>রাইফেল রোটি আওরাত</i>: অবরুদ্ধ সময়ের স্বর". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 59, № 3 (2025). https://doi.org/10.62328/sp.v59i3.615.

Full text
Abstract:
উপন্যাস চলমান সময়শাসিত মানুষের আনন্দ-বেদনা, আশা-ব্যর্থতা, প্রেম-পাশবিকতার অন্তরঙ্গ প্রতিচ্ছবি। এর বৃহৎ ক্যানভাসে যুগ-চেতনা, যুগ-জীবন, যুগ-যন্ত্রণা, ইতিহাসের উত্থান-পতন ও গৌরবের চালচিত্র রূপায়ণের বিশেষ সুযোগ থাকে। একজন ঔপন্যাসিক যেমন সময় ও সমাজের রূপকার, তেমনি জীবনের অনুকারকও বটে। বাংলাদেশের উপন্যাসে রাজনীতির পাশাপাশি মুক্তিযুদ্ধের মতো গৌরবময় বিরাট অনুষঙ্গ বিচিত্রভাবে ভাষারূপ পেয়েছে। এ বোধ থেকেই সমকালীন অনেক ঔপন্যাসিক মুক্তিযুদ্ধের অবরুদ্ধ সময়ের প্রেক্ষাপট নিয়ে উপন্যাস রচনা করেছেন। বর্তমান প্রবন্ধে আনোয়ার পাশা রচিত রাইফেল রোটি আওরাত উপন্যাসে বিধৃত সমকালীন সমাজ-রাজনীতির অনুষঙ্গে অবরুদ্ধ সময়ের স্
APA, Harvard, Vancouver, ISO, and other styles
49

মোমেনুর. "<i>রাইফেল রোটি আওরাত</i>: অবরুদ্ধ সময়ের স্বর". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 59, № 3 (2025). https://doi.org/10.62328/sp.v59i3.4.

Full text
Abstract:
উপন্যাস চলমান সময়শাসিত মানুষের আনন্দ-বেদনা, আশা-ব্যর্থতা, প্রেম-পাশবিকতার অন্তরঙ্গ প্রতিচ্ছবি। এর বৃহৎ ক্যানভাসে যুগ-চেতনা, যুগ-জীবন, যুগ-যন্ত্রণা, ইতিহাসের উত্থান-পতন ও গৌরবের চালচিত্র রূপায়ণের বিশেষ সুযোগ থাকে। একজন ঔপন্যাসিক যেমন সময় ও সমাজের রূপকার, তেমনি জীবনের অনুকারকও বটে। বাংলাদেশের উপন্যাসে রাজনীতির পাশাপাশি মুক্তিযুদ্ধের মতো গৌরবময় বিরাট অনুষঙ্গ বিচিত্রভাবে ভাষারূপ পেয়েছে। এ বোধ থেকেই সমকালীন অনেক ঔপন্যাসিক মুক্তিযুদ্ধের অবরুদ্ধ সময়ের প্রেক্ষাপট নিয়ে উপন্যাস রচনা করেছেন। বর্তমান প্রবন্ধে আনোয়ার পাশা রচিত রাইফেল রোটি আওরাত উপন্যাসে বিধৃত সমকালীন সমাজ-রাজনীতির অনুষঙ্গে অবরুদ্ধ সময়ের স্
APA, Harvard, Vancouver, ISO, and other styles
50

মোহাম্মদ মফিজ উদ্দিন. "ব্রাহ্মণবাড়িয়ার লোক সঙ্গীত ও লোক জীবনের পরিচয়". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 36, № 3 (1993). https://doi.org/10.62328/sp.v36i3.624.

Full text
Abstract:
ব্রাহ্মণবাড়িয়া লোকসঙ্গীত লোকজীবনের যে ধারা বহমান তা ঐতিহ্যমণ্ডিত। এখানে লোকদের মুখে মুখে অনেক গান প্রচলিত রয়েছে। এই সব গানের রচয়িতা কে তা বলা কঠিন। কিন্তু এইগুলোর আবেদন চিরন্তন। গ্রামের সহজ-সরল মানুষের অকপট হৃদয়ের অভিব্যক্তিই এই গান। এই গানে আছে মাটির মানুষের প্রাণের ছোঁয়া। এই গানের বিষয় হয়ে উঠেছে পল্লীর মানুষের মনের কথা, হৃদয়ের আকুলতা-ব্যাকুলতা, সুখ-দুঃখ, হাসি কান্না, বিরহ-ব্যথা, প্রেম-ভালবাসা, আচার- বিশ্বাস ইত্যাদি। ব্রাহ্মণবাড়িয়ার লোকসঙ্গীতের আলোচনার মাধ্যমেই উল্লিখিত বিষয়ের যথার্থতা নিরূপণ করা যেতে পরে। দেশের অন্যান্য অঞ্চলের মতো ব্রাহ্মণবাড়িয়ায়ও বিয়ে উপলক্ষে গান গীত হয়ে থ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
We offer discounts on all premium plans for authors whose works are included in thematic literature selections. Contact us to get a unique promo code!