To see the other types of publications on this topic, follow the link: লোকসাহিত্য.

Journal articles on the topic 'লোকসাহিত্য'

Create a spot-on reference in APA, MLA, Chicago, Harvard, and other styles

Select a source type:

Consult the top 20 journal articles for your research on the topic 'লোকসাহিত্য.'

Next to every source in the list of references, there is an 'Add to bibliography' button. Press on it, and we will generate automatically the bibliographic reference to the chosen work in the citation style you need: APA, MLA, Harvard, Chicago, Vancouver, etc.

You can also download the full text of the academic publication as pdf and read online its abstract whenever available in the metadata.

Browse journal articles on a wide variety of disciplines and organise your bibliography correctly.

1

মনোয়ারা হোসেন. "লোকসাহিত্য সমীক্ষা". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 34, № 1 (1991): 105–16. https://doi.org/10.62328/sp.v34i1.724.

Full text
Abstract:
লোকসাহিত্য, লোকসঙ্গীত বর্তমানে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পঠন- পাঠন ও গবেষণার বিষয়বস্তু। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহে লোক সাহিত্যের পঠন-পাঠন এখনও সীমাবদ্ধ পর্যায়ে থাকলেও বাংলা লোকসাহিত্যের সমৃদ্ধি ও ঐতিহ্যের বিশ্বখ্যাতি রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, দীনেশচন্দ্র সেন, ড. মুহম্মদ শহীদুল্লাহ্, ক্ষিতিমোহন সেন, জসীমউদ্দীন, মুহম্মদ মনসুরউদ্দীন বাংলা লোকসাহিত্য ও সংস্কৃতির উপাদান সংগ্রহ, সংরক্ষণ ও সম্প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাংলাদেশে পাশ্চাত্যধারায় লোকসাহিত্যের আনুষ্ঠানিক পঠন-পাঠন পরিচিতির কৃতিত্ব আশুতোষ ভট্টাচার্য, আশরাফ সিদ্দিকী ও মযহারুল ইসলামের আলোচ্য প্রবন্ধে আমরা লোকসা
APA, Harvard, Vancouver, ISO, and other styles
2

মোহাম্মদ মফিজ উদ্দিন. "ব্রাহ্মণবাড়িয়ার লোকসাহিত্য". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 35, № 2 (1992): 173–98. https://doi.org/10.62328/sp.v35i2.8.

Full text
Abstract:
লোকসাহিত্য কি এই প্রসঙ্গে ডঃ মুহম্মদ এনামূল হক লিখেছেন-“গোড়াতেই বলিয়া রাখা ভাল, লোক- সাহিত্যকে আলোচনার সাহায্যে বুঝানো সম্ভব নহে।” তবে তিনি একথাও বলেছেন যে, একে জানতে হলে সেই গ্রামীণ পরিবেশে ফিরে যেতে হবে। তার মতে-“ইহার রস গ্রহণ ও দান করিতে হইলে, স্বাভাবিকভাবে রসের সহিত রসনার যোগ সাধন করিতে হইবে।” লোকসাহিত্যের সংজ্ঞা নিয়ে বহু মতামত চালু রয়েছে। তবে এ সম্পর্কে সাধারণভাবে বলা যায়- “বস্তুতঃ ইহা মুখে মুখে রচিত এবং যুগ যুগ ধরে কাব্য রসিকদের মধ্যেই সংরক্ষিত হয়ে আসছে”। ডঃ আশরাফ সিদ্দিকী বলেন, “লোকসাহিত্যের সাধারণ সংজ্ঞাই হল যা লোক মুখে প্রচলিত -”। লোকসাহিত্যে ছড়া, ধাঁধা, প্রবাদ, লোকসংগীত, লোকগী
APA, Harvard, Vancouver, ISO, and other styles
3

ওয়াকিল আহমদ. "বাংলা লোকসাহিত্য : শতাব্দীর সাধনা". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 38, № 1 (1994): 27–39. https://doi.org/10.62328/sp.v38i1.2.

Full text
Abstract:
বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের সমগ্র প্রয়াসকে একত্র করলে লোকসাহিত্যের বিপুল সম্ভার পাওয়া যায়। বর্তমান নিবন্ধের লক্ষ্য চৌদ্দ শতকের লোকসাহিত্য চর্চার ইতিহাস বর্ণনা। এর মধ্যে দিয়ে এই শতকে লোকসমাজে বিরাজমান বাংলা লোকসাহিত্যের উপাদানসমূহের অবস্থান ও অস্তিত্ব সম্পর্কেও জানা যাবে। বাংলা চৌদ্দ শতকে লোকসাহিত্য চর্চা শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর এই উদ্যোগে আকৃষ্ট হয়ে এবং তাঁর আহ্বানে সাড়া দিয়ে পরবর্তী সময়ে অনেকেই।” একাজে এগিয়ে এসেছেন। দীনেশচন্দ্র সেন, সুশীলকুমার দে, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, প্রমুখ তাঁদের মধ্যে অগ্রগণ্য। পূর্ববঙ্গে এঁদেরকে অনুসরণ করেছেন আবদুল করিম সাহ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
4

Barman, Dr Dipak Chandra. "গৌড়বঙ্গের লোকসাহিত্য : প্রসঙ্গ কৌতুকরস". ENSEMBLE 3, № 1 (2021): 190–96. http://dx.doi.org/10.37948/ensemble-2021-0301-a023.

Full text
Abstract:
সাহিত্যের নবরসরত্নের মধ্যে দ্বিতীয় রত্ন হাস্যরস। ‘হাস’ স্থায়ী ভাব থেকে এর উদ্ভব। হাস্যরসের বিভিন্ন উপধারার মধ্যে অন্যতম হল কৌতুকরস (Fun)। হাসির সঙ্গে পৃথিবীর যে কোনো স্থানের, যে কোনো বয়সের মানুষের যোগ অচ্ছেদ্য। অবশ্য আধুনিক-উত্তর সময় পর্বে এই পরম্পরাগত সত্য জিজ্ঞাসা চিহ্নের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। আবার এও সত্য আমাদের হাজার বছরের পথ পরিক্রমায় সুখ-দুঃখ, আনন্দ-যন্ত্রণা পাওয়া-না পাওয়া, যূথবদ্ধতা-নিঃসঙ্গতা, পারস্পরিক বিনিময়-পরশ্রীকাতরতা সহোদরার মতো সমান্তরাল স্রোতধারায় প্রবহমান। তবে একুশ শতকের যন্ত্র নিয়ন্ত্রিত জীবন ভাবনায় ‘সকল লোকের মাঝে ব’সে/ আমার নিজের মুদ্রাদোষে/ আমি একা হতেছি আলাদা?’— এই
APA, Harvard, Vancouver, ISO, and other styles
5

মৃদুলকান্তি চক্রবর্তী. "লোকসঙ্গীতের সুরে রবীন্দ্রসঙ্গীত". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 38, № 2 (1995): 93–127. https://doi.org/10.62328/sp.v38i2.14.

Full text
Abstract:
রবীন্দ্রসঙ্গীতের বিপুল সম্ভার বাঙালির অন্যতম মহৎ উত্তরাধিকার। গানের বাণীর পাশাপাশি বিচিত্র সুরের সমাহারে পূর্ণ রবীন্দ্রসঙ্গীতের এই ভূবন। নব নব আঙ্গিকের পরীক্ষা-নিরীক্ষায় নিত্যনতুন সুরবিহারের প্রবণতা দেখা যায় রবীন্দ্রনাথের সমগ্র জীবন জুড়ে। শৈশবকাল থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের উপর লোকসাহিত্য ও লোকসঙ্গীতের প্রভাব সর্বজনস্বীকৃত। পরে জমিদারীর কাজে দীর্ঘসময় পূর্ব বঙ্গে বসবাস এবং আরও পরে শান্তিনিকেতন প্রতিষ্ঠার সূত্রে বীরভূমে বাসকালে গ্রামীণ সুরের সঙ্গে রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ পরিচয় ঘটে। রবীন্দ্রনাথ নিজেও তাঁর অনেক গানকে 'রবীন্দ্র-বাউলের গান' বলে আখ্যায়িত করেছেন। রবীন্দ্রনাথের গানে সুরারোপে বাউল, সার
APA, Harvard, Vancouver, ISO, and other styles
6

মণ্ডল, প্রেমানন্দ. "বাউল দর্শনে লালনের মানবতাবাদ: একটি পর্যালোচনা". BL College Journal 4, № 1 (2022): 63–74. http://dx.doi.org/10.62106/blc2022v4i1b6.

Full text
Abstract:
আবহমান বাঙলার লোকসাহিত্য ও সংস্কৃতির অন্যতম উপাদান হলো লোকসঙ্গীত। আর লোকসঙ্গীতের গুরুত্বপূর্ণ শাখা বা ধারা হলো বাউল সঙ্গীত। বাউলরা তাদের সঙ্গীতের মধ্য দিয়েই তাদের ধর্মতত্ত্ব ও দর্শনের প্রকাশ ঘটিয়েছেন। বাউল দর্শনের উৎস নিহিত হৃদয় ধর্মে। দেহের মধ্যেই আছেন অন্তরবাসী দেবতা। মানুষে মানুষে ভেদ সৃষ্টিকারী প্রবৃত্তিসমূহকে ধ্বংস করে সোনার মানুষকে গড়তে পারলেই মনের মানুষকে পাওয়া সহজ হয়। মনের মানুষের সন্ধানে ব্রতী বাউলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন ফকির লালন শাহ। এজন্য তাঁকে বলা হয় বাউল শিরোমণি বা বাউল সম্রাট। লালনের সাধারণ পরিচয় তিনি একজন কবি, গীতিকার। কিন্ত প্রকৃতপক্ষে তিনি শুধুই কবি নন, বরং জালাল উদ্দিন রুমী,
APA, Harvard, Vancouver, ISO, and other styles
7

ভীষ্মদেব চৌধুরী. "রবীন্দ্রনাথের সাহিত্যবিষয়ক প্রবন্ধের গদ্যবৈশিষ্ট্য". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 34, № 3 (2025): 41–56. https://doi.org/10.62328/sp.v34i3.3.

Full text
Abstract:
রবীন্দ্রনাথ ঠাকুর [১৮৬১-১৯৪১খ্রি.]-এর অনন্যসাধারণ সৃজনশক্তির বিশিষ্ট এক প্রান্ত— তার সাহিত্যবিষয়ক প্রবন্ধ। কাব্যে-নাটকে- গল্পে-উপন্যাসে সৃষ্টিক্ষম রবীন্দ্র -প্রজ্ঞা যে-ভাবে অকৃপণরূপে অভিব্যঞ্জিত, অনুরূপভাবে বিজ্ঞানচিন্তায় সঙ্গীত-সাধনায় ছন্দচর্চায় দর্শন-আলোচনায় এবং সাহিত্য ও সাহিত্যতত্ত্ব - বিবেচনায় তাঁর বিস্ময়কর সৃজনপ্রেরণা অনিবার্যস্বরূপে উন্মোচিত। রবীন্দ্রনাথ যে কবি-সার্বভৌম, তার সুচিহ্নিত প্রকাশ সাহিত্যরূপ-নির্বিশেষে সমগ্র রবীন্দ্র-রচনায় অমোঘভাবে প্রতিফলিত। তাঁর সাহিত্যবিষয়ক প্রবন্ধের গদ্যবৈশিষ্ট্য বিবেচনায় সুপ্রত্যক্ষ হয়ে উঠেছে ‘কবি-রবীন্দ্রনাথে’র সৃজনশক্তি আর নির্মাণশক্তির অপূর
APA, Harvard, Vancouver, ISO, and other styles
8

Debnath, Rakesh. "আশরাফ সিদ্দিকীর লোকসাহিত্যে প্রবাদ: দর্পণে সমাজ জীবন". ATMADEEP 1, № 4 (2025): 944–50. https://doi.org/10.69655/atmadeep.vol.1.issue.03w.088.

Full text
APA, Harvard, Vancouver, ISO, and other styles
9

মন্ডল, তোহিদুল ইসলাম. "নদিয়া ও মুর্শিদাবাদ জেলার লোকসাহিত্যের তুলনামূলক আলোচনা ও বিশ্লেষণ". Bharati International Journal of Multidisciplinary Research and Development 2, № 4 (2024): 167–69. https://doi.org/10.70798/bijmrd/02040026.

Full text
APA, Harvard, Vancouver, ISO, and other styles
10

Syed Mohammad Shahed. "তুলনামূলক পরিপ্রেক্ষিতে বাংলা ও জাপানি লোকছড়া-উৎস, বিস্তার, পাঠান্তর". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 37, № 1 (1993): 153–79. https://doi.org/10.62328/sp.v37i1.9.

Full text
Abstract:
ছড়া যে-কোনো সংস্কৃতির লোকসাহিত্যের মূল্যবান অংশ; জাপানি ও বাংলার ক্ষেত্রেও একথা সত্য। জাপানি ছড়ার উদ্ভব হয়েছিল খ্রিষ্টীয় প্রথম সহস্রাব্দের মাঝামাঝি, বাংলা ছড়া তার কয়েক শতক পরে। তারপর কালক্রমে ধারাবাহিকভাবে চলেছে এদের বিকাশ। উভয়েই যৌথ-অবদানে সৃষ্ট এবং প্রজন্ম পরম্পরায় প্রবহমান। দুটোই প্রায়োগিক ও সংরক্ষণে স্মৃতিনির্ভর। অব্যাহত রূপান্তরশীলতার কারণে বহু পাঠান্তর রয়েছে উভয় ধারারই। তুলনামূলক বিচারে জাপানি ও বাংলা লোকছড়ার মধ্যে পার্থক্যের চেয়ে সাযুজ্যই বেশি।
APA, Harvard, Vancouver, ISO, and other styles
11

ওয়াকিল আহমদ. "লৌকিক ছড়ার রূপ ও গঠন-প্রকৃতি". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 39, № 2 (1996): 5–29. https://doi.org/10.62328/sp.v39i2.1.

Full text
Abstract:
'ছড়া' লোকসাহিত্যের একটি জনপ্রিয় শাখা; এর প্রচারও সর্বাঞ্চলীয়। বাংলার এমন একটি ঘর নেই, যেখানে দু'-দশটি ছড়ার প্রচলন নেই। ছড়ার অন্তরের ও বাইরের সত্তা আছে যার সমন্বয়ে ছড়ার নিজস্ব পরিচয় ফুটে ওঠে। ভাব, ভাষা, ছন্দ, রস, রুচি, রূপ, শৈলী মিলে ছড়ার স্বতন্ত্র ভুবন রচিত হয়েছে। লোকসাহিত্যের অন্যান্য শাখার সাথে ছড়ার এসব উপাদানগত মিল নেই।' কথা, গাথা, গান, ধাঁধা, মন্ত্র, প্রবাদ ইত্যাদি স্বতন্ত্র গুণেই স্বতন্ত্র শাখা। ছড়ার নিজস্ব ছন্দ আছে যা অন্য শাখার নেই; ছড়ার ছন্দ মন্ত্র, বচন, ধাঁধা এমন কি, লোকসঙ্গীতকেও প্রভাবিত করেছে। স্বাসাঘাত প্রধান স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দ ‘ছড়ার ছন্দ'। চার মাত্রা দ্বারা পর
APA, Harvard, Vancouver, ISO, and other styles
12

মোহাম্মদ মফিজ উদ্দিন. "ব্রাহ্মণবাড়িয়ার লোকসাহিত্য". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 35, № 2 (1992). https://doi.org/10.62328/sp.v35i2.665.

Full text
Abstract:
লোকসাহিত্য কি এই প্রসঙ্গে ডঃ মুহম্মদ এনামূল হক লিখেছেন-“গোড়াতেই বলিয়া রাখা ভাল, লোক- সাহিত্যকে আলোচনার সাহায্যে বুঝানো সম্ভব নহে।” তবে তিনি একথাও বলেছেন যে, একে জানতে হলে সেই গ্রামীণ পরিবেশে ফিরে যেতে হবে। তার মতে-“ইহার রস গ্রহণ ও দান করিতে হইলে, স্বাভাবিকভাবে রসের সহিত রসনার যোগ সাধন করিতে হইবে।” লোকসাহিত্যের সংজ্ঞা নিয়ে বহু মতামত চালু রয়েছে। তবে এ সম্পর্কে সাধারণভাবে বলা যায়- “বস্তুতঃ ইহা মুখে মুখে রচিত এবং যুগ যুগ ধরে কাব্য রসিকদের মধ্যেই সংরক্ষিত হয়ে আসছে”। ডঃ আশরাফ সিদ্দিকী বলেন, “লোকসাহিত্যের সাধারণ সংজ্ঞাই হল যা লোক মুখে প্রচলিত -”। লোকসাহিত্যে ছড়া, ধাঁধা, প্রবাদ, লোকসংগীত, লোকগী
APA, Harvard, Vancouver, ISO, and other styles
13

ওয়াকিল আহমদ. "বাংলা লোকসাহিত্য : শতাব্দীর সাধনা". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 38, № 1 (1994). https://doi.org/10.62328/sp.v38i1.571.

Full text
Abstract:
বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের সমগ্র প্রয়াসকে একত্র করলে লোকসাহিত্যের বিপুল সম্ভার পাওয়া যায়। বর্তমান নিবন্ধের লক্ষ্য চৌদ্দ শতকের লোকসাহিত্য চর্চার ইতিহাস বর্ণনা। এর মধ্যে দিয়ে এই শতকে লোকসমাজে বিরাজমান বাংলা লোকসাহিত্যের উপাদানসমূহের অবস্থান ও অস্তিত্ব সম্পর্কেও জানা যাবে। বাংলা চৌদ্দ শতকে লোকসাহিত্য চর্চা শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর এই উদ্যোগে আকৃষ্ট হয়ে এবং তাঁর আহ্বানে সাড়া দিয়ে পরবর্তী সময়ে অনেকেই।” একাজে এগিয়ে এসেছেন। দীনেশচন্দ্র সেন, সুশীলকুমার দে, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, প্রমুখ তাঁদের মধ্যে অগ্রগণ্য। পূর্ববঙ্গে এঁদেরকে অনুসরণ করেছেন আবদুল করিম সাহ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
14

জেনিফার জাহান. "চাকমা লোকসাহিত্যে বাংলা ভাষার প্রভাব". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 48, № 3 (2011). http://dx.doi.org/10.62328/sp.v48i3.9.

Full text
Abstract:
লোকসাহিত্য মূলত লোকমানবের স্বতঃস্ফূর্ত সৃষ্টিশীলতার নান্দনিক প্রকাশরূপ। বাংলাদেশ ভূখণ্ডের বৃহত্তর নৃগোষ্ঠী বাঙালিদের যেমন সমৃদ্ধ লোক-ঐতিহ্য রয়েছে তেমনি দেশের অন্যান্য আদিবাসী নৃগোষ্ঠীরও নিজস্ব লোকসংস্কৃতি বিদ্যমান। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে বসবাসকারী অন্যতম বৃহৎ নৃগোষ্ঠীর নাম 'চাকমা'। পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে এ জাতিসত্তা সংখ্যাগরিষ্ঠ। লোকসাহিত্যে চাকমা নৃগোষ্ঠী অত্যন্ত ঋদ্ধ, তাদের রয়েছে নিজস্ব সাহিত্যিক ঐতিহ্য ও সম্পদ। চাকমা লোকসাহিত্যের ভাষাবিষয়ক বিশ্লেষণে লক্ষণীয় যে, এতে প্রচুর বাংলা উৎসজাত শব্দ ব্যবহৃত হয়েছে। সাধারণভাবে, ধ্বনিগত এবং রূপতাত্ত্বিক কিছু পরিবর্তনের
APA, Harvard, Vancouver, ISO, and other styles
15

সৈয়দ মোহাম্মদ শাহেদ, সৈয়দ মোহাম্মদ শাহেদ. "মুহম্মদ শহীদুল্লাহ্ লোকসাহিত্য ও ফোকলোর-চর্চা". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 53, № 3 (2016). http://dx.doi.org/10.62328/sp.v53i3.1.

Full text
Abstract:
বাংলা ভাষা ও সাহিত্যচর্চার ধারায় মুহম্মদ শহীদুল্লাহ্র অবস্থান কালজয়ী। এক বিচিত্র ও বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন তিনি বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস রচনাসহ বহু জটিল সমস্যার সমাধান করেছেন তিনি। গবেষণা-গ্রন্থের পাশাপাশি তিনি বেশকিছু মৌলিক গ্রন্থও রচনা করেছেন। বাংলা লোকসাহিত্যের পঠন-পাঠন ও চর্চায় তাঁর অনুরাগ ছিল ব্যাপক। এই প্রবন্ধে বাংলা লোকসাহিত্য ও ফোকলোর-চর্চায় তাঁর ব্যাপক অবদান ও আগ্রহের তথ্যসূত্র উপস্থাপনের প্রয়াস গৃহীত হয়েছে।
APA, Harvard, Vancouver, ISO, and other styles
16

মৃদুলকান্তি চক্রবর্তী. "লোকসঙ্গীতের সুরে রবীন্দ্রসঙ্গীত". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 38, № 2 (1995). http://dx.doi.org/10.62328/sp.v38i2.6.

Full text
Abstract:
রবীন্দ্রসঙ্গীতের বিপুল সম্ভার বাঙালির অন্যতম মহৎ উত্তরাধিকার। গানের বাণীর পাশাপাশি বিচিত্র সুরের সমাহারে পূর্ণ রবীন্দ্রসঙ্গীতের এই ভূবন। নব নব আঙ্গিকের পরীক্ষা-নিরীক্ষায় নিত্যনতুন সুরবিহারের প্রবণতা দেখা যায় রবীন্দ্রনাথের সমগ্র জীবন জুড়ে। শৈশবকাল থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের উপর লোকসাহিত্য ও লোকসঙ্গীতের প্রভাব সর্বজনস্বীকৃত। পরে জমিদারীর কাজে দীর্ঘসময় পূর্ব বঙ্গে বসবাস এবং আরও পরে শান্তিনিকেতন প্রতিষ্ঠার সূত্রে বীরভূমে বাসকালে গ্রামীণ সুরের সঙ্গে রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ পরিচয় ঘটে। রবীন্দ্রনাথ নিজেও তাঁর অনেক গানকে 'রবীন্দ্র-বাউলের গান' বলে আখ্যায়িত করেছেন। রবীন্দ্রনাথের গানে সুরারোপে বাউল, সার
APA, Harvard, Vancouver, ISO, and other styles
17

শাহেদ. "তুলনামূলক পরিপ্রেক্ষিতে বাংলা ও জাপানি লোকছড়া-উৎস, বিস্তার, পাঠান্তর". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 37, № 1 (1993). https://doi.org/10.62328/sp.v37i1.606.

Full text
Abstract:
ছড়া যে-কোনো সংস্কৃতির লোকসাহিত্যের মূল্যবান অংশ; জাপানি ও বাংলার ক্ষেত্রেও একথা সত্য। জাপানি ছড়ার উদ্ভব হয়েছিল খ্রিষ্টীয় প্রথম সহস্রাব্দের মাঝামাঝি, বাংলা ছড়া তার কয়েক শতক পরে। তারপর কালক্রমে ধারাবাহিকভাবে চলেছে এদের বিকাশ। উভয়েই যৌথ-অবদানে সৃষ্ট এবং প্রজন্ম পরম্পরায় প্রবহমান। দুটোই প্রায়োগিক ও সংরক্ষণে স্মৃতিনির্ভর। অব্যাহত রূপান্তরশীলতার কারণে বহু পাঠান্তর রয়েছে উভয় ধারারই। তুলনামূলক বিচারে জাপানি ও বাংলা লোকছড়ার মধ্যে পার্থক্যের চেয়ে সাযুজ্যই বেশি।
APA, Harvard, Vancouver, ISO, and other styles
18

সৈয়দ শাহরিয়ার রহমান. "অবয়ব ভাষাবিজ্ঞানের ভূমিকা : ঢাকাই ভাষা-অবয়ব বিশ্লেষণ". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 49, № 2 (2012). http://dx.doi.org/10.62328/sp.v49i2.2.

Full text
Abstract:
অবয়ব ভাষাবিজ্ঞান (corpus linguistics)-এর মূল কাজ একটি ভাষা সম্পর্কিত সকল প্রকার পাঠকৃতির (text) বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য নমুনা সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণের মধ্য দিয়ে ওই ভাষার প্রকৃতি ও পরিচয় নির্ণয় করা। অবয়ব-ভাষাবৈজ্ঞানিক বিশ্লেষণে নমুনা হিসেবে ভাষার কথ্য ও লেখ্য উভয় প্রকার পাঠকৃতিকেই বিবেচনা করা হয়ে থাকে । প্রাত্যহিক জীবনে ব্যবহৃত ভাষা-নমুনা, ভাষীদের পারস্পরিক কথোপকথন, আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক সংলাপ, বক্তব্য, সাক্ষাৎকার – এগুলো যেমন ভাষা-অবয়বের অংশ তেমনি দৈনন্দিনের লিখিত নথি, পত্রিকা, সাহিত্য প্রভৃতিও এর আওতাভুক্ত। বিশেষ করে লোকসাহিত্যের সঙ্গে ভাষার স্বতঃস্ফূর্ত বিকাশের নিবিড় সম
APA, Harvard, Vancouver, ISO, and other styles
19

ওয়াকিল আহমদ. "লৌকিক ছড়ার রূপ ও গঠন-প্রকৃতি". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 39, № 2 (1996). https://doi.org/10.62328/sp.v39i2.538.

Full text
Abstract:
'ছড়া' লোকসাহিত্যের একটি জনপ্রিয় শাখা; এর প্রচারও সর্বাঞ্চলীয়। বাংলার এমন একটি ঘর নেই, যেখানে দু'-দশটি ছড়ার প্রচলন নেই। ছড়ার অন্তরের ও বাইরের সত্তা আছে যার সমন্বয়ে ছড়ার নিজস্ব পরিচয় ফুটে ওঠে। ভাব, ভাষা, ছন্দ, রস, রুচি, রূপ, শৈলী মিলে ছড়ার স্বতন্ত্র ভুবন রচিত হয়েছে। লোকসাহিত্যের অন্যান্য শাখার সাথে ছড়ার এসব উপাদানগত মিল নেই।' কথা, গাথা, গান, ধাঁধা, মন্ত্র, প্রবাদ ইত্যাদি স্বতন্ত্র গুণেই স্বতন্ত্র শাখা। ছড়ার নিজস্ব ছন্দ আছে যা অন্য শাখার নেই; ছড়ার ছন্দ মন্ত্র, বচন, ধাঁধা এমন কি, লোকসঙ্গীতকেও প্রভাবিত করেছে। স্বাসাঘাত প্রধান স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দ ‘ছড়ার ছন্দ'। চার মাত্রা দ্বারা পর
APA, Harvard, Vancouver, ISO, and other styles
20

আহমদ কবির. "আহমদ শরীফের বিদ্যাচর্চার প্রধান ভুবন". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka 44, № 3 (2002). https://doi.org/10.62328/sp.v44i3.366.

Full text
Abstract:
জীবন রচনা করতে হয়, আর বিদ্যা অর্জন করতে হয়। বিদ্যার্জনে বিদ্যানুরাগ আবশ্যিক শর্ত জগৎ সংসারে বিদ্যাপথযাত্রীর সংখ্যা খুব কম। বেশির ভাগ মানুষ জীবনের সুখস্বাচ্ছন্দ্যকামনায় ও বিত্তবাসনায় মশগুল থাকে। তবু সংস্কৃতিবান ও রুচিশীল মানুষ, বুদ্ধিজীবী, সাহিত্যামোদী ও শিক্ষাদাতারা আছেন বলে বিদ্যাচর্চা অব্যাহত থাকে। প্রাতিষ্ঠানিক বিদ্যালাভের জন্য স্কুল-কলেজ- বিশ্ববিদ্যালয় আছে। ঐসব কেন্দ্রে মেধাবী ছাত্রও জন্ম নেয় । কিন্তু মেধার কর্ষণ না হলে মেধা মরে যায়। সেজন্য দেখা যাবে শিক্ষা প্রতিষ্ঠানে খুব ভাল পাশ, কিন্তু পরবর্তী জীবনে বিদ্যার সঙ্গে সংযোগবিচ্ছিন্ন। এসব তথাকথিত মেধাবী জ্ঞানরাজ্যে কোন অবদান রাখতে পারে
APA, Harvard, Vancouver, ISO, and other styles
We offer discounts on all premium plans for authors whose works are included in thematic literature selections. Contact us to get a unique promo code!